Sunday, December 12, 2021

গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির সভা https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫-এর আলোকে গৃহকর্মীদের কাজের স্বীকৃতি প্রদান এবং সুরক্ষা ও কল্যাণ বিষয়ক সুযোগ সৃষ্টি, গৃহকর্মীদের শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা, সকল নাগরিকের মৌলিক মানবাধিকার নিশ্চিত করণের লক্ষ্যে জেলাতে আয়োজিত এটি প্রথম সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান।

 

২৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গৃহকর্মী, নিয়োগ, শোভন কাজ, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ, কর্মীর বয়স, নিয়োগ চুক্তি, কর্মঘন্টা, ছুটি, বিশ্রাম ও বিনোদন, প্রসূতিকালীন সুবিধা, গৃহকর্মী প্রশিক্ষণ, চিকিৎসা, ধর্ম পালনের সুযোগ, দূর্ঘটনায় ক্ষতিপূরণ, নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের সুযোগ সুবিধা প্রাপ্তি, মনিটরিং সেল, পরিদর্শন, নিয়োগকারীর দায়িত্ব, গৃহকর্মীর দায়িত্ব ও কর্তব্য বিবিধ বিষয়ে আলোচনা হয়েছে। সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জোসনা আরা, জাতীয় মহিলা আইনজীবী সমিতির সদস্য ও জেলা পরিষদ সদস্য এড. শাহনওয়াজ পারভীন মিলি, ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক (চ: দ:) মুহাম্মদ আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক আশীষ কুমার মন্ডল, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রোকনুজ্জামান, জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, জেলা তথ্য অফিসার মো: মোজাম্মেল হক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেএম মিজানুর রহমান, এনজিও প্রতিনিধি সাকিবুর রহমান বাবলা ও মাসুম বিল্লাহ সোহাগ। সভায় অন্যান্যে সদস্যগণ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক মো: মাহবুব আলম।

The post গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3IJzCoQ

সাতক্ষীরায় বধ্যভূমি সংরক্ষণের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশের্^ ১৯৭১ সালের বধ্যভূমি সংরক্ষণের দাবীতে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। ’৭১ সালের বধ্যভূমি ও স্মৃতি সংরক্ষণ কমিটি সাতক্ষীরা শাখার আহবায়ক বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারের নেতৃত্বে রবিবার সকাল সাড়ে ১০টায় এ স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, ১৯৭১ সালে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশের্^ দীনেশ কর্মকারের জমিতে পাক হানাদার বাহিনী ও তার দোসররা স্কুলে আশ্রয় নেওয়া ভারতগামী শরণার্থীদের উপর অতর্কিত হামলা করে এবং কয়েকশত নারী পুরুষ ও শিশুদের কে নৃশংসভাবে হত্যা করে ও আহত করে মাটি চাপা দেয়। পরবর্তীতে এবং বর্তমানে যথাযথ উদ্যোগের অভাবে সেই স্থানটি সংরক্ষণ করা হয়নি। যার ফলে বর্তমানে সেই স্মৃতিবিজড়িত স্থানটি ব্যক্তি মালিকানায় চলে যায়। স্থানটির কিছু অংশ এখনও অব্যবহারিত অবস্থায় পড়ে আছে। প্রতিবছর জেলা প্রশাসন, মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষ এখানে স্মৃতিচারণ, আলোবাতি প্রজ¦লনসহ বিভিন্ন কর্মসুচি পালন করে আসছে।
স্মারকলিপিতে আরো বলা হয়েছে যে, উক্ত স্থানটি সরকারিভাবে অধিগ্রহণ করতঃ ১৯৭১ সালের গণকবর ও বধ্যভূমি সংরক্ষণ এবং স্মৃতিস্তম্ভ নির্মাণ করে শহিদদের প্রতি সম্মান প্রদর্শণ ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা হোক যা সাতক্ষীরাবাসির একান্ত দাবী।
স্থানীয় মুক্তিযুদ্ধের চেতনার মানুষের একান্ত দাবি, যাতে দীনেশ কর্মকারের উক্ত স্থান ঝাউডাঙ্গা সহ অন্যান্য বধ্যভূমি চিহ্নিত করে সেখানে স্মৃতিসৌধ নির্মাণ করা হোক।
স্মারকলিপি পেশকালে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাতক্ষীর্ াজেলা শাখার সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম ও মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত।

