Tuesday, September 1, 2020

সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনের দাবীতে পৌরসভার সামনে অবস্থায় কর্মসূচি ও স্মারকলিপি পেশ https://ift.tt/eA8V8J

জরুরিভাবে সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনের দাবীতে সাতক্ষীরা পৌরসভার সামনে অবস্থান ও স্মারকলিপি পেশ করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। ১ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টা থেকে প্রায় দুই ঘন্টার অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহিম।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচির বক্তারা বলেন, প্রতিবছরের মত এবারও সাতক্ষীরা পৌরসভার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে রয়েছে। এইসব এলাকায় বসবাসকারী মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। অনেকের ঘরের মধ্যেই পানি উঠেছে। মানুষের রান্না-খাওয়া, পয়ঃনিষ্কাশন, স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে। রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা বিপর্যস্ত। জেলা কালেকটারেট চত্বর, জজ কোট চত্বর, পুলিশ লাইনন্স, বিজিবি ক্যাম্প, সুন্দরবন টেক্সটাইল মিলস, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদসহ গুরুত্বপূর্ণ সরকারী দপ্তরও পানিতে তলিয়ে রয়েছে। প্রতিবছর এই জলাবদ্ধতাকবলিত এলাকার পরিধি বাড়ছে। এরফলে রাষ্ট্রীয় সম্পদ থেকে শুরু করে জনগনের সহায় সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। কিন্তু সাতক্ষীরা পৌরসভার পক্ষ থেকে সমস্যা সমাধানে কার্যকর কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।
বক্তারা জরুরিভাবে সাতক্ষীরা পৌরসভার জলাবদ্ধ এলাকার পানি নিষ্কাশনে যেখানে যে ধরণের বাধা রয়েছে তা অপসারণ ও পানি নিষ্কাশনের পথ বন্ধ করে যেসমস্থ মাছের ঘের গড়ে উঠেছে সেগুলো উচ্ছেদ, তাৎক্ষণিক পানি নিষ্কাশনের কোন পথ পাওয়া না গেলে সেখানে মেশিন দিয়ে পানি সেচের ব্যবস্থা, পৌর এলাকার জলাবদ্ধতা সমস্যার সমাধানে স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ, পানি নিষ্কাশনের পথ ছাড়া নতুন কোন বাড়ি-ঘর-স্থাপনা নির্মাণের অনুমতি প্রদান না করাসহ বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন।
এসময় বক্তব্য রাখছেন, অধ্যক্ষ আবু আহমেদ, প্রফেসর আব্দুল হামিদ, সুধাংশু শেখর সরকার, এড. শেখ আজাদ হোসেন বেলাল, প্রভাষক ইদ্রিশ আলী, মাধব চন্দ্র দত্ত, আনোয়ার জাহিদ তপন, অপারেশ পাল, শেখ সিদ্দিকুর রহমান, কমরেড আবুল হোসেন, মুনসুর রহমান, কওসার আলী, আব্দুস সামাদ, আব্দুস সাত্তার, শফিকুল ইসলাম শফি, মিজানুর রহমান, আলী নুর খান বাবলু, এড. আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, বাংলাদেশ টেশনিক্যাল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক তপন কুমার শীল, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আসাদুজ্জামান লাভলু, উত্তরণ, সুশীলন, পানি কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচি থেকে আগামী ১৩ সেপ্টেম্বর সাতক্ষীরা ডিসি অফিসের সামনে অবস্থান ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি পেশের কর্মসূচি এবং ২৪ সেপ্টেম্বর সাতক্ষীরার নাগরিক আন্দোলনের নেতা এড. আব্দুর রহিমের মৃত্যুবার্ষিকীতে প্রয়াত নেতাদের স্মরণ অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়।
অবস্থান শেষে সাতক্ষীরা পৌর মেয়রের কাছে সাতক্ষীরা পৌর এলাকার জলাবদ্ধতা পরিস্থিতি তুলে ধরে বিভিন্ন দাবী দাওয়া সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়। এসময় প্যানেল মেয়র ফারহা দিবা খান সাথী ও কাউন্সিলর শফিক উদ দৌল্লা সাগর মেয়রের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন।
প্রেস বিজ্ঞপ্তি

