Friday, October 1, 2021

দেবহাটা যুবদলের সদস্য ফরম বিতরণ উদ্বোধন https://ift.tt/eA8V8J

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: কুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় বহেরা বাজারে দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে ও সদস্য সচিব মেহেদী হাসান সবুজের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুলিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শামসুজ্জামান ময়না, দেবহাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ রেজা, যুগ্ম-আহবায়ক আহসান উল্লাহ ডালিম, রাজীব আহমেদ, আলতাফ হোসেন লিটন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শহিদুল ইসলাম, রুহুল কুদ্দুস, দেবহাটা উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক রুহুৃল আমিন, কুলিয়া ইউনিয়ন যুবদলের বিদায়ী সাধারণ সম্পাদক আলাউদ্দীন সরদার, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হিরণ মন্ডল, ইউপি সদস্য শাহাদাত হোসেন, আবু লাহাব, হোসেন আলী, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ মিলন, কুলিয়া ইউনিয়ন যুবদল নেতা রাজীব, মনিরুল ইসলাম মনি, আব্দুর রাজ্জাক প্রমুখ।

The post দেবহাটা যুবদলের সদস্য ফরম বিতরণ উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2WwF76Z

কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের আলোচনা সভা https://ift.tt/eA8V8J

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের জরুরী সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০টায় কুলিয়া শহীদ মিনার সংলগ্ন কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাব কার্যালয়ে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি ডা: অহিদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুগ্ম-সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইমলাম, অর্থ সম্পাদক রমজান মোড়ল, দপ্তর সম্পাদক আবীর হোসেন লিয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন মোড়ল, কার্য নির্বাহী সদস্য বজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মনজুর কাদির, প্রচার সম্পাদক আশরাফুল আলম বাদল, কার্য নির্বাহী সদস্য হীরণ কুমার মন্ডল, এসএম মজনুর রহমান, ডা: আমিরুল ইসলাম প্রমুখ। সভায় প্রেসক্লাবের সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

The post কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের আলোচনা সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3B21kZA

কুলিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প https://ift.tt/eA8V8J

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার পারুলিয়াস্থ স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের উদ্যোগে স্বাস্থ্য বিধি বজায় রেখে দুস্থ ও অসহায় হত দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার (০১ অক্টোবর) সকাল ৯টা হতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সাতজন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রায় ছয় শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন। এরআগে সকাল সাড়ে ৮টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীনের সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাংলাদেশ বেতারের সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক ফারুক মাহবুবর রহমান, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রাণনাথ দাশ। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা: ইকবাল হাসান (এমবিবিএস), মেডিসিন ও শিরা অভিজ্ঞ ডা: আরাফাত আজম(এমবিবিএস), মেডিসিন বিশেষজ্ঞ ডা: বিপ্লব মন্ডল (এমবিবিএস), গাইনি বিশেষজ্ঞ ডা: শাম্মি ইকবাল (এমবিবিএস), মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ ডা: আব্দুর রউফ (এমবিবিএস), চক্ষু বিশেষজ্ঞ ডা: প্রভাকর মজুমদার (এমবিবিএস)সহ সাতজন ডাক্তার। মেডিকেল ক্যাম্পে কুলিয়া হাবিবা সার্জিক্যাল ক্লিনিকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

The post কুলিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3uzUkAD

পাইকগাছার পৌরসভা সংলগ্ন শিবসা নদী দখল করে ধান চাষ https://ift.tt/eA8V8J

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা পৌরসভা সংলগ্ন শিবসা নদীর চর ভরাটি জায়গা দখল করে ধান রোপন করছে ভুমি দস্যুরা। পাইকগাছা উপজেলা ও পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত শিবসা নদীর চর ভরাটি জায়গা দখল প্রতিযোগিতায় নেমেছে ভূমি দস্যুরা।

পানি উন্নয়ন বোর্ডের পাশে শিবসা নদী দখল করে ধান রোপন করা হচ্ছে। তৈরী করছে ভবন, মাছের ঘের, বসত বাড়ী ও পুকুর। যার বিশাল বিশাল অংশ দখল করে অনেকেই গড়ে তুলেছে অবৈধ স্থাপনা। নেমেছে অবৈধ দখলের প্রতিযোগিতায়। এখন চলছে ধান রোপনের প্রতিযোগিতা। ভিলেজ পাইকগাছার মোহর আলী গাজী ও আব্দুল গাজী শিবসা নদীর মাঝখানে প্রায় ১৫ বিঘা দখল করে নিয়েছে।

কছেশ বছর আগে শিবসা নদী দিয়ে নৌকা, লঞ্চ, স্টিমার, কারগো চলাচল করতো। নদীতে জোয়ার ভাটা ছিল প্রবল। কালের পরিক্রমায় অল্প সময়ের মধ্যে পলি পড়ে শিবসা নদী ভরাট হয়ে গেছে। আর এখন পলি পড়ে শিবসা নদী ভরাট হওয়ার কারণে বিস্তীর্ণ এলাকা জুড়ে চর জেগে উঠেছে। এ ব্যপারে পাইকগাছা পৌরসভার প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জু জানান, এ ভাবে সরকারি নদী ভরাটি জমি অবৈধভাবে দখল করা খুবই অপরাধ। দখলকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা উচিত। এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহরিয়ার হক বলেন, সরকারি জায়গা দখল করে নেওয়ার কারো কোন সুযোগ নেই। এর ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দখল মুক্ত করে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, বিষয়টি আমি অবগত নই। সার্ভেয়ারকে ঘটনা স্থলে পাঠানো হয়েছে। এমন কোন ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে।