The post সাতক্ষীরায় বধ্যভূমি সংরক্ষণের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31VtpF6

দেবহাটায় সাংবাদিক সজলকে প্রাণনাশের হুমকি: থানায় জিডি https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি : দেবহাটা প্রেসক্লাবের সাংবাদিক সজল ইসলামকে জীবননাশের হুমকি দেওয়ায় ঘটনায় থানায় জিডি করা হয়েছে ।

জানাযায়,শনিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট বাজারস্থ সজল ইসলামের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান সজল টেলিকম এন্ড কম্পিউটারের সামনে এ হুমকির ঘটনা ঘটে। হুমকি দাতা শিমুলিয়া গ্রামের বাবুর আলী সরদারের ছেলে আলমগীর সরদার(৩২) বাইসাইকেল যোগে দোকানের সামনে এসে সজল ইসলাকে তার রেকর্ডীয় সম্পত্তিতে যেতে নিষেধ করে এবং বলে আমি জীবিত থাকা কালিন ঐ জমিতে গেলে তোকে জীবনে শেষ করে দিব। এদিকে বিষয়টির নিন্দা জানিয়ে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু বলেন কোন সাংবাদিককে বিনা অপরাধে কোন কিছু বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আন্দোলনে যাবে। তাছাড়া বিষয়টির তদন্তপূর্বক সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেন তিনি। এ বিষয় সজল ইসলাম দেবহাটা থানায় ৪০৩ নং সাধারণ ডায়েরী করেছেন। এ ব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ বলেন,একটি সাধারন ডায়েরী পেয়েছি ।তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

The post দেবহাটায় সাংবাদিক সজলকে প্রাণনাশের হুমকি: থানায় জিডি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3IJnxQb

আশাশুনিতে স্কুল ভবন নির্মাণে গাফিলতি: করোনায় আক্রান্ত ও ঝরে যাওয়ার শঙ্কায় প্রাথমিকের ১১০জন শিক্ষার্থী https://ift.tt/3oLdFxE

নাজমুল শাহাদাৎ জাকির: নির্ধারিত সময়ের ৬ মাস পেরিয়ে গেলেও ঠিকাদার ও প্রকৌশলীর গাফিলতির কারনে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ এখনও শেষ হয়নি।

এতেকরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ওই বিদ্যালয়ে অধ্যায়ণরত কোমলমতি শিশু শিক্ষার্থীসহ শিক্ষকদের। জানা যায়, বিদ্যালয়টি জাতীয়করণ করার পরে ২০১৯ সালে বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নের জন্য নতুন একটি ভবন নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এজন্য বিদ্যমান ভবনটি অপসারণ করে শুরু হয় নতুন ভবনের নির্মাণ কাজ। নির্মাণকালীন সময় বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম চালানোর জন্য টিনের ছাউনি দিয়ে তৈরী করা হয় একটি অস্থায়ী শ্রেণী কক্ষ। তবে বর্ষায় ও শীতের দিনে চরম সংকটে ক্লাস করছে বিদ্যালয়টির শিশু শিক্ষার্থীরা। বর্ষার সময় টিনের শব্দ ও শীতের সময় ফ্লোর ঠান্ডা থাকায় নিয়মিত ক্লাস করতে অসুবিধায় পড়ে যান তারা।