The post সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনের দাবীতে পৌরসভার সামনে অবস্থায় কর্মসূচি ও স্মারকলিপি পেশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/32OzjEQ

শ্যামনগরে মেজর জেনারেল (অবঃ) সি আর দত্তের আত্মার শান্তি কামনা https://ift.tt/eA8V8J

শ্যামনগর উপজেলায় বাংলাদেশ হিন্দু বেীদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে বীর উত্তম মেজর জেনারেল(অবসরপ্রাপ্ত) সি আর দত্তের মৃত্যুতে তার আত্মার শান্তি কামনায় উপজেলা পরিষদ চত্তরে শোক বন্ধন ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

বিশেষ প্রার্থনায় বক্তারা বলেন অমৃতলোকের যাত্রায় বীর উত্তম মেজর জেনারেল(অবসরপ্রাপ্ত) সি আর দত্ত তোমার আদর্শে পথ চলা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বেীদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি রনজিৎ কুমার বরকন্দাজ,সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, উপজেলা কমিটির সদস্য ইউপি সদস্য বীরেন্দ্র নাথ বিশ্বাস, স্বপন কুমার বৈদ্য,প্রধান শিক্ষক জয়ন্ত কুমার মন্ডল,শিক্ষক ধনঞ্জয় বৈদ্য সহ বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ। রনজিৎ বর্মন:

The post শ্যামনগরে মেজর জেনারেল (অবঃ) সি আর দত্তের আত্মার শান্তি কামনা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34QKvDx

দৈনিক পত্রদূত’র ম্যানেজার এর ভাইয়ের মৃত্যুতে কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের শোক https://ift.tt/eA8V8J

দৈনিক পত্রদূত’র ম্যানেজার এসএম রফিকুল ইসলামের ভাই এসএম আইয়ুব আলী (৬৫) আর নেই। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য ছিলেন। দীর্ঘদিন রোগে ভুগে তিনি সোমবার বিকালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহিৃরাজিউন)। আইয়ুব আলীর মৃত্যুতে কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি

The post দৈনিক পত্রদূত’র ম্যানেজার এর ভাইয়ের মৃত্যুতে কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের শোক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3bewwbO

মাত্র ১০ মিনিটে পদ্মা পার, টোল প্লাজায় থামবে না গাড়ি https://ift.tt/3hOxduS

স্বপ্নের পদ্মা সেতু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় নির্মাণযজ্ঞ। দেশের সবচেয়ে বড় পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুর এরই মধ্যে দৃশ্যমান হয়েছে ৫ কিলোমিটারের বেশি।

আধুনিক সব প্রযুক্তি ব্যবহার করে মার্কিন নকশায় স্টিলের এই দ্বিতল সেতুর উপরের চার লেনে সড়ক পথ আর নিচে রেললাইন বসানোর কাজ বাস্তবায়ন করছে চীনা প্রতিষ্ঠান। এরইমধ্যে মূল সেতু তৈরির প্রায় ৯০ শতাংশ কাজই সম্পূর্ণ হয়েছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুণছে দেশের মানুষ।

সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজায় রয়েছে বেশ কয়েকটি লেন। দেড়-কিলোমিটার সংযোগ সড়কের আওতায় আব্দুল মোনায়েম গ্রুপ এ টোল প্লাজার নির্মাণ কাজ শেষ করেছে।

পদ্মা সেতু উদ্বোধনের পর যানবাহনগুলো পদ্মা সেতু পাড়ির জন্য সরকার যে টোল নির্ধারণ করবে সেই টোল দিতে যানবাহনগুলোকে টোল প্লাজায় থামতে হবে না। সরাসরি ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো নিরবিচ্ছিন্ন গতিতে নদী পার হবে।

