Tuesday, September 28, 2021

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা https://ift.tt/eA8V8J

ইব্রাহিম খলিল: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় জেলা প্রশাসনের কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির। তিনি বলেন, এ বছর শারদীয় দুর্গোৎসবের সাতক্ষীরা জেলায় ৫৮৩টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি নেওয়া হয়েছে। এই সময়ে মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্তত সময় পার করছেন প্রতিমা কারিগররা। জেলায় প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে র‌্যাব পুলিশের পাশাপাশি কয়েক স্থরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আগামী ১১ অক্টোবর সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা।

জেলা পূজা উদযাপন কমিটির বিভিন্ন দিক-নির্দেশনা দিয়ে জেলা প্রশাসক আরো বলেন প্রশাসনের পাশাপাশি আপনাদের স্বেচ্চাসেবক ও সিসি ক্যামেরা বসায়ে ২৪ঘন্টা কঠোর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় সাম্প্রায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গাউৎসব পালন করবে সনাতন ধর্মাবলম্বীরা।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন র‌্যাব-৬, বিজিবি উপ পরিচালক, আনসার কমান্ডার, পূজা উদযাপন পরিষদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The post শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Y8qgjV

সাতক্ষীরায় এইচআইভি এইডস প্রতিরোধ বিষয়ক কর্মশালা https://ift.tt/eA8V8J

সাতক্ষীরায় এইচআইভি এইডস প্রতিরোধে এক সচেতনতামূলক কর্মশালা হয়েছে। মঙ্গলবার লাইট হাউস সাতক্ষীরা সাব-ডিআইসির আয়োজনে সিভিল সার্জন অফিসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ হুসাইন শাফায়াত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনডিসি মোঃ আজহার আলী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক কুমার চক্রবর্তী, এসআইএমও ডাঃ মোঃ আমানত উল্লাহ, প্রোগ্রাম স্পেশালিষ্ট উত্তম কুমার গোস্বামী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাব-ডিআইসি ইনচার্জ মোঃ সন্জু মিয়া। উক্ত কর্মশালায় সাংবাদিক, আইনজীবি, ধমীয়নেতা, শিক্ষক, এনজিও কর্মী , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি

The post সাতক্ষীরায় এইচআইভি এইডস প্রতিরোধ বিষয়ক কর্মশালা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZxKFix

শেখ হাসিনার জন্মদিনে সাতক্ষীরায় ছাত্রলীগের আনন্দ মিছিল https://ift.tt/eA8V8J

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হেসেনের নেতৃত্বে ওই কর্মসূচি পালিত হয়।

এর আগে সকাল ৯টা থেকে সাতক্ষীরার বিভিন্ন এলাকা থেকে মিছিলসহ ছাত্রলীগের নেতা কর্মীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জড়ো হতে থাকেন। সেখান থেকে মিছিল নিয়ে ‘শুভ শুভ শুভ দিন শেখ হাসিনার জন্মদিন, আজকে মোদের খুশির দিন ইত্যাদি স্লোগানে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগ তথা বাংলাদেশের অহংকার। তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি বাংলাদেশকে একটি অনন্য পর্যায়ে পৌঁছেছে। আমরা এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আমার ও আমার প্রাণপ্রিয় সংগঠনের আজ খুশির দিন। জননেত্রী শেখ হাসিনার অর্জনকে জাতির সামনে আরও বেশি বেশি তুলে ধরা উচিত।

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাসিম্দ্দুীনের সভাপতিত্বে এ সময় জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি

The post শেখ হাসিনার জন্মদিনে সাতক্ষীরায় ছাত্রলীগের আনন্দ মিছিল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Y0IaFk

মহামারিতে বিশ্বে বেড়েছে সংক্রমণ https://ift.tt/eA8V8J

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৫ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় ৩০০ বেড়েছে। এতে বিশ্বে মৃতের সংখ্যা ৪৭ লাখ ৬৮ হাজার ১৯০ জনে পৌঁছেছে।
একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ১১৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৩৪ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৩ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ১৩৪ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে মঙ্গলবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৮৭৪ জন এবং মারা গেছেন ৬২৯ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৩৯ লাখ ১৭ হাজার ৯৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৮ হাজার ৮৮ জন মারা গেছেন। আর লাতিন আমেরিকার অপর দেশে মেক্সিকোতে মারা গেছেন ১৪৭ জন।

The post মহামারিতে বিশ্বে বেড়েছে সংক্রমণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3CPIh5e

প্রধানমন্ত্রীর জন্মদিনে সাকিবের শুভেচ্ছা https://ift.tt/eA8V8J

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।

সোমবার দিবাগত রাতে অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শুভেচ্ছা বার্তায় সাকিব লিখেছেন, ‘আপনার এই বিশেষ দিনে পৃথিবীর সকল সুখ আপনার হোক। মাতৃভূমির প্রতি আপনার অকৃত্রিম ভালোবাসা এবং অকুতোভয় নেতৃত্ব আমাদের অনুপ্রেরণা যোগায়।’

