Monday, March 29, 2021

২৬ বছর পর কাশেম হত্যার রায়: একজনের প্রাণদণ্ড https://ift.tt/eA8V8J

খুলনা মহানগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক এবং শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি শেখ আবুল কাশেম হত্যা মামলায় ২৬ বছর পর তারেক নামে এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার বেলা সাড়ে ১১টায় খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি তারেক আদালতে উপস্থিত ছিলেন না।

এ হত্যা মামলায় খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- তরিকুল হুদা টপি, আব্দুল গফফার বিশ্বাস, ওসিকুর রহমান, মুশফিকুর রহমান, মফিজুর রহমান ও মিল্টন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এড. আরিফ মাহমুদ লিটন।

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালের ২৫ এপ্রিল দুপুর পৌনে ২ টার দিকে শেখ আবুল কাশেম তার ব্যক্তিগত গাড়ি, (যার নং ০৩-৪৩৭৩) করে নগরীর স্যার ইকবাল রোডের পিকচার প্যালেস মোড় বেসিক ব্যাংকের ম্যানেজারের সঙ্গে দেখা করতে যান।

সাক্ষাৎ শেষে বাড়ির উদ্দেশে পুনরায় গাড়িতে উঠে বসেন। এ সময় ৫ থেকে ৬ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী প্রথমে তার ড্রাইভার মিকাইল হোসেনকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে গাড়ির পেছনের গ্লাস ভেঙে কাটা রাইফেল দিয়ে শেখ আবুল কাশেমকে গুলি করে হত্যা করা হয়। মৃত্যু নিশ্চিত ভেবে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে পিকচার প্যালেস মোড় দিকে বীরদর্পে হেটে যায়।

ওই ঘটনার পর নিহতের পরিবারের লোকজন এসে তাকে গরিব নেওয়াজ ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেশ কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করেন।

পরে ওই ঘটনায় নিহতের ভাইয়ের জামাই মো. আলমঙ্গীর হোসেন খুলনা থানায় মামলা করেন, যার নং ৩৫।

মামলাটি প্রথমে খুলনা থানায় করা হলেও পরে এটি তদন্ত করে সিআইডি। মামলার তদন্ত কর্মকর্তা এ মামলায় ১০ জনকে আসামি করে ১৯৯৬ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার বিচারাধীন সময়ে দুজন আসামির মৃত্যু হয়। তারা হলেন- সৈয়দ মনিরুল ইসলাম ও খুলনা সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের সাবেক ডেপুটি মেয়র ইকতিয়ার উদ্দিন বাবলু। তিনিও সন্ত্রাসীর গুলিতে বানরগাতি এলাকায় নিহত হন।

১৯৭০ সালে শেখ আবুল কাশেমের বড় ভাই শেখ আবুল খায়ের দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন।

The post ২৬ বছর পর কাশেম হত্যার রায়: একজনের প্রাণদণ্ড appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31sVnVj

করোনা প্রতিরোধে ১৮ দফা নির্দেশনা https://ift.tt/eA8V8J

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে নতুন করে ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার (২৯ মার্চ) এ বিষয়ক একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই নির্দেশনা আপাতত আগামী দুই সপ্তাহ বলবৎ থাকবে।

নির্দেশনাগুলো হলো:

১. সব ধরনের জনসমাগম (সামাজিক/ রাজনৈতিক/ধর্মীয়/অন্যান্য) সীমিত করতে হবে। উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হলো। বিয়ে/ জন্মদিনসহ যে কোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিরুৎসাহিত করতে হবে।

২. মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে।

৩. পর্যটন/ বিনোদন কেন্দ্র সিনেমা হল/ থিয়েটার হলে জনসমাগম সীমিত করতে হবে এবং সব ধরনের মেলা আয়োজন নিরুৎসাহিত করতে হবে।

৪. গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণ ক্ষমতার ৫০ ভাগের বেশি যাত্রী পরিবহন করা যাবে না।

৫. সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাতে আন্তঃজেলা যান চলাচল সীমিত করতে হবে। প্রয়োজনে বন্ধ রাখতে হবে।

৬. বিদেশ হতে আগত যাত্রীদের ১৪ দিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিন নিশ্চিত করতে হবে।

৭. নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী খোলা/উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা করতে হবে। ওষুধের দোকানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

৮. স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে।

৯. শপিং মলে ক্রেতা-বিক্রেতা উভয়েরই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