পদ্মা সেতু টোল প্লাজা কর্তৃপক্ষ জানান, পদ্মা সেতুর দুই পাশে যে দৃষ্টিনন্দন ৫৫ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে সেই মহাসড়ক দিয়ে যানবাহন চলবে নিরবিচ্ছিন্ন গতিতে। এমনকি পদ্মা সেতুর টোল প্লাজাতেও যানবাহনগুলোকে থামতে হবে না।

প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে এই স্বপ্নের পদ্মা সেতুর টোল প্লাজা নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। যাত্রীদের সময়ের কথা বিবেচনা করেই এই প্রযুক্তি ব্যবহার করছে। মাত্র ১০ মিনিটে পদ্মা সেতু পার হতে পারবে যানবাহনগুলো। যা এখন নদী পার হতে সময় লাগছে প্রায় আড়াই ঘণ্টা।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণের ফলে অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের পাশাপাশি এলাকার পর্যটন খাতে যোগ করবে নতুন মাত্রা। আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে প্রকল্প এলাকায় নির্মিত সার্ভিস এরিয়াগুলোর কাজ শেষে সাধারণের জন্য খুলে দেয়া হবে।

The post মাত্র ১০ মিনিটে পদ্মা পার, টোল প্লাজায় থামবে না গাড়ি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2YTpnZP

বেড়েছে যাত্রী ও যানবাহন https://ift.tt/eA8V8J

রাজধানীর মিরপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আব্দুল ওয়াহেদ। পুরান ঢাকা থেকে প্রতিদিন বাসে আসেন তিনি। গত জুন থেকে গুলিস্তান হয়ে ফার্মগেট দিয়ে মিরপুরে পৌঁছাতে ৫০ টাকা লাগতো আব্দুল ওয়াহেদের। কিন্তু গাড়িতে আগের নির্দেশনা উঠে যাওয়ায় সেই ভাড়া লেগেছে ২৫ টাকা। করোনায় দুজনের সিটে একজন করে যাত্রী পরিবহনের সরকারি নির্দেশনা থাকায় বাসমালিকরা দ্বিগুণ ভাড়া আদায় করছিলেন।

এর ফলে প্রতিদিন আসা-যাওয়ায় তার ২৫ টাকার ভাড়া ৫০ টাকা পরিশোধ করতে হতো। তবে আজ (১ সেপ্টেম্বর) থেকে সরকারি নির্দেশে রাজধানীসহ সারাদেশের গণপরিবহনে আগের ভাড়া চালু হওয়ায় ৫০ টাকার পরিবর্তে তিনি ২৫ টাকা করে আসা-যাওয়া সারতে পারবেন।

মঙ্গলবার সকালে গুলিস্তানে কথা হয় চাকরিজীবী আব্দুল ওয়াহেদের সঙ্গে। তিনি বলেন, করোনার কারণে ভাড়া দ্বিগুণ হওয়ায় তার মতো অনেকেরই যাতায়াত খরচ দ্বিগুণ লেগেছে। অনেকে দ্বিগুণ ভাড়া হওয়ায় বাসে চড়া বন্ধ করে দেন। এখন আগের ভাড়া ফিরে আসাতেই বাসে যাত্রীর সংখ্যা বাড়ছে।

মিরপুর শেওড়াপাড়া বিজয় স্মরণী, ফার্মগেট, শাহবাগ এলাকায় সরেজমিনে দেখা গেছে, রাস্তায় বাসের সংখ্যা বেড়েছে। বাসে যাত্রীর সংখ্যাও বেশি। তবে বাসের সব আসন পূরণ হতে দেখা যায়নি। বাসসহ বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে।

ফার্মগেটে কর্তব্যরত একজন পুলিশ কর্মকর্তা বলেন, অন্যান্য দিনের চেয়ে আজ বাসে যাত্রী সংখ্যা খুব বেশি না হলেও বেড়েছে। দু-একদিন না গেলে গণপরিবহনে যাত্রী কতটুকু বেড়েছে তা বোঝা যাচ্ছে না।

