Friday, May 1, 2020

রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ https://ift.tt/eA8V8J

‘করোনা সতর্কতায় ঘরে থাকুন, সুস্থ থাকুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে করোনা ভাইরাস (কোভিড-১৯)’র প্রভাবে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (০১ মে) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের পাবলিক স্কুল এন্ড কলেজ’র সামনে খাদ্য সামগ্রী বিতরণ কমিটির চেয়ারম্যান রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র পিপি এনছান বাহার বুলবুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান রোটাঃ মো. আসাদুজ্জামান বাবু।
এসময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র প্রেসিডেন্ট মীর মোশারফ হোসেন মন্টু, প্রেসিডেন্ট ইলেক্ট শফিউল ইসলাম, ক্লাব সেক্রেটারী পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, মাগফুর রহমান, হাবিবুর রহমান হবি, আশরাফুল করিম ধনি, মো. মশিউর রহমান বাবু, জেসমিন আক্তার চন্দন, আক্তারুজ্জামান কাজল, শামীমা পারভীন রতœা, নাসির উদ্দিন, মিজানুর রহমান, অলিউল্লাহ, মনিরুজ্জামান টিটুসহ রোটারী ক্লাব অব সাতক্ষীরা ও রোটার‌্যাক্ট সদস্যবৃন্দ। নিজস্ব প্রতিনিধি:

The post রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2KQr7LK

সঠিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করতে হবে: সিটি মেয়র https://ift.tt/eA8V8J

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (শুক্রবার) সকালে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর ভবন চত্বরে ৯১ জন বর্জ্য ব্যবস্থাপনাকর্মী, ৬৭ জন বিদ্যুৎ শ্রমিক এবং একশ ২৫ জন দারোয়ানকে আট কেজি করে চাল এবং সবজি ক্রয়েরর জন্য একশত করে টাকা বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, সঠিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করতে হবে, যাতে কোন অনিয়ম না হয় সে দিকেও বেশি নজর দিতে হবে। এই দুর্যোগে ত্রাণ বিতরণে নিম্নআয়ের কোন ব্যক্তি বাদ না পরে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, সবসময় সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। কারোনাভাইরাস প্রতিরোধে সকলকে ঘরে থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা প্রাদুর্ভাব সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

এসময় খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

তথ্যবিবরণী 

The post সঠিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করতে হবে: সিটি মেয়র appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2z2rMY4

আক্রান্ত ছাড়ালো ৩৩ লাখ, মৃত্যু দুই লাখ ৩৪ হাজার https://ift.tt/eA8V8J

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্তি বিশ্ব। এর মধ্যে কয়েকটি দেশে এর প্রকোপ ভয়ংকর রূপ নিয়েছে। সম্প্রতি মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও গত দুই দিন ধরে সেই সংখ্যা আবার বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ৫৮০১ জনের।

একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজারের বেশি মানুষ। এছাড়া একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২ হাজারের বেশি করোনা রোগী। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

শুক্রবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩৪ হাজার ১০৫ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৮ হাজার ২৩১ জন। অপরদিকে ১০ লাখ ৪২ হাজার ৬০৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও এখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে আরও ভয়াবহ আকার নিয়েছে। আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৯৫ হাজার ২১০ জন এবং মৃত্যু হয়েছে ৬৩ হাজার ৮৬১ জনের। সুস্থ হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৭৩৭ জন।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৯ হাজার ৬৩৯ জন এবং মৃত্যু হয়েছে ২৪ হাজার ৫৪৩ জনের।

মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫ হাজার ৪৬৩ জন এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৬৭ জনের।

চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত চার মাসে বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। চীনে করোনার প্রভাব কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে মহামারি রূপ নিয়েছে।

করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশে নেয়া হয়েছে সতর্কতামূলক পদক্ষেপ। অধিকাংশ দেশেই মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে মানুষের চলাফেরার ওপর বিভিন্ন মাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। কোনো কোনো দেশে আরোপ করা হয়েছে সম্পূর্ণ লকডাউন, কোথাও কোথাও আংশিকভাবে চলছে মানুষের দৈনন্দিন কার্যক্রম। এ ধরনের পদক্ষেপ নেয়ার কারণে পৃথিবীর বিভিন্ন এলাকার প্রায় অর্ধেক মানুষ চলাফেরার ক্ষেত্রে কোনো না কোনো মাত্রায় নিষেধাজ্ঞার ওপর পড়েছেন।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। নিউমোনিয়ার মত লক্ষণ নিয়ে নতুন এ রোগ ছড়াতে দেখে চীনা কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে। এরপর ১১ জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয়।

করোনাভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। এর লক্ষণ শুরু হয় জ্বর দিয়ে, সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট। উপসর্গগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মত। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এ রোগ কিছুদিন পর এমনিতেই সেরে যেতে পারে। তবে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র বা ফুসফুসের পুরোনো রোগীদের ক্ষেত্রে ডেকে আনতে পারে মৃত্যু।

The post আক্রান্ত ছাড়ালো ৩৩ লাখ, মৃত্যু দুই লাখ ৩৪ হাজার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3f6YyHZ

আসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’, বাড়বে বৃষ্টি https://ift.tt/eA8V8J

করোনাভাইরাস মহামারীর মধ্যে দেশে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় আসছে। তার নাম ‘আম্ফান’। ঘূর্ণিঝড়টি আগামীকাল শনিবার সক্রিয় হতে পারে।

এছাড়া রাজধানীসহ দেশের বেশির ভাগ স্থানে আজ শুক্রবার বৃষ্টি বাড়তে পারে। সেই সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতও হতে পারে। আগামী কয়েকদিন বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। এদিন রাজধানীতে সকাল ছয়টা থেকে সন্ধা ছয়টা পর্যন্ত এক মিলিমিটার বৃষ্টি হয়। সেই তুলনায় দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টি ভালোই হয়েছে। আজও সকালে রাজধানীতে বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, শুক্রবার বৃষ্টি বাড়তে পারে। আর শুক্র বা শনিবারের মধ্যে আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সব লক্ষণ আছে।

বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয়, বৃহস্পতিবারের মধ্যে আন্দামান সাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হবে। যা দুই–তিন দিনের মধ্যে ঘূর্ণিঝড় আম্ফানে পরিণত হবে।

৩০ এপ্রিলের কাছাকাছি সময় দক্ষিণ আন্দামান সাগর ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছের স্থানে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে, অর্থাৎ শনিবারের মধ্যে তা ঘূর্ণিঝড় আম্ফানে পরিণত হতে পারে। এটি ৩ থেকে ৫ মে তারিখের মধ্যে মিয়ানমার ও বাংলাদেশের কক্সবাজার–চট্টগ্রাম উপকূলের দিকে আঘাত হানতে পারে।

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে ৫ থেকে ৭ মে বাংলাদেশের চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে স্বাভাবিকের চেযে বেশি উচ্চতার জোয়ারের পানি থাকতে পারে। দেশের অন্যান্য স্থানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

ভারতীয় আবহাওয়াবিদরা জানিয়েছেন, মে মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় আম্ফান। তবে এটি কোন দেশের উপকূলে আঘাত করবে সেটি এখনই বলা মুশকিল। তাদের দাবি, ভারতের আন্দামান সাগরে আগামী দুয়েক দিনের মধ্যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে।

উল্লেখ্য, ‘আম্ফান’ হতে যাচ্ছে করোনাকালের প্রথম একটি ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের নাম রেখেছে থাইল্যান্ড।

The post আসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’, বাড়বে বৃষ্টি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2VPQLXo

করোনায় প্রাণ গেল আরও এক পুলিশ সদস্যের https://ift.tt/eA8V8J

মহামারী করোনাভাইরাস প্রতিরোধের সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকালে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রাণ গেছে আরও এক পুলিশ সদস্যের। তার নাম নাজির উদ্দীন। তিনি স্পেশাল ব্রাঞ্চের প্রতিরক্ষা শাখায় সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।

পুলিশ সদর দফতরের এআইজি মিডিয়া মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসআই নাজির উদ্দীনের করোনা পজিটিভ ধরা পড়ে ২৫ এপ্রিল । তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