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘দেশের সর্বোপরি উন্নয়নের চাকা সচল রাখায় আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ। আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। শুভ জন্মদিন আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা।’

সাবেক অধিনায়ক মাশরাফিও শুভেচ্ছা জানিয়েছেন। নড়াইল-২ আসনের সাংসদ লিখেছেন, ‘শুভ জন্মদিন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, আপনার সুদক্ষ নেতৃত্বে এগিয়ে চলুক প্রিয় বাংলাদেশ। আপনার দীর্ঘায়ু কামনা করি …….।’

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নেপালের এভারেস্ট লিগ খেলতে নেপালে রয়েছেন। সেখান থেকেই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি, ‘আপনার নেতৃত্ব, দূরদর্শীতা এবং একনিষ্ঠতা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে চলেছে। আপনার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে, সবার মতো এটাও আমার বিশ্বাস। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।’

টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহও শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাক আরও বহুদূর। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।’

 

The post প্রধানমন্ত্রীর জন্মদিনে সাকিবের শুভেচ্ছা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2WmzjwO

মুফতি ইব্রাহীম আটক https://ift.tt/eA8V8J

 

বহুল আলোচিত-সমালোচিত ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহীমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। সোমবার দিবাগত রাত ২টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে মোহাম্মদপুরের নিজ বাসা থেকে আটক করে। জিজ্ঞাসাবাদের জন্য মুফতি ইব্রাহীমকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার। তিনি জানান, মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ ছিল। তিনি ফেসবুক, ইউটিউব ও ওয়াজে উল্টাপাল্টা কথা বলেন। তার এসব কথার জন্য মানুষের কাছে ভুল মেসেজ যায়। ওইসব অভিযোগ যাচাই করতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে এসেছি।

তিনি বলেন, আমরা তার সাথে কথা বলে জানার চেষ্টা করছি তিনি এসব কেন করেন। মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে কোনও মামলা আছে কিনা এবং তাকে গ্রেফতার দেখানো হবে কিনা জানতে চাইলে হাফিজ আক্তার বলেন, তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। তিনি উল্টাপাল্টা কথা কেন বলেন সেটার উত্তর জানতে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।

এর আগে সোমবার রাত ১টার পর মুফতি কাজী ইব্রাহীম তার ফেসবুক পেজে লাইভে এসে অভিযোগ করেন। তিনি প্রায় ২০ মিনিটের লাইভে অভিযোগ করেন মোহাম্মদপুর জাকির হোসেন রোডের বাসায় সন্ত্রাসীরা হামলা করেছে। তিনি আশপাশের সকলকে সহযোগিতার জন্য এগিয়ে আসতে বলেন।

রাতে মুফতি ইব্রাহীমের ফেসবুক লাইভ শেষে রাত ২টার কিছু পর থেকে তার মোবাইল নম্বরও বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকালে জানা যায় তিনি গোয়েন্দা কার্যালয়ে গোয়েন্দাদের হেফাজতে রয়েছেন।

The post মুফতি ইব্রাহীম আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39JbFOc

Monday, September 27, 2021

মালিক পক্ষের স্বেচ্ছাচারিতাই চাকরীর নিরাপত্তাহীনতায় জেলার ৫ লাখ শ্রমিক https://ift.tt/eA8V8J

 