১০. সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।

১১. জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাইরে বের হওয়া নিষেধ।

১২. বাইরে গেলে মাস্ক পরাসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মানতে হবে।

১৩. করোনায় আক্রান্ত/ করোনার লক্ষণযুক্ত ব্যক্তির আইসোলেশন নিশ্চিত করতে হবে। করোনায় আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে আসা অন্যান্যদেরও কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।

১৪. জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠান শিল্প কারখানাগুলো ৫০ ভাগ জনবল দ্বারা পরিচালনা করতে হবে। গর্ভবতী/ অসুস্থ/ বয়স ৫৫-ঊর্ধ্ব কর্মকর্তা/ কর্মচারীর বাড়িতে অবস্থান করে কর্মসম্পাদনের ব্যবস্থা নিতে হবে।

১৫. সভা, সেমিনার, প্রশিক্ষণ, কর্মশালা যথাসম্ভব অনলাইনে আয়োজনের ব্যবস্থা করতে হবে।

১৬. সশরীরে উপস্থিত হতে হয় এমন যেকোনো ধরনের গণপরীক্ষার ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে।

১৭. হোটেল-রেস্তোরাঁয় ধারণ ক্ষমতার ৫০ ভাগের বেশি মানুষের প্রবেশ বন্ধ করতে হবে।

১৮. কর্মক্ষেত্রে প্রবেশ এবং অবস্থানকালীন সর্বদা বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে।

The post করোনা প্রতিরোধে ১৮ দফা নির্দেশনা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3u4nF4Y

খুলনায় করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত https://ift.tt/eA8V8J

করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভা আজ (সোমবার) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এতে প্রধান অতিথি ছিলেন। সভায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ কামাল হোসেন অনলাইনে যুক্ত ছিলেন।

সভায় সিটি মেয়র বলেন, জেলায় প্রতিদিনই করোনা রোগী বাড়ছে। করোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বাধ্যতামূলকভাবে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি সামাজিক ও ধর্মীয় গণজামায়েত পরিহার করতে বলেন। মেয়র মেডিকেল কলেজে আসন্ন ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সাথে এক জনের বেশি অভিভাবক পরীক্ষা কেন্দ্রে না আসতে অনুরোধ জানান। এছাড়া তিনি কোচিং সেন্টার বন্ধে কঠোর পদক্ষেপ নিতে জেলা প্রশাসককে আহবান জানান।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সংযোজনের অপেক্ষায় থাকা অক্সিজেন প্লান্টটি জরুরি ভিত্তিতে একশত দুই শয্যার করোনা ওয়ার্ডে সংযোজন করা দরকার। করোনাভাইরাস শনাক্তে বেশি লোকের নমুনা পরীক্ষার জন্য খুলনায় আরও একটি আরটি-পিসিআর মেশিন স্থাপন করা প্রয়োজন।

সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, খুলনা জেলার উপজেলাগুলোর মধ্যে পাইকগাছায় করোনা সংক্রমণের হার বেশি। গতকাল খুলনায় দুইশত ৮২ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। খুলনায় এপর্যন্ত এক লাখ ৬৪ হাজারের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। তিনি বলেন, ভ্যাকসিন নিলেও মাস্ক পরিধানের কোন বিকল্প নেই।

জেলা প্রশাসক বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের অনুমতি ব্যতীত বৃহৎ পরিসরে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আয়োজন করা যাবে না। খুলনায় কোচিং সেন্টার বন্ধ রাখতে এর মালিকদের প্রাথমিকভাবে সতর্ক করা হবে। পরিস্থিতির উন্নতি না হলে পরবর্তীতে মোবাইলকোর্ট পরিচালনা করা হবে।

সভায় খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, উপপুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, সরকারি কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
তথ্যবিবরণী