সরেজমিনে গেলে দেখা যায়, করোনা কালিন সময়ে স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করানোর কথা থাকলেও ভবন না থাকার কারণে বিদ্যালয়টিতে অস্থায়ী টিনের তৈরী শ্রেণি কক্ষে দুই শিফটে গাদাগাদি করে পাঠদান করানো হচ্ছে ১১০জন শিক্ষার্থীকে। এতে শিক্ষার মান মারাত্মকভাবে ব্যহত হওয়ার পাশাপাশি করোনার ঝূকিঁ থাকলেও শিক্ষার্থীদের পাঠদান করাতে বাধ্য হচ্ছেন বিদ্যালয়টির শিক্ষকরা। এবিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষসহ স্থানীয়রা আশাশুনি উপজেলা প্রকৌশলী আক্তার হোসেনসহ দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের সাথে একাধিকবার যোগাযোগ করলেও এখনও পর্যন্ত বিদ্যালয়টির কাজ শুরু না হওয়ায় হতাশা বিরাজ করছে তাদের মাঝে। সূত্রে জানা যায়, গত বছরের ১০ সেপ্টেম্বর ৭৪ লক্ষ ৪৬ হাজার ৮৬৫ টাকা ব্যয়ে খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন তৈরীর দায়িত্ব পায় শ্যামনগরের শেখ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুকুল হোসেন এবং নির্মিতত্ব ভবনের কাজ চলতি বছর ৩ জুন শেষ হওয়ার কথা থাকলেও আশাশুনি উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শেখ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুকুল হোসেনের গাফিলতির কারনে এখনো পর্যন্ত ভবন নির্মাণের ৫ভাগ কাজও শেষ হয়নি।

দীর্ঘদিন যাবত বিদ্যালয়টির ভবনের নির্মাণ কাজ বন্ধ থাকায় ভবন নির্মাণের সামগ্রী যত্রতত্রভাবে পড়ে আছে। বর্তমানে বিদ্যালয়টিতে পেয়ার নির্মাণের জন্য গর্ত খোড়া থাকলেও পেয়ারে ব্যবহৃত রডসহ পড়ে থাকা নির্মাণ সামগ্রী বৃষ্টিতে ভিজে মরিচা ধরে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। পাশাপাশি বিদ্যালয়টির প্রাঙ্গণসহ যাতায়াতের রাস্তায় যত্রতত্র ভাবে রাখা নির্মাণ সামগ্রীর জন্য নিত্যসময় ছোটবড় দুর্ঘটনায় আহত হচ্ছে বিদ্যালয়টির শিক্ষার্থীরাসহ স্থানীয় পথচারীরা। এসময় বিদ্যালয়টি অধ্যায়ণরত শিক্ষার্থীরা জানান, করোনার কারনে স্কুল ছুটি থাকায় আমরা বহুদিন ক্লাস করতে পারিনি। আবার স্কুল খুললেও আমরা নিয়মিত ক্লাস করতে পারছিনা। কারণ হিসেবে তারা বলেন, বিদ্যালয়ে কোন ভবন না থাকাতে আমাদের টিনের তৈরী শ্রেণীকক্ষে ক্লাস করতে হচ্ছে। যখন বর্ষার পানি পড়ে তখন টিনের শব্দে আমরা ক্লাস করতে পারিনা। আর শ্রেণী কক্ষের জানালা দিয়ে পানি ছিঁটকে আসাতে আমরাসহ আমাদের বইখাতা ভিজে যায়। তাছাড়া শীতের দিনে ফ্লোর ঠান্ডা থাকে। আমরা বেশিক্ষণ ফ্লোরে বসে ক্লাস করতে পারিনা। এতকরে শারিরীক ভাবে অসুস্থ্য হয়ে পড়েন বলে জানান শিক্ষার্থীরা। এবিষয়ে বিদ্যালয়টির এম,এম,সি কমিটির সভাপতি আব্দুর রহমান ও প্রধান শিক্ষক মেহেদী হাসান বলেন, চলতি বছর ফেব্রুয়ারীতে খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু হয়। তবে ৪/৫ ভাগ কাজ করে যাওয়ার পরে ঠিকাদার চলে যান।

 