এসআই নাজিরের গ্রামের বাড়ি পাবনা জেলার ভাংগুরা থানার কাজিটোলা গ্রামে। তার নামাজে জানাজা আজ সকালে রাজারবাগে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পুলিশের ব্যবস্থাপনায় লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে লাশ দাফন করা হবে।

উল্লেখ্য এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৪ সদস্য করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন।বৃহস্পতিবার দুজন ও বুধবার একজন মারা গেছেন।

The post করোনায় প্রাণ গেল আরও এক পুলিশ সদস্যের appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2SrGhvj

Thursday, April 30, 2020

চিংড়ি রপ্তানিতে ধস, ৪৬০ কোটি টাকার ক্রয়াদেশ বাতিল https://ift.tt/eA8V8J

করোনাভাইরাসের প্রভাবে চিংড়ি রপ্তানিতে ধস নেমেছে। গত এক মাসে ইউরোপের জার্মানি, ইতালি, রাশিয়া, জাপানসহ বিভিন্ন দেশ ২৯০টি ক্রয়াদেশ বাতিল হয়েছে। ফলে এ শিল্পে দেখা দিয়েছেন চরম সঙ্কট।
অর্ডার বাতিল হওয়া ২৯০টা কন্টেইনারে রফতানি আয় হতো ৪৬০ কোটি টাকা। এর মধ্যে ৯৮ শতাংশই গলদা, বাগদা ও হরিণা চিংড়ি। বাকি ২ শতাংশ অন্যান্য সাদা মাছ। এর মধ্যে ভেটকি, কাতলাসহ অন্যান্য মাছ রয়েছে। মৎস অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মৎস পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) মো. রমজান আলী বলেন, করোনা ভাইরাসের প্রভাবে মাছের ২৯০টা কন্টেইনারের অর্ডার বাতিল হয়েছে। করোনার পর ফের সব কিছু স্বাভাবিক হবে আশা করছি। করোনা ভাইরাসের প্রভাবে মাছ থেকে রাজস্ব আয় কমার পাশাপাশি রফতানি আয় হারাচ্ছে বাংলাদেশ। এদিকে মাছের ফেলে দেওয়া অংশগুলো রফতানি করেও বৈদেশিক মুদ্রা আয় করে বাংলাদেশ। এসব দিয়ে স্যুপ তৈরি হয় এবং পূর্ব এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে এই স্যুপের চাহিদা ব্যাপক। চিংড়ির মাথা ও খোসা, কাঁকড়ার খোলস, হাঙরের লেজ-ডানা-চামড়া, মাছের বায়ু থলি, পিত্ত ও চর্বি, কার্প জাতীয় মাছের আঁশসহ বিভিন্ন পণ্য বাংলাদেশ থেকে রফতানি হয়। ইতালি, জাপান, কোরিয়া, চীন, জার্মানি, ভিয়েতনাম, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকংসহ বিভিন্ন দেশে এসব পণ্য রফতানি হয়। এসব দেশ করোনার আঘাতে বিপর্যস্ত, ফলে রফতানিও বন্ধ।
মৎস্য অধিদফতর সূত্র জানায়, করোনা ভাইরাসের প্রভাবে মাছের ক্ষেত্রে কি পরিমাণে ক্ষতি হয়েছে তার হিসাব করা হচ্ছে। সারা দেশ থেকে নানা ধরনের তথ্য নেওয়া হচ্ছে। কভিড-১৯-এ প্রোটিনের চাহিদা বেশি থাকে। এ চাহিদা মেটানোর জন্য জরুরি পণ্য হিসেবে রয়েছে মাছ। মাছের অভ্যন্তরীণ ঘাটতি মেটাতে সব সময় খোলা রাখা হয়েছে অধিদপ্তর। অভ্যন্তরীণ চাহিদা ঠিক থাকলেও মাছের রেনু, পোনা উৎপাদন ও হ্যাচারিতে নেতিবাচক প্রভাব পড়ছে। এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। দেশে মাছের উৎপাদন ৪২ দশমিক ৭৭ লাখ মেট্রিক টন। এর মধ্যে মোট অভ্যন্তরীণ মাছ ৩৬ দশমিম ২২ লাখ মেট্রিক টন এবং সামুদ্রিক ৬ দশমিক ৫৫ লাখ মেট্রিক টন।
মৎস অধিদফতরের উপপরিচালক (মৎস্যচাষ) সিরাজুর রহমান বলেন, বৈশ্বিক রফতানিতে করোনা আঘাত হেনেছে। তবে আমাদের জন্য নয়। দেশের অভ্যন্তরে যেন কোনো সমস্যা সৃষ্টি না হয় সেই জন্য আমরা ২৪ ঘণ্টা মনিটরিং করছি ও তথ্য নিচ্ছি। প্রোটিনের ঘাটতি মেটাতে ভ্রাম্যমাণভাবেও মাছ বিক্রি করবো সরকারের তরফ থেকে।