The post খুলনায় করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ddUNAq

তালায় মসজিদের ভিতরে ভ্যান চালকের মরদেহ https://ift.tt/eA8V8J

সাতক্ষীরার তালায় মসজিদের ভিতরে সিলিং ফ্যানে ঝোলানো এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ বলছে আত্মহত্যার ঘটনা।
তালা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, নিহত ভ্যানচালক আব্দুল জলিল মোড়ল (৪০) তালা সদর ইউনিয়নের আলাদিপুর গ্রামের হারুন অর রশিদ মোড়লের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।
ওসি (তদন্ত) কালাম জানান, ‘তালার জাতপুর-আলাদিপুর বাজার মসজিদের দ্বিতীয় তলায় রবিবার (২৮ মার্চ) রাত ৯ টার দিকে সিলিং ফ্যানে আব্দুল জলিল ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পায়। ঘটনাটি বিকেলে ঘটে থাকতে পারে এবং আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। জলিল একজন মানসিক ভারসম্যহীণ বলে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। (মামলা নং-৫)।’
পিতা হারুন জানান, পরিবারের অনুরোধের প্রেক্ষিতে পুলিশ ময়না তদন্ত ছাড়াই সোমবার দুপুরে লাশ দাফন করতে অনুমতি দেয়।

The post তালায় মসজিদের ভিতরে ভ্যান চালকের মরদেহ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ctu83o

আজ পবিত্র শবে বরাত https://ift.tt/eA8V8J

আজ পবিত্র শবে বরাত (লাইলাতুল বরাত)। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে সৌভাগ্যের রজনী হিসেবে পালন করেন ধর্মপ্রাণ মুসলমানেরা। সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালন হবে এই দিনটি। মহিমান্বিত এ রাতে মুসলমানরা এ রাতে আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদত বন্দেগির মাধ্যমে অতিবাহিত করেন।

পবিত্র এই রাত উপলক্ষে বায়তুল মোকাররমের জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় ওয়াজ মাহফিল, দোয়া ও মোনাজাত করা হবে।

এছাড়াও ধর্মপ্রাণ মুসলমানেরা সোমবার দিবাগত রাতে নিজ নিজ বাসা থেকে মহান আল্লাহর রহমত কামনায় ‘নফল ইবাদত-বন্দেগির’ মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালন করবেন। তিন দিন রোজা রাখবেন অনেকে। গরিবদের মধ্য়ে দান-খয়রাত করবেন। বিগত জীবনের ভুল, পাপ ক্ষমা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে হাত তুলবেন আল্লাহ দরবারে দোয়া করবেন।

সন্ধ্যার পরে অনেকে যাবেন স্বজনদের কবরস্থানে। চিরনিদ্রায় শায়িত আপনজনদের আত্মার মাগফিরাত কামনা করবেন।

গত বছর করোনা মহামারির কারণে মসজিদে না গিয়ে মুসল্লিদের ঘরে ইবাদত করার আহ্বান জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। তবে এই বছর কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

তবে শবে বরাতের পবিত্রতা রক্ষায় এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম ২৯ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ৩০ মার্চ ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন।

এদিকে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ওয়াজ ও দোয়া মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা মুসলিম উম্মার বৃহত্তর ঐক্য, দেশ-জাতির কল্যাণ ও বিশ্বশান্তি কামনা করেছেন।

The post আজ পবিত্র শবে বরাত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31u3bX2

র‌্যাবের অভিযানে ২৫ বোতল ফোন্সিডিলসহ ২ জন গ্রেপ্তার https://ift.tt/eA8V8J

র‌্যাবের অভিযানে ২৫ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত পৌনে ১১ টার সময় সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া এলাকা থেকে উক্ত ব্যক্তিদ্বয়কে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো সাতক্ষীরা সদর উপজেলার রাজনগর গ্রামের মৃত. সামাদ আলী সরদারের ছেলে মোঃ মিলন সরদার (২৬) এবং একই এলাকার মোঃ মোসলেম সরদারের ছেলে মোঃ লিটন শেখ।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাদড়া গোডাউন মোড়স্থ জনৈক কবির হোসেন (৩৫) এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এসময় উক্ত ব্যক্তিদ্বয়কে ২৫ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করা হয়।

এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে। মামলা নং-৮৬, তারিখ: ২৯/০৩/২০২১ ধারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (১) টেবিল ১৪(খ)/৪১ ধারা। পত্রদূত ডেস্ক:

The post র‌্যাবের অভিযানে ২৫ বোতল ফোন্সিডিলসহ ২ জন গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39pYH83

সাতক্ষীরার কৃতি সন্তান অজয়ের শ্রেষ্ঠ লেখকের পুরস্কার অর্জন https://ift.tt/eA8V8J

