Tuesday, December 1, 2020

৫ টাকায় সারাদিন ইন্টারনেট ব্যবহারের পদ্ধতি তৈরি করলেন দুই বাংলাদেশি https://ift.tt/eA8V8J

কম খরচে ইন্টারনেট ব্যবহারের পদ্ধতি তৈরি করেছেন দুই বাংলাদেশি তরুণ-তরুণী। তাদের উদ্ভাবিত ওয়াইফাই মোবাইল অ্যাপস ‘বন্টন কানেক্ট’ ব্যবহার করে সারাদিনে মাত্র ৫ টাকায় মিলবে ইন্টারনেট।সামিহা তাহসিন ও ওমরান জামাল নামের দুই তরুণ-তরুণী এই পদ্ধতি উদ্ভাবন করেছেন।

এ পদ্ধতি উদ্ভাবনের বিষয়ে সামিহা তাহসিন জানান, একদিন তার ক্লাস রিলেটেড জরুরি লিংক ওপেন করতে গিয়ে তিনি দেখেন, তার ওয়াইফাই এরিয়ার মধ্যে না থাকায় সেটি খুলছে না। পরে মোবাইল ডাটারও সংযোগ পাচ্ছিলেন না। এসময় তিনি হতাশ হয়ে পড়েন। তবে তিনি দেখেন, আরো কয়েকটি ওয়াইফাই কানেকশন থাকলেও পাসওয়ার্ড না থাকায় তা ব্যবহার করতে পারছেন না। তখন তিনি ভাবেন, তার নিকট পাসওয়ার্ডটা থাকলে তার কতই না উপকার হতো। তখনই তিনি ওয়াইফাই নেটওয়ার্ক শেয়ার করার আইডিয়াটি পান এবং ওমরান জামালের সঙ্গে শেয়ার করেন।

এরপরই ‘বন্টন কানেক্ট’ নামে দারুন আইডিয়াটির সূচনা হয়। এই অ্যাপটি ব্যবহার করে যে কেউ তাদের ওয়াইফাই নেটওয়ার্ক শেয়ার করতে পারবেন। অন্যরা স্বল্প টাকার বিনিময়ে সেটি ব্যবহার করতে পারবেন। গত বছরের নভেম্বরে এটি যাত্রা শুরুর পর এটি বিদেশী বিনিয়োগও পেয়েছে।

জিএসএমএ এর রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের নিচের সারিতে থাকা অন্তত ২০ শতাংশ মানুষের এক জিবি ইন্টারনেট কেনার সামর্থ্য নেই। কারণ এর দাম তাদের মাসিক আয়ের প্রায় ১১ দশমিক ৪ শতাংশ।

ওমরান বলেন, এ শ্রেণির মানুষ ছোট ডাটা প্যাক ব্যবহার করেন। এখন আমরা এই দিকেই ফোকাস করছি। এর আগে তার জোবাইকসহ একাধিক অ্যাপে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

এই সেবার মাধ্যমে খরচের ২০ শতাংশ নেবে বন্টন। বাকি ৮০ শতাংশ পাবে সেবাপ্রদানকারী। বন্টন ব্যবহারকারীরা মাত্র ৫টায় সারাদিন এই সেবা ব্যবহার করতে পারবেন। তবে ভ্রমণে থাকলে খরচ হবে ১০টাকা। অথচ মোবাইল অপারেটরের কাছ থেকে এক জিবি ডাটা প্যাক কিনতে ২৫ থেকে ৭৭ টাকা পর্যন্ত খরচ হয়।

জানা গেছে, বণ্টনের বর্তমানে ৯ সদস্যের একটি টিম রয়েছে। তাদের মাধ্যমে রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর এবং গ্রিন রোডে এ সেবা চালু রেয়েছে। বর্তমানে এটি ফ্রি সেবা দিচ্ছে। তবে ডিসেম্বর থেকেই অর্থের বিনিময়ে এই সেবা গ্রহণ করতে হবে। এটি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এখন কাজ চলছে বলে জানিয়েছেন সামিহা। এছাড়া সেবা ওয়াইফাই ব্যবহারকারী যাতে এর আওতায় আসতে পারেন তা নিয়ে এখন কাজ চলছে।