The post পাইকগাছার পৌরসভা সংলগ্ন শিবসা নদী দখল করে ধান চাষ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39TQLfa

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: ‘সকল বয়সের জন্য ডিজিটাল সমতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা স্টেডিয়ামস্থ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যালয়ে উক্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ডা. সুশান্ত ঘোষ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য।
এসময় বক্তব্য রাখেন, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ভূধর সরকার, সদস্য এড. এসএম হায়দার, অধ্যক্ষ আব্দুল হামিদ, মো. ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ।

 

আলোচনা সভা শেষে সংগঠনের সদস্যদের মাঝে গেঞ্জি, মাস্ক ও খাবার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল।

The post সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Y7rFXw

সাতক্ষীরায় চ্যানেল আই’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত https://ift.tt/2Y7w4tn

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যদিয়ে চ্যানেল আই এর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে চ্যানেল আই দর্শক ফোরাম কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে। সাতক্ষীরা সাংবাদিক ঐক্য কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চ্যানেল আই দর্শক ফোরাম, সাতক্ষীরার আহবায়ক মো: আনিসুর রহিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ,

সুভাষ চৌধুরি, রাম কৃষ্ণ চক্রবর্তী, জেলা জাসদ সভাপতি শেখ ওবায়দুস সুলতান বাবলু, সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও রুহুল কুদ্দুস, উদীচীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, আইনজীবী সাংবাদিক এড. খায়রুল বদিউজ্জামান,

শ্রমিক নেতা শেখ রবিউল ইসলাম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক আবুল কাশেম, সদস্য সচিব আমিনা বিলকিস ময়না, সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুনসুর রহমান, ডিবিডি’র সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, প্রবীন সাংবাদিক শেখ আব্দুল ওয়াজেদ কচি প্রমুখ। সভা পরিচালনা করেন চ্যানেল আই দর্শক ফোরাম, সাতক্ষীরার সদস্য সচিব শেখ হারুণ অর রশিদ।

এ সময় ডিবিডিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি এড. আবুল কালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরআগে চ্যানেল আই দর্শক ফোরামের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

 

 

The post সাতক্ষীরায় চ্যানেল আই’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3AYNuY1

Thursday, September 30, 2021

সুলতানপুর ক্লাব নিয়ে প্রকাশিত খবরের ব্যাখ্যা https://ift.tt/eA8V8J

গত ২৪ সেপ্টেম্বর শুক্রবার স্থানীয় পত্রিকায় সুলতানপর ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শিরোনামে একটি সংবাদ প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত হয়েছে। সংবাদটি আমাদের সভার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে সুলতানপুর ক্লাবে জরুরি সভার কথা লেখা হয়েছে কিন্তু কত তারিখে সভা হয়েছে তার কোন উল্লেখ নেই। সুলতানপুর ক্লাবে আদৌ কোন জরুরী সভা হয়নি। নিয়ম অনুযায়ী ক্লাবের সাধারণ সভা ডেকে সকল সদস্যের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে কমিটি গঠন করতে হয়। সুলতানপুর ক্লারে এ ধরনের কোন সভা অনুষ্ঠিত হয়েছে বলে আমাদের জানা নেই। একটি দোকানে বসে গুটি কয়েক ব্যক্তি মনগড়া আহ্বায়ক কমিটি গঠন করে। যেটা আবার পত্রিকায় প্রকাশ করিয়ে ক্লাবের ভাবমূর্তি ক্ষুণœ করেছে এবং সুলতানপুরের গর্ব রাজনৈতিক নেতৃবৃদদের নাম তথাকথিত ওই কমিটিতে অন্তর্ভুক্ত করায় ঐতিহ্যবাহী সুলতানপুরের অধিবাসীরা এবং আমরা ব্যথিত হয়েছি। আমরা ওই তথাকথিত আহ্বায়ক কমিটি বাতিল করে সাধারণ সভা ডেকে সকল সদস্যদের উপস্থিতিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দাবী জানাচ্ছি। সুলানপুর ও সুলতাপুর ক্লাবের ঐতিহ্য বজায় রাখার জন্য ও তথা কথিত আহ্বায়ক কমিটি গঠনের সাথে ও নেপথ্যে যারা জড়িত তাদের প্রতিও আহ্বান জানাচ্ছি। বিবৃতিতে স্বাক্ষর করেচেন শেখ তহিদুর রহমান, শেখ নূরুল হক, মীর মাহমুদ আলী আবীর, কাজী বেলাল হোসেন, শেখ আব্দুল কাদের ও কাজী আব্দুল মহিদ। প্রেসবিজ্ঞপ্তি

The post সুলতানপুর ক্লাব নিয়ে প্রকাশিত খবরের ব্যাখ্যা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3imnPkN