পরবর্তীতে এ সংক্রান্ত বিষয়ে সাতক্ষীরার একটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ পেলে ঠিকাদার পুনরায় কাজ শুরু করেন। নামমাত্র কাজ ও কিছু মালামাল রেখে আবারও চলে যান। তবে এসংক্রান্ত বিষয়ে একাধিকবার উপজেলা প্রকৌশলীসহ দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের সাথে যোগাযোগ করলেও তারা আমাদের কথায় কোন ভ্রুক্ষেপ করছেন না। বর্তমানে শিশুদের টিন দিয়ে তৈরী অস্থায়ী শ্রেণীকক্ষে দুই শিফটে গাদাগাদি করে পাঠদান দেওয়া হচ্ছে। এতেকরে বিদ্যালয়টিতে অধ্যায়ণরত শিক্ষার্থীসহ শিক্ষকরা করোনার ঝূঁকিতে রয়েছেন বলে জানান তারা। এবিষয়ে শেখ এন্টারপ্রাইজের সত্বাধিকারী মুকুল হোসেন বলেন, আমরা বিভিন্ন সাইটে কাজ করি। সেখানের বিল আটকে আছে। একারনে ওই বিদ্যালয়টির নির্মাণ কাজ শেষ করতে সমস্যা সৃষ্টি হয়েছে। এবিষয়ে আশাশুনি উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলেন, আমরা ওই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে একটু চিন্তিত রয়েছি। আমরা একাধিকবার দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে তলব করেছি। তবে ঠিকাদার কাজ করতে বিভিন্ন তালবাহানা করতে থাকে। তবে প্রতিষ্ঠানটি নির্মাণে নিজের গাফিলতির কথা অস্বীকার করে তিনি বলেন, আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে ঠিকাদার বর্তমানে আমাদের ফোন কলও রিসিভ করা বন্দ করে দিয়েছে। একারনে আমরা বিপাকে পড়ে গেছি। ঠিকাদারের কারনে বিপাকে পড়লেও কেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছেনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যবস্থা গ্রহণ করলেতো করা যাচ্ছে।

 

তবে এতে সমস্যা আরও বাড়তে পারে। একারনে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি বিদ্যালয়টির নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য। তবে এসম্পর্কিত বিষয়ে সংবাদ প্রকাশ না করতে এসময় তিনি প্রতিবেদককে অনুরোধ করেন। এবিষয়ে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) মোহাম্মদ রুহুল আমীন বলেন, এবিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্তকর্তা বরাবর ঠিকাদারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় ঠিকাদার যেন দ্রুত সময়ের ভিতরে ভবন নির্মাণ শেষ করে পরিত্যক্ত মালামাল সরিয়ে নেয় সেকারনে গত ৮ ডিসেস্বর নির্বাহী প্রকৌশলী বরাবর এক স্বারক পত্র (স্বারক নং: ৩৮.০১.৮৭০০.০০০.৩৫.০০১.২০২১-২৬) পাঠানো হয়েছে। আর অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। এসময় তিনি উপজেলা প্রকৌশলী ও দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা প্রকৌশলী ও ঠিকাদার ভুলে গেছে যে তারা একটা সময় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। আজকে তাদের এই অর্জনের পেছনে প্রাথমিক শিক্ষা অন্যতম ভূমিকা পালন করেছে।

নাহলে তারা বেঁধে দেওয়া সময়ের ভিতরে ভবন নির্মাণের কাজ শেষ করতো। এসময় তিনি আরও বলেন, ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের কারনে আমাদের শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হবে, আমাদের সরকারের উন্নয়নে বিঘিœত হবে এটি আমরা কোন ভাবে মেনে নিতে পারিনা। বরং প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প চালাচ্ছে তাতে আমাদের সকলকে সহযোগী ইতিবাচক ভূমিকা রাখতে হবে। এবং শিশুদের জন্য শিক্ষার যে একটি সু-ব্যবস্থা সেটি নিশ্চিত করতে হবে।

এটি যদি আমরা করতে না পারি তাহলে বুঝতে হবে তারা সরকার বিরোধী আচরণে লিপ্ত রয়েছে।

 