The post ৫ টাকায় সারাদিন ইন্টারনেট ব্যবহারের পদ্ধতি তৈরি করলেন দুই বাংলাদেশি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3lzzo6Z

বুলেট ট্রেনে ৫৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম, ডিসেম্বরে নকশার অনুমোদন https://ift.tt/eA8V8J

 

রেলপথে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাতে সময় লাগে ছয় ঘণ্টা। তবে বুলেট ট্রেন চালু হলে মাত্র ৫৪ থেকে ৫৫ মিনিটে রাজধানী থেকে চট্টগ্রামে পৌঁছা যাবে। আর সরকারের গৃহীত এ বুলেট ট্রেন প্রকল্পের নকশার চূড়ান্ত অনুমোদন ডিসেম্বরে হতে যাচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী সুবক্তগীন।
রেলের এ ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বুলেট ট্রেনের প্রকল্পের নকশা চূড়ান্ত অনুমোদন করবেন চায়না রেলওয়ে ডিজাইন কর্পোরেশনের প্রতিনিধিরা। ডিসেম্বরে তারা বাংলাদেশে আসবেন। এরপর ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে প্রকল্পটি অনুমোদনের জন্য একনেকে যাবে। সেখান থেকে অনুমোদন পাওয়ার পর কাজ শুরু হবে।

২০১৭ সালের ১৮ মার্চ বুলেট ট্রেনের প্রকল্পটির সমীক্ষার অনুমোদন করা হয়। একই বছরের ৩১ মে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়। সম্প্রতি সমীক্ষাটি শেষ হয়েছে। এর মধ্য দিয়ে ঢাকা-চট্টগ্রামের মধ্যে দ্রুতগতির বুলেট ট্রেন চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রস্তাবিত দ্রুতগতির রেলপথটি নারায়ণগঞ্জের ফতুল্লার মধ্য দিয়ে যাবে। ঢাকা থেকে কুমিল্লা বা লাকসাম হয়ে চট্টগ্রাম পর্যন্ত হাইস্পিড ট্রেন লাইন নির্মাণ করা হলে এ পথে যাতায়াতে এক ঘণ্টারও কম সময় লাগবে। রেলপথটি কক্সবাজার পর্যন্ত বর্ধিত করা হলে পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াতও সহজ হবে।

প্রকল্পটির সমীক্ষায় অনুমোদিত ব্যয় ছিল ১০০ কোটি ৬৯ লাখ ২৯ হাজার টাকা। ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১ মার্চের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের কথা ছিল। তবে ডলারের দাম ও পরামর্শক খাতে ব্যয় বাড়ার কারণে সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ ডিজাইন প্রকল্প পিছিয়ে যায়।

সমীক্ষা প্রকল্প শেষে পরবর্তী মূল প্রকল্প গ্রহণ করা হচ্ছে। ফলে কয়েক বছরের মধ্যে বুলেট ট্রেনে ভ্রমণ করা যাবে বলে আশা করা হচ্ছে।

২০১৭ সালে সমীক্ষা প্রকল্পে পরামর্শক সেবা বাবদ মোট ব্যয় ছিল ৯৭ কোটি ৪১ লাখ ১৫ হাজার টাকা। তখন বৈদেশিক মুদ্রায় অর্থ পরিশোধের ক্ষেত্রে মার্কিন ডলারের সঙ্গে টাকার বিনিময় হার ধরা হয়েছিল ১ মার্কিন ডলার সমান ৭৮ টাকা ৪০ পয়সা। কিন্তু বর্তমানে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ১ মার্কিন ডলার ৮৩ টাকা ৮৫ পয়সা খরচ করে কিনতে হয়েছে। ফলে এই খাতে অতিরিক্ত ৯ কোটি ৭৭ লাখ ৩৫ হাজার টাকা বৃদ্ধি পায়। সার্বিকভাবে সমীক্ষা প্রকল্পের ব্যয় বাড়ছে ৯ দশমিক ৫১ শতাংশ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এই টাকা সমন্বয় করতে প্রকল্পের মেয়াদ কয়েক মাস বাড়ে।