সাতক্ষীরার কৃতি সন্তান ও পত্রদূত পত্রিকার নিয়মিত লেখক ‘অজয় কান্তি মন্ডল’ গবেষণায় অসাধারণ কৃতিত্বের পাশাপাশি এবার লেখালেখির ক্ষেত্রে ও অর্জন করেছেন “আউটস্ট্যান্ডিং রাইটার” অ্যাওয়ার্ড। চীনে অধ্যায়নরত বাংলাদেশি ছাত্র ছাত্রীদের সর্ববৃহৎ সংগঠন “বাংলাদেশ-চায়না ইউুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন” সম্প্রতি এই প্রতিযোগিতার আয়োজন করে।

উক্ত প্রতিযোগিতায় চীন এবং বাংলাদেশে অবস্থিত বহু ছাত্রছাত্রী ও তরুণ লেখক অংশগ্রহণ করে। সংগঠনটি যে সকল তরুণ লেখকদের লেখনীর ভিতরে দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে অসাধারণ অবাদান রয়েছে তাদের লেখাকে প্রাধান্য দিয়েছে।

সেই সাথে লেখকদের লেখার গুনগত এবং পরিমানগত মান যাচাই বাছাইয়ের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকতায় উচ্চ ডিগ্রীপ্রাপ্ত স্বনামধন্য বিচারক মন্ডলীদের সমন্বয়ে গঠন করা হয়েছিল একটি জুরি বোর্ড ও অনলাইন ভোটিং ব্যবস্থা।

সর্বক্ষেত্রে অজয় কান্তি মন্ডল তার লেখনীর মাধ্যমে নিজেকে শ্রেষ্ঠ প্রমানিত করে শ্রেষ্ঠ লেখক হওয়ার গৌরব অর্জন করেছেন। “বাংলাদেশ-চায়না ইউুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন” কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে বাংলাদেশস্থ চীনা দূতাবাসের কালচারাল সেকশনের ফার্স্ট সেক্রেটারি মিস জুলিয়া ইয়ু ঝু “আউটস্ট্যান্ডিং রাইটার” অ্যাওয়ার্ড অর্জনকারীর নাম ঘোষণা করেন।

এছাড়া বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস এবং চীন থেকে পড়াশুনা শেষ করা প্রাক্তন ছাত্রছাত্রীদের সমন্বয়ে গঠিত “অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (অ্যাবকা)” এর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় ও তিনি অর্জন করেছেন শ্রেষ্ঠ পুরস্কার।

বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চীনে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত মুনশী ফয়েজ আহমেদ ঢাকাস্থ চীনা দূতাবাসের নিযুক্ত মিনিস্টার কাউন্সিলর ও ডিপুটি চীফ অব মিশন হুয়ালং ইয়ান এবং বাংলাদেশস্থ চীনা দূতাবাসের কালচারাল সেকশনের ফার্স্ট সেক্রেটারি মিস জুলিয়া ইয়ু ঝু উপস্থিতিতে এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।

পরপর দুইটি প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জনের পর অজয় কান্তি মন্ডল পত্রদূত পরিবার কে জানান “একজন আউটস্ট্যান্ডিং হতে গেলে যেকাউকেই অনেক পথ পাড়ি দিতে হয়। জানিনা তার কতটুকু আমি পেরেছি। তবে এই প্রাপ্তি অবশ্যই আমাকে আগামী দিনের আরও সফলতার উৎসাহ যোগাবে”।

অজয় কান্তি মন্ডল বর্তমানে উচ্চ শিক্ষা অর্জনের উদ্দেশ্যে চীনের ফুজিয়ান প্রদেশে অবস্থান করছেন। তিনি ফুজিয়ান এগ্রিকালচার এন্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটির কলেজ অব ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং এ লিগনোসেলুলোজ বিভাগে গবেষণা করছেন। তিনি আশাশুনি উপজেলার হাড়িভাঙ্গা এলাকার নাটানা গ্রামের শ্রীদাম চন্দ্র মন্ডল এবং সাবিত্রী মন্ডলের একমাত্র ছেলে।

ছাত্রাবস্থা থেকে অজয় কান্তি মন্ডলের একের পর এক সাফল্যে তার মা সাবিত্রী মন্ডল ২০১৬ সালে ‘স্বপ্নজয়ী মা’ হওয়ার গৌরব অর্জন করেন। আমরা অজয়ের সফল্যে অনেক বেশি আনন্দিত। আমরা সকলে তার আরও উত্তরোত্তর সাফল্য কামনা করি। প্রেসবিজ্ঞপ্তি

The post সাতক্ষীরার কৃতি সন্তান অজয়ের শ্রেষ্ঠ লেখকের পুরস্কার অর্জন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dea8Rx