এসময় তিনি আরও বলেন, ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে যারা রয়েছে (এলজিইডি) তারা বর্তমান সরকারের সরকারি দপ্তর হিসেবে এবং শিক্ষা বান্ধব সরকারের যে কর্মসূটি সেটা বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে এবং আমাদের শিশুদের শিক্ষার যে সু-ব্যবস্থা সেটি নিশ্চিত করণে তারা ভূমিকা রাখবে। এবিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবীর বলেন, বিদ্যালয়টির বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমাকে অবহিত করেছেন। বিদ্যালয়টির নিমার্ণ শেষ করতে যদি ইচ্ছাকৃত ভাবে কেউ গাফিলতি করে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে তিনি আরও বলেন, ঠিকাদার যাতে দ্রুত সময়ের ভিতরে খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ শেষ করে সেজন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

The post আশাশুনিতে স্কুল ভবন নির্মাণে গাফিলতি: করোনায় আক্রান্ত ও ঝরে যাওয়ার শঙ্কায় প্রাথমিকের ১১০জন শিক্ষার্থী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3DIjj7W

শ্যামনগরে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন https://ift.tt/eA8V8J

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর ২০২১ তারিখ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রিজাইডিং হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা একাডেমি শিক্ষা অফিসার ও রবিউল ইসলামের সভাপতিত্বে এই নির্বাচন সম্পন্ন হয়। নিবার্চনে সাধারণ অভিভাবক পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ১২ জন। তাদের মধ্যে আজিমুল হক-১৪০, এসএম রবিউল ইসলাম-১৩৩, জিএম রুহুল আমিন-৯৩, জিএম সাব্বির আহমেদ-১৩৪, নিশিকান্ত রপ্তান-৬৪, মো: আবু সাঈদ-০৫, মো: আবুজার হোসেন-১১০, মো: মোহর আলী-৭৭

মো: মিজানুর রহমান-৯৯, মো: লিটন তরফদার-৩৩ মো: সুজন গাজী-১৪৮, মো: সিদ্দিকুর রহমান-০৬ ভোট পেয়েছেন। শিক্ষক প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৩ জন। তার মধ্যে অমল কুমার সরদার-০৭, গোবিন্দ লাল রপ্তান-০৮, সালাউদ্দিন আহমেদ-০৫ ভোট পেয়েছেন। সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন, ২ জন তার মধ্যে আরিফা এদিব চৌধুরী-০৫, লায়েকা খানম-০৫ ভোট পেয়েছেন। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ২জন। তারমধ্যে ইন্দ্রানী ব্যাপারী-১২৯, তামিনা বেগম-১৪০ ভোট পেয়েছেন।

The post শ্যামনগরে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3yljBR5

ডিবি পুলিশ পরিচয়ে গরু ব্যবসায়ীর হান্ডক্যাপ দিয়ে তুলে নিয়ে টাকা ছিনতাই https://ift.tt/eA8V8J

 

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরে একদল অস্ত্রধারী ডিবি পুলিশ পরিচয়ে মিজানুর রহমান নামে এক গরু ব্যবসায়ীর হান্ডক্যাপ দিয়ে তুলে নিয়ে এক লাখ ৪২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার অনুমান সাড়ে ৭টার দিকে বাবুলিয়া এলাকায় জনাব আলীর বাড়ির সামনে ঘটনা ঘটে। গরু ব্যবসায়ী সদর উপজেলার গোদাঘাটা এলাকার মোকসেদ মোল্লার পুত্র মিজানুর রহমান।

ভুক্তভোগী মিজানুর রহমান বলেন, আমি একজন গরু ব্যবসায়ী। আমি গরু কেনা বেচা করে আমার পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করি। চলতি বছরের ১২ শে ডিসেম্বর রোববার পারুলিয়া গরু হাট থেকে আমি গরু বিক্রি করে ইজিবাইকে বাড়ি ফেরার পথে বাবুলিয়া জনাব আলির বাড়ি সামনে অনুমান রাত সাড়ে ৭টার দিকে পৌছলে মোটরসাইকেল যোগে ৬ জন ব্যক্তি হান্ডক্যাপসহ অস্ত্রধারী ডিবি পুলিশ পরিচয় দিয়ে ইজিবাইক থেকে আমাকে নামিয়ে নিয়ে আমার দুই হাতে হান্ডক্যাপ পরিয়ে দেয়।