যৌথভাবে সম্ভাব্যতা সমীক্ষা ও নকশার কাজ করেছে বাংলাদেশ রেলওয়ে, চায়না রেলওয়ে ডিজাইন কর্পোরেশন (চীন) ও মজুমদার এন্টারপ্রাইজ (বাংলাদেশ)।

প্রকল্পের আওতায় বিভিন্ন অবকাঠামোর বিশদ ডিজাইন প্রণয়ন, দরপত্র দলিলাদি প্রস্তুতকরণ, নতুন রেললাইন পরিচালন প্রক্রিয়া নির্ধারণ, প্রাথমিক পরিবেশ পরীক্ষা প্রতিবেদন তৈরি, প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়ন, পরিবেশ ব্যবস্থাপনা ও মনিটরিং, ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন পরিকল্পনাও চলমান। প্রকল্পটির নকশা তৈরির কাজও জানুয়ারির মধ্যে শেষ হবে।

ঢাকা থেকে চট্টগ্রাম রুটের রেলপথের দূরত্ব ৩২১ কিলোমিটার। তবে উচ্চগতির রেলপথটি আগের রেলপথের চেয়ে প্রায় ৯৪ কিলোমিটার কম হবে। এক্ষেত্রে উচ্চগতির রেলপথ দাঁড়াবে ২২৭ কিলোমিটার।

প্রকল্পটি বাস্তবায়ন হলে বুলেট ট্রেনটি ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে চলবে। আর দিনে ট্রেনটি ৫০ হাজার যাত্রী পরিবহন করতে পারবে। এজন্য প্রত্যেক যাত্রীকে দুই হাজার টাকার মতো ভাড়া গুনতে হবে।

The post বুলেট ট্রেনে ৫৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম, ডিসেম্বরে নকশার অনুমোদন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3msc6RD

একনেকে ২১১৫ কোটি টাকার ৪ প্রকল্প অনুমোদন https://ift.tt/eA8V8J

তৃতীয় সাবমেরিন স্থাপনসহ ৪ প্রকল্প অনুমোদন দিয়েছেন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

জানা গেছে, এগুলো বাস্তবায়নে ব্যয় হবে ২ হাজার ১১৫ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৪৪০ কোটি ৮৭ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩০০ কোটি ৮৩ লাখ এবং বৈদেশিক সহায়তা থেকে ৩৭৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয় করা হবে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) একনেক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম।

ড. শামসুল আলম বলেন, অর্থনৈতিক রূপান্তরের ক্ষেত্রে অনুমোদিত চারটি প্রকল্পই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে নদী পুনঃখনন প্রকল্পটি বিশেষ ভূমিকা রাখবে। এছাড়া ডিজিটাল বাংলাদেশ গঠন এবং কোভিড-১৯ পরিস্থিতিতে ব্রডব্যান্ডের চাহিদা ব্যাপক বৃদ্ধি পাওয়ায় তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপনসহ টেলিকমিউনিকেশন সংক্রান্ত প্রকল্প দুটি বিশেষ গুরুত্বপূর্ণ। এছাড়া এসডিজি বাস্তবায়নে শহরের নাগরিকদের জন্য সেবা নিশ্চিত করতে মিউনিসিপ্যাল গভরন্যান্স অ্যান্ড সার্ভিসেস প্রকল্পটি ব্যাপক ভূমিকা রাখবে।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- নরসিংদী জেলার আড়িয়াল খাঁ নদী, হাড়িদোয়া নদী, ব্রক্ষ্মপুত্র নদ পাহাড়িয়া নদী, মেঘনা শাখা নদী ও পুরাতন ব্রক্ষ্মপুত্র শাখা নদ পুনঃখনন প্রকল্প; ডিজিটাল সংযোগের জন্য টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকীকরণ প্রকল্প; বাংলাদেশ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সবমেরিন ক্যাবল স্থাপন প্রকল্প এবং মিউনিসিপ্যাল গভরন্যান্স অ্যান্ড সার্ভিসেস প্রকল্প।