উল্লেখ্য, এর আগে শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, আজ (১ সেপ্টেম্বর) থেকে গণপরিহন আগের ভাড়ায় ফিরে যাবে। তিনি বলেছিলেন, সামগ্রিক পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনা করে সরকার ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

The post বেড়েছে যাত্রী ও যানবাহন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34SbsqH

সেপ্টেম্বরে নিম্নচাপ, অক্টোবরে ঘূর্ণিঝড় ‘গতি’ https://ift.tt/eA8V8J

সেপ্টেম্বরে এক থেকে দুইটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এতে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে এ মাসেও স্বাভাবিক বৃষ্টিপাতের প্রবণতা বিদ্যমান থাকতে পারে। অক্টোবর মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও দু’টি নিম্নচাপের আভাস রয়েছে। এক্ষেত্রে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগর বা আরব সাগর থেকে কোনো ঝড় যদি আগামী অক্টোবরে আসে তবে তার নাম হবে ‘গতি’। আর এই নামটি দিয়েছে ভারত।

আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমদ গণমাধ্যমে জানিয়েছেন, আগামী অক্টোবরের প্রথমার্ধের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু তথা বর্ষা বাংলাদেশ থেকে বিদায় নেবে। তাই বৃষ্টিপাতও স্বাভাবিক হবে। তবে এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপের সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এরইমধ্যে ভারত মহাসাগর ও আরব সাগর থেকে এ বছর দু’টি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। গত ২০ মে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানে আম্ফান। এটি সুপারসাইক্লোনের শক্তি সঞ্চয় করেছিল। যদিও বাংলাদেশে তেমন ক্ষতি হয়নি, যতটা হয়েছে পশ্চিমবঙ্গে। এরপর ৩ জুন আরব সাগরে সৃষ্টি হওয়া নিসর্গ আঘাত হানে মহারাষ্ট্রে। মহারাষ্ট্র, গুজরাটে বেশ ক্ষয়ক্ষতি হয় এতে।

আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসের শুরুতেই তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে রয়েছে ভ্যাপসা গরম। বর্তমানে মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাংশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে দুর্বল অবস্থায় রয়েছে।

এই অবস্থায় রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সার্বিকভাবে বৃষ্টিপাত গত সপ্তাহের তুলনায় কমে এসেছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বেড়েছে গরম অনুভূতিও। এ সপ্তাহে অতিভারী বর্ষণের কোনো আভাস নেই। ফলে ভ্যাপসা গরম আরো কয়েকদিন থাকতে পারে।

সোমবার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে হাতিয়ায় ২৬ মিলিমিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলায় ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকাসহ দেশের অধিকাংশ স্থানে কোনো বৃষ্টিপাত হয়নি।

The post সেপ্টেম্বরে নিম্নচাপ, অক্টোবরে ঘূর্ণিঝড় ‘গতি’ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34Ogm81

Monday, August 31, 2020

দৈনিক পত্রদূত’র ম্যানেজারের ভাই আইয়ুব আলীর ইন্তেকাল: শোক https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: দৈনিক পত্রদূত’র ম্যানেজার এসএম রফিকুল ইসলামের ভাই এসএম আইয়ুব আলী (৬৫) আর নেই। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য ছিলেন। দীর্ঘদিন রোগে ভুগে তিনি সোমবার বিকালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন মেয়ে সন্তানসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এসএম আইয়ুব আলীর বাড়ি জেলার আশাশুনি সদরে। তার পিতার নাম বজলুর রহমান। দৈনিক পত্রদূত পরিবারের পক্ষ থেকে আইয়ুব আলীর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

The post দৈনিক পত্রদূত’র ম্যানেজারের ভাই আইয়ুব আলীর ইন্তেকাল: শোক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/32WF03V