নাজমুল শাহাদাৎ জাকির: চলতি বছর সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলস চালু হলে বুক ভরা আশা নিয়ে বাপ হারা সন্তানদের মানুষের মতো মানুষ করতে শ্রমিক হিসেবে কাজ করতে থাকেন সাতক্ষীরা মিল বাজার এলাকার বাসিন্দা বিধবা রেখছোনা খাতুন। তবে করোনায় মিলস বন্ধ হয়ে গেলে শ্রমিক ছাঁটাইয়ের কবলে পড়ে চাকরী হারায় সে। ফলে এতিম সন্তানদের নিয়ে বর্তমানে পথেপথে দিনপার করতে হচ্ছে তাকে। রেখছোনার মতো একই অবস্থা স্বামী পরিত্যক্তা পারভীন সুলতানার। সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলস এ কাজ করার পর থেকে ভালোই চলছিলো তার সংসার। তবে করোনায় শ্রমিক ছাঁটাইয়ের কবলে পড়ে রেখছোনার মতো চাকরী হারায় সে। ফলে বর্তমানে মানবতার ভাবে জীবনযাপন করতে হচ্ছে তাকে। শুধু রেখছোনা বা পারভীন নয় বরং করোনায় শ্রমিক ছাঁটাইয়ের কবলে পড়ে এই টেক্সটাইল মিলস থেকেই চাকরী হারিয়েছে তিনশত জনেরও অধিক শ্রমিক। তবে কর্মক্ষেত্রে তাদের ছিলোনা কোন নিয়োগ বা চুক্তিপত্র। ফলে আইনের আশ্রয়ে যাওয়ার কোন সুযোগ না থাকাই চাকরী হারিয়ে বিপাকে পড়েছেন তারা। শুধু সুন্দরবন টেক্সটাইল মিলস নয় বরং নিত্যসময় জেলার বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক খাতের যেকোন শ্রমিককে নিয়মনীতির তোয়াক্কা না করে ছাঁটাই করে মালিকপক্ষ। তাছাড়া জেলার বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা হাড় ভাঙা পরিশ্রম করেও পায় না তাদের ন্যায্য অধিকার। শারিরীক নির্যাতন, গালিগালাজ ফ্রি, নামমাত্র মুজুরীতে কাজ করতে হয় তাদের। নেই ছুটি নেই কর্মঘন্টা। অথচ শোভন কাজের অন্যতম পূর্ব শর্ত হল শ্রমিকদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র তৈরী করা।

কিন্তু এমনিভাবে অধিকার বঞ্চিত থেকে প্রতিটি মুহূর্তে কাজ করে যাচ্ছেন সাতক্ষীরার অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত ৫ লাখ শ্রমিক। তবে এবিষয়ে আইন থাকলেও মানছেনা মালিকপক্ষ। ফলে যেসব শ্রমিকের হাত ধরে এই প্রবৃদ্ধি, সেই শ্রমিকদের শ্রম অধিকার আজ নানাভাবে লঙ্ঘিত হচ্ছে। তবে নিয়ম অনুযায়ী শ্রমিকের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা মালিকপক্ষের দায়িত্ব। কিন্তু শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন না থাকার কারণে কর্মক্ষেত্রে অরক্ষিত শ্রমিকরা। নেই চাকরির কোনো নিরাপত্তা। প্রতিনিয়ত বাড়ছে শ্রমিক নির্যাতন ও নারী-পুরুষের মুজুরী বৈষম্য। অথচ অপ্রাতিষ্ঠানিক খাতে সবচেয়ে ঝুঁকি নিয়ে কাজ করেন শ্রমিকরা। যে কোনো সময় চাকরি হারানোর ঝুঁকি থাকে। কর্মক্ষেত্রে কোনো শ্রমিক নিহত হলে ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও অনেকটাই নিহত শ্রমিক স্বজনের কাছে পৌঁছায় না।

শ্রমিকদের চাকরির নিরাপত্তা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত এর পাশাপাশি শ্রমিক নির্যাতন বন্ধ না করতে পারলে হুমকির মুখে পড়বে দেশের অর্থনীতি। একারণে অপ্রাতিষ্ঠানিক খাতে শোভন কর্মপরিবেশ তৈরী করতে শ্রমিকদের চাকরির নিরাপত্তা এখন সময়ের দাবী। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা তথা এসডিজির ১৭টি লক্ষ্যের মধ্যে ৮ নং লক্ষ্য সবার জন্য শোভন কাজ নিশ্চিত করা। আইএলও’র এশিয়া প্রশান্ত মহসাগরীয় ১৬তম আঞ্চলিক সম্মেলনে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণে শোভন কাজকে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। আইএলও’র মতে, যে কর্মসংস্থান শ্রমিকের ন্যায্য আয়, কর্মক্ষেত্রে নিরাপত্তা, ব্যক্তিগত উন্নয়নের সম্ভাবনা, পারিবারিক-সামাজিক সুরক্ষা ও কর্মের স্বাধীনতা নিশ্চিত করে, তা-ই শোভন কাজ। শোভন কাজ অর্থনৈতিক উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দেয়, সামাজিক ন্যায্যতা নিশ্চিত করে, অর্থনীতিতে গতি আনে ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত করে। তবে মালিক পক্ষের স্বেচ্ছাচারিতা ও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে শোভন কর্ম পরিবেশ আজ প্রশ্নবিদ্ধ। শোভন কাজের অন্যতম পূর্ব শর্ত হল শ্রমিকদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র। রানা প্লাজা দুর্ঘটনা পরবর্তী অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল শ্রম-আইন সংশোধন। শ্রমিকদের জন্য উৎসব ভাতা, শিশুশ্রম সম্পূর্ণ নিষিদ্ধ, নারী শ্রমিকদের প্রসূতি ছুটি, মালিক-শ্রমিক-সরকারের ত্রিপক্ষীয় পরিষদ, ছয় মাসের মধ্যে মামলার নিষ্পত্তি, ২৫ জন শ্রমিক হলে কারখানায় খাবার কক্ষের বিধান রেখে ২০১৮ সালের ১৪ নভেম্বর ‘বাংলাদেশ শ্রম আইন সংশোধনী-২০১৮’ গেজেট আকারে প্রকাশ পায়। এতে মালিক ও শ্রমিকদের বিভিন্ন অপরাধের শাস্তিও কমানো হয়। তবে এই আইনটি ইপিজেড এলাকার কারখানার জন্য প্রযোজ্য নয়। বর্তমানে শ্রম আইনে ৩৫৪টি ধারা রয়েছে। সংশোধিত আইনে নতুন দুটি ধারা, চারটি উপধারা ও আটটি দফা সংযোজন এবং ছয়টি উপধারা বিলুপ্ত করা হলেও বাস্তবে এই আইনের কোন প্রয়োগ নেই। বর্তমানে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানের অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকের চাকুরির নিরাপত্তা একেবারে নেই বললেই চলে। শ্রমিকের চাকরিকাল সম্পূর্ণ নিয়োগকারীর ইচ্ছাধীন একটি বিষয়ে পরিণত হয়েছে। প্রতিবছরই যেকোন শ্রমিক অসন্তোষে কিংবা অন্যায়ভাবে শ্রম অধিকার লঙ্ঘন করে শ্রমিকদেরকে চাকরিচ্যুত করা হয়। যার বাস্তব উদাহরণ সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলস। তবে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের সামাজিক নিরাপত্তার বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সামাজিক নিরাপত্তার ব্যবস্থা তেমন জোরদার না হওয়ায় এই খাতের শ্রমিকরাই বিভিন্নভাবে হয়রানির শিকার হন। এছাড়া প্রতিকূল কাজের পরিবেশ, একটানা পরিশ্রমের ফলে স্বাস্থ্যগত সমস্যা এবং মাতৃত্বকালীন সুযোগ সুবিধার অভাব এই খাতের শ্রমিকদের পারিবারিক ও সামাজিক জীবনকে অনেকাংশে ব্যাহত করছে।