The post একনেকে ২১১৫ কোটি টাকার ৪ প্রকল্প অনুমোদন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/37suIKQ

যাবজ্জীবনের অর্থ স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাদণ্ড: আপিল বিভাগ https://ift.tt/eA8V8J

 

যাবজ্জীবন কারাদণ্ডের প্রাথমিক অর্থ দণ্ডপ্রাপ্ত আসামির স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত তিনি কারাভোগ করবেন। তবে ‘স্বভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত’- রায়ে কথাটি উল্লেখ না থাকলে আসামি ফৌজদারি কার্যবিধি ও দণ্ডবিধি অনুযায়ী ৩০ বছর কারা ভোগ করবেন।
আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ এ সংক্রান্ত রিভিউ আবেদনের নিষ্পত্তি করে এ রায় দেন।

আদালত বলেন, যাবজ্জীবন কারাদণ্ডের প্রাথমিক অর্থ দণ্ডপ্রাপ্ত আসামির স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত তিনি কারাভোগ করবেন। তবে রায়ে স্বভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কথাটি উল্লেখ না থাকলে আসামি ফৌজদারি কার্যবিধি ও দণ্ডবিধি অনুযায়ী ৩০ বছর কারা ভোগ করবেন এবং যত দিন কারা ভোগ করেছেন তা দণ্ড থেকে বাদ যাবে।

The post যাবজ্জীবনের অর্থ স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাদণ্ড: আপিল বিভাগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ls8UEj

দেশে একদিনে ২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ৩১ https://ift.tt/eA8V8J

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৬৭৫জনে। গতকাল মৃত্যু হয়েছিল ৩৫ জনের।
এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ২ হাজার ২৯৩ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৬৭ হাজার ২২৫ জন করোনা রোগী। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল ২ হাজার ৫২৫ জন।

মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৫ হাজার ৫০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া একদিনে নতুন করে ২ হাজার ৫১৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৮৩ হাজার ২২৪ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ কমছেই না। গত ২৪ ঘণ্টায় ছয় লাখ ৩৫ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ৮ হাজার ২৮৮ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১৪ লাখ ৭৩ হাজার ৭৩৮ জন। আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৩৫ লাখ ৮৪ হাজার ৪৩০ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩৯ লাখ ৮৯ হাজারের বেশি।

The post দেশে একদিনে ২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ৩১ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2JrpHKh

সরকারি বাঙলা কলেজ গণহত্যার স্মৃতিফলক উন্মোচন করলেন শিক্ষা মন্ত্রী https://ift.tt/eA8V8J

আজ ১ ডিসেম্বর, ২০২০ (মঙ্গলবার) দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র গণহত্যা জাদুঘর ‘১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট’ এর অধীনে পরিচালিত গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের উদ্যোগে সকালে ঢাকার মিরপুরের সরকারি বাঙলা কলেজ বধ্যভূমি, গণহত্যার সাক্ষ্য বহনকারী আমগাছ এবং গণহত্যার সাক্ষ্য বহনকারী জোড়া গাবগাছ এই তিনটি স্মৃতিফলক উন্মোচন করা হয়।

সরকারি বাঙলা কলেজ বধ্যভূমিতে নির্মিত শহিদ স্মৃতিফলক উন্মোচন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি। গণহত্যার সাক্ষ্য বহনকারী জোড়া গাবগাছের স্মরণে নির্মিত শহিদ স্মৃতিফলক উন্মোচন করেন শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, এমপি ও গণহত্যার সাক্ষ্য বহনকারী আমগাছের স্মরণে নির্মিত শহিদ স্মৃতিফলক উন্মোচন করেন ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট এর সভাপতি ড. মুনতাসীর মামুন। ফলক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক, এমপি।

উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এই বাঙলা কলেজে পাকিস্তানি সেনাবাহিনী ক্যাম্প স্থাপন করে। এই কলেজটি হয়ে উঠে পাকিস্তানিদের হত্যাযজ্ঞের অভয়ারণ্য। এখানে পাকিস্তানি বাহিনী ও তার দোসরা মুক্তিযোদ্ধা, স্থানীয় বাঙালিদের ধরে এনে নির্মমভাবে হত্যা করে আর নির্যাতন করে অসংখ্য মা-বোনকে। এই কলেজ প্রাঙ্গণে রয়েছে গণকবর, লাশ ফেলা কুয়া, জোড়া গাবগাছ যেখানে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশফায়ার করে হত্যা করা হত বাঙালিদের। এখানে ছিল আম বাগান- যেখানে গাছের শিকড়ে মাথা রেখে জবাই করা হত নৃশংসভাবে, আছে বেতের ঝাড় – যেখানে আধমরা করে ঝুলিয়ে রাখা হয় বাঙালির দেহ। বিজয়ের মুহূর্তে পুরো ক্যাম্পাস জুড়ে ছিল অজ¯্র জবাই করা দেহ, মানুষের কংকাল আর পঁচা গলা লাশ।

অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি, এমপি বলেন, এই ফলক স্থাপনের মাধ্যমে নতুন প্রজন্ম জানতে পারবে একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা-নির্যাতন ও আমাদের পূর্বপুরুষদের আত্মত্যাগের ইতিহাস। গণহত্যার স্মৃতি সংরক্ষণে, গণহত্যা নিয়ে রাজনীতি বন্ধে এবং সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনার বিকাশে এই স্মৃতিফলকগুলো ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ফলক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ফেরদৌসী খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এবং গণহত্যা জাদুঘর ট্রাস্টের ট্রাস্টি স¤পাদক ড. চৌধুরী শহীদ কাদের। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জন প্রতিনিধি ও সকল শ্রেণি পেশার মানুষ। প্রেস বিজ্ঞপ্তি

The post সরকারি বাঙলা কলেজ গণহত্যার স্মৃতিফলক উন্মোচন করলেন শিক্ষা মন্ত্রী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/36mXPQz

মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পাচ্ছে সাতক্ষীরার কালিগঞ্জের ৩৭টি পরিবার https://ift.tt/eA8V8J

‘ধন নয়, মান নয়, এতটুকু বাসা, করেছিনু আশা’-বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো এভাবে ছোট্ট একটি আশ্রয়স্থলের আশা করেছিলেন গৃহহীন ৩৭টি পরিবার। তাদের সেই আশা আজ পূরণ হয়েছে। মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাসগৃহ পাচ্ছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাবুরাবাদ গ্রামের ৩৭টি গৃহহীন পরিবার।

মঙ্গলবার (১ ডিসেম্বর) ‘আশ্রায়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় এসব বাসগৃহের নির্মাণ কাজ উদ্বোধন করেন।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারি সফু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাঈম, ভূমিহীন নেতা আব্দুল ওহাব প্রমূখ।

অনুষ্ঠানে দুর্নীতি ও অনিয়ম পরিহার করে বাসগৃহ নির্মাণে সরকারি অর্থ যথাযথভাবে ব্যবহারের নির্দেশ দেন সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর পেয়ে দারুণ খুশি ভূমিহীন পরিবারের সদস্যরা। রোদ-বৃষ্টি-ঝড় থেকে গৃহহীন পরিবারগুলো থেকে নিরাপদ আশ্রয়ে থাকতে পারবেন। এতদিন তারা অধিকাংশই টোং ঘরের মতো বাসা বেঁধে সেখানে বসবাস করছিলেন। প্রধানমন্ত্রীর ঘর পেয়ে তারা প্রাণভরে দোয়া করেছেন।

সাতক্ষীরা প্রতিনিধি:

The post মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পাচ্ছে সাতক্ষীরার কালিগঞ্জের ৩৭টি পরিবার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2VohF7Q