The post চিংড়ি রপ্তানিতে ধস, ৪৬০ কোটি টাকার ক্রয়াদেশ বাতিল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/35pyKm2

স্বামী আটক: ভোমরায় গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা! https://ift.tt/eA8V8J

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্প‌তিবার (৩০ এ‌প্রিল) রাত ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা দাসপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা নিহতের স্বামীকে আটক করেছে।

মৃতের নাম মেহেনাজ পারভিন (১৯)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা দাসপাড়ার রিপন হোসেনের স্ত্রী ও দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের মুকুল হোসেনের মেয়ে।

দক্ষিণ পারুলিয়া গ্রামের সুমন হোসেন জানান, তিন মাস আগে তার বোন মেহেনাজের সঙ্গে সাতক্ষীরা সদরের ভোমরা গ্রামের দাসপাড়ার শ্রমিক রিপনের বিয়ে হয়। বিয়ের সময় নগদ টাকা ও সোনার গহনাসহ এক লাখ টাকার যৌতুক দেওয়া হয়। রিপনের আগের স্ত্রী তালাক হয়ে যায়। রিপন তার বাবা মায়ের সঙ্গে আগে লক্ষীদাঁড়ি গ্রামে থাকতো। সম্প্র‌তি তারা ভোমরা দাসপাড়ায় ঘরসহ জমি কিনে বসবাস করে। একইসাথে থাকতো রিপনের বোন রুপা ও তার স্বামী হযরত আলী। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে মেহেনাজকে নির্যাতন করতো রিপন, তার বোন রুপা, বোনের স্বামী হযরত, শ্বশুর রবিউল ও শ্বাশুড়ি খাদিজা ।

বৃহম্পতিবার সন্ধ্যায় আমার মাকে রিপন ফোন করে জানায় যে, মেয়েকে নিয়ে না গেলে তাকে মেরে ফেলা হবে। রাত ৯টার দিকে বোনকে অবারো নির্যাতনের একপর্যায়ে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। এ সময় বোনের শ্বশুর মোবাইল ফোনে খবর দিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে যেতে বলে। রাত ১০টার দিকে তারা সদর হাসপাতালে যাওয়ার আগেই বোন মারা গেছে মর্মে খবর পান। ১১টার দিকে বোনের লাশ লক্ষীদাড়িতে এনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে বলে প্রচার দিয়ে লাশ মাটি দেওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে স্থানীয় লোকজন এসে রিপন ও তার পরিবারের সদস্যদের আটক করে একটি ঘরে আট‌কে রাখে। রিপনের চাচা বাবলুর সহযোগিতায় ঘরের জানালা ভেঙে রিপনের পরিবারের সদস্যরা পালিয়ে যায়। মৃতের নাক, কান ও মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল।

স্থানীয়রা জানান, রিপন ভোমরা বন্দরে খুচরো পেঁয়াজ বিক্রি করতো। করোনার কারণে কাজ ছিল না তার। অভাবের তাড়নায় স্বামী ও স্ত্রীর মধ্যে বিরোধ লেগেই থাকতো। এ কারণে মেহেনাজকে মারপিট কর‌তো। বৃহষ্পতিবার মেহেনাজকে নির্যাতনের একপর্যায়ে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে তারা জেনেছেন।
তবে আটককৃত রিপন হোসেনের কাছে জানতে চাইলে সে সাংবাদিকদের জানায়, তার স্ত্রীর শ্বাসকষ্ট হলে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা গেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, মৃতের লাশ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

The post স্বামী আটক: ভোমরায় গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3faaRD9