 

এরপর ডিবি পুলিশ পরিচয়দানকারী ব্যক্তিদের মধ্যে একজনের মোটরসাইকেলে আমাকে তুলে নিয়ে ছয়ঘিরিয়া দিকে নিয়ে পথিমধ্যে তারা মোটরসাইকেল রেখে আমার মাথায় অস্ত্র ধরিয়ে আমার কাছে থাকা এক লাখ ৪২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাদের মোটরসাইকেলে থেকে লাথি মেরে আমাকে ফেলে দিয়ে চলে যান। এঘটনায় সাতক্ষীরা পুলিশকে জানানো হয়েছে। তবে এঘটনায় পুলিশ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে মিজানুর রহমান জানান। এদিকে স্থানীয়রা জানান, এর আগে একই স্থানে মোটরসাইকেল ছিনতাই করে নেয়। বাবুলিয়ায় কুমারপাড়া স্থানে এক সবজি বিক্রেতার টাকা ছিনতাই করে নেয়। এরকম ঘটনা বাইপাস সড়ক, বাবুলিয়া, সড়ক ও ছয়ঘিরিয়া এলাকায় প্রায় ঘটনা ঘটে বলে জানান। সাতক্ষীরার পুলিশের এক কর্মকর্তা জানান উক্ত ঘটনা শুনলাম। বিষয়টি দেখছি।
এ ব্যাপারে পুলিশ সুপারের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

The post ডিবি পুলিশ পরিচয়ে গরু ব্যবসায়ীর হান্ডক্যাপ দিয়ে তুলে নিয়ে টাকা ছিনতাই appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3IMOsei

সাতক্ষীরার পাটকেলঘাটায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় স্ত্রী শ্রিপ্রা ঘোষকে হত্যার দায়ে স্বামী কার্তিক ঘোষকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ-ের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় অপর ৫ আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সাতক্ষীরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এমডি আজম রোববার দুপুরে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় কার্তিক ঘোষ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৩ মে তারিখে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামে যৌতুকের কারনে স্বামী কার্তিক ঘোষসহ তার মা ও বোনেদের বিরুদ্ধে স্ত্রী শিপ্রা ঘোষকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে। এ ঘটনায় শিপ্রা ঘোষের মা খুলনার নমিতা ঘোষ পরের দিন পাটকেলঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পাটকেলঘাটা থানার তৎকালিন এসআই নাসিরউদ্দীন কার্তিক ঘোষ, মা যুথিকা ঘোষ, বোন চায়না ঘোষ, সুন্দরী ঘোষ, ভগ্নিপতি জয়দেব ঘোষ ও চাচাতো ভাই সুভাষ ঘোষকে আসামী করে ২০১০ সালের ১৩ অক্টোবর আদালতে চার্জশীট দেন। ২০১১ সালের ২৫ জানুয়ারী এ মামলার চার্জ গঠন করা হয়। আদালতে এ ঘটনায় ১৮ জন স্বাক্ষী সাক্ষ্য দেন। বিচারে আদালত কার্তিক ঘোষকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ দেন। একই সময় অপর পাঁচজনকে বেকসুর খালাস দেন।

মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদি নমিতা ঘোষ জানান, আমার মেয়েকে হত্যায় কার্তিকসহ ৬ জন জড়িত। অথচ ফাঁসির আদেশ হলো একজনের। সেই কারণে রায়ে আমি খুশি না।
রাস্ট্রপক্ষের কৌশলী এড. জহুরুল হায়দর বাবু বলেন, রাস্ট্রপক্ষ এ মামলার আসামীর অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছে। তিনি আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন।

The post সাতক্ষীরার পাটকেলঘাটায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dLPGb8