এমতাবস্থায় অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিত করে মূল দায়িত্ব নিতে হবে সরকারকে। শ্রমিকদের শোভন জীবনমান নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ক্ষেত্রে আলোচনার পথ প্রশস্ত করে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকে জবাবদিহিতার আওতায় আনার মধ্য দিয়ে ‘বৈশ্বিক জবাবদিহিতামূলক সরবরাহ ব্যবস্থা কাঠামো’ গড়ে তুলতে হবে, যার মধ্য দিয়ে তৈরী হতে পারে নিরাপদ কর্মপরিবেশ। দেশে কর্মরত শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ নিয়োজিত আছে কৃষি খাতে। বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নতি এবং সর্বোপরি এই বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা বিধানে কৃষি খাত যে অনন্যসাধারণ অবদান রেখে চলেছে তা নজিরবিহীন। অথচ এখানে কর্মরত শ্রমশক্তির ৯৫ শতাংশই অপ্রাতিষ্ঠানিক!

কৃষির পরেই কর্মসংস্থানের দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় বৃহত্তম খাত হচ্ছে সেবা খাত। অনধিক ২ কোটি ৩৭ লাখ শ্রমিক কর্মরত আছে এই খাতে। তারপরের স্থান শিল্প খাতের যেখানে কাজ করে প্রায় ১ কোটি ২৪ লাখ শ্রমিক। ‘শ্রমশক্তি জরিপ ২০১৬-১৭’ এর তথ্য অনুযায়ী সেবা খাতে কর্মরত শ্রমশক্তির প্রায় ৭২ শতাংশই অপ্রাতিষ্ঠানিক অন্যদিকে শিল্প খাতে এই সংখ্যা আরও উদ্বেগজনক প্রায় ৯০ শতাংশ।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ধারাবাহিকতা রক্ষার্থে অপ্রাতিষ্ঠানিক খাতের প্রতি সরকারের অনতিবিলম্বে সুদৃষ্টি দিতে হবে। দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনার আওতায় নিয়ে আসতে হবে অতি গুরুত্বপূর্ণ এই খাতকে। সর্বাগ্রে প্রয়োজন একটি আইনি কাঠামো যার মধ্যে দিয়ে স্বীকৃতি মিলবে এই খাতের এবং একই সঙ্গে এই খাতে কর্মরত বিপুল সংখ্যক শ্রমশক্তির ন্যূনতম অধিকার নিশ্চিত করতে যা পালন করবে রক্ষাকবচের ভূমিকা।

The post মালিক পক্ষের স্বেচ্ছাচারিতাই চাকরীর নিরাপত্তাহীনতায় জেলার ৫ লাখ শ্রমিক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3zJxzer