Sunday, November 1, 2020

রামপাল পাওয়ার প্লান্ট বহুমুখী উন্নয়নমূলক কর্মকান্ড করছে: বিদ্যুৎ সচিব https://ift.tt/eA8V8J

বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ বলেন, রামপাল পাওয়ার প্লান্ট বহুমুখী সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রেখেছে। তারই অংশ হিসেবে বিভিন্ন সময়ে এ অঞ্চলের মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, হুইল চেয়ার বিতরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, স্কুল-কলেজে পানির ফিল্টার বিতরণ, শিক্ষা উপকরণ, সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ, কম্পিউটার প্রশিক্ষণ, ত্রাণ ও শীতবস্ত্র বিতরণসহ নানা সামাজিক কর্মকান্ড করছে।

তিনি আজ (শুক্রবার) বিকালে বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লি. (বিআইএফপিসিএল) আয়োজিত মুজিবশতবর্ষ উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। রামপাল পাওয়ার প্লান্ট প্রকল্প এই অনুষ্ঠানের আয়োজন করে।

সচিব বলেন, রামপাল পাওয়ার প্লান্ট উৎপাদনে যাওয়ার আগেই সামজিক কর্মকান্ড পরিচালনা করছে। মানুষের পাশে দাঁড়িয়ে তাদের উন্নয়ন ঘটানোর চেষ্টা চালাচ্ছে। বহুমুখী উন্নয়নমূলক কাজ করছে যা এ অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে প্লান্টের সামাজিক কর্মকান্ড আরো বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সেবা সপ্তাহ ঘোষণা করে বিদ্যুৎ বিভাগ দেশের প্রতিটি অঞ্চলে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষে কাজ করছে। তারই ধারাবাহিকতায় রামপাল পাওয়ার প্লান্টের বিশাল কর্মযজ্ঞ এগিয়ে চলছে।

অনুষ্ঠানের সভাপতি ও বিআইএফপিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক অনিশেষ জৈন বলেন, বৈশি^ক মহামারীর মাঝেও স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকরা সীমিত আকারে কাজ করছেন এটি সত্য।

তবে বর্তমানে প্রকল্প পুরোদমে কাজ চলছে। যার ফলে এই প্রকল্পে তেমন কোন প্রভাব পড়বে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা অনুযায়ী আমরা দেশের প্রতিটি অঞ্চল আলোকিত করার লক্ষে এগিয়ে যাচ্ছি। ২০২২ সালের প্রথম দিকেই রামপাল পাওয়ার প্লান্ট উৎপাদনে যেতে সক্ষম হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রামপাল পাওয়ার প্লান্টের প্রকল্প পরিচালক এসসি পান্ডে, বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব এটিএম মোস্তফা কামাল, উপসচিব মোহাম্মদ নাজমুল আবেদীন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (পিএন্ডডি) মুস্তাক মুহাম্মদ, বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, ওজোপাডিকো লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিক উদ্দিন, উপপ্রকল্প পরিচালক মোঃ রেজাউল করিম, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস , কোম্পানির এজিএম (টিএস) দিলীপ সিংহ, এজিএম (এইচ আর) সিদ্ধার্থ মন্ডল, ব্যবস্থাপক (এইই আর) তরিকুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশুসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

তথ্যবিবরণী

The post রামপাল পাওয়ার প্লান্ট বহুমুখী উন্নয়নমূলক কর্মকান্ড করছে: বিদ্যুৎ সচিব appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3oOi00K

Saturday, October 31, 2020

জাসদের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা https://ift.tt/eA8V8J

‘লুণ্ঠন, ধর্ষণ, ব্যাভিচার, মাদক ব্যবসা প্রতিরোধ কর, জনগণের অধিকার ও সম্মান পুন:প্রতিষ্ঠা কর, সমতা গণতন্ত্র-ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সংঘবন্ধ হও’- শ্লোগানে বাংলাদেশ জাসদের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার বিকাল ৪টায় খুলনা রোড মোড়স্থ বাংলাদেশ জাসদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা সরদার কাজেম আলী।

 

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় সভার শুরুতে মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ জাসদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি সদ্য প্রয়াত আবু বক্কর সিদ্দিকের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন, জেএসডি সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক সুধাংশু শেখর সরকার, বাসদ(মার্কসবাদ) নেতা এড. খগেন্দ্র নাথ ঘোষ, বাংলাদেশ জাসদ সদর উপজেলা শাখার সেক্রেটারি দিদারুল আলম হেলাল, পৌর বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক আশরাফ সরদার, বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল সাতক্ষীরা জেলার সভাপতি মোকলেছুর রহমান প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

The post জাসদের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3204mOu

কালিগঞ্জে চারদলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে দেবহাটার কামটা মিতালী সংঘ চ্যাম্পিয়ন https://ift.tt/eA8V8J

বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা প্রগতি সংঘ আয়োজিত চারদলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। পারুলগাছা ফুটবল মাঠে শ্যামনগর ফুটবল একাডেমি ও দেবহাটা উপজেলার কামটা মিতালী সংঘের মধ্যে নির্দ্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমিমাংসিত ভাবে শেষ হয়। পরবর্তীতে টাইব্রেকারে কামটা মিতালী সংঘ ৪-৩ গোলের ব্যবধানে শ্যামনগর ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উভয় দলে বেশ কয়েকজন বিদেশী খেলোয়ার অংশগ্রহণ করেন। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন কামটা মিতালী সংঘের খেলোয়াড় আকরামুজ্জামান লিটন। ফাইনাল খেলায় ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। আকর্ষণীয় এই খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী হিসেবে ছিলেন সৈয়দ মোমেনুর রহমান, সাজেদুর রহমান শাহীন ও সুকুমার দাশ বাচ্চু।

বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন এবং চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। ইসমাইল হোসেন মিলনের ধারা বর্ণনায় এবং অসীম রায়, শাহাজান ঢালী ও শাহআলম ঢালীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হুসেন, কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, দেবহাটার সখীপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও পারুলগাছা প্রগতি সংঘের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছালামত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক সাজেদুল হক সাজু, পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ইউপি সদস্য আফছার উদ্দীন, প্রমুখ। প্রগতি সংঘের কর্মকর্তা বিশিষ্ট ব্যবসায়ী মৃণাল মন্ডল, মেহেদী হাসান বাবুসহ কর্মকর্তাদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত খেলা শুরুর পূর্বে পারুলগাছা প্রগতি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মরহুম আব্দুর রাশেদ ঢালীর আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

The post কালিগঞ্জে চারদলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে দেবহাটার কামটা মিতালী সংঘ চ্যাম্পিয়ন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2TIselk

জেলা পর্যায়ে ‘হিরো-হিরোইন খুঁজছে শাপলা মিডিয়া https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: এবার নতুন মুখের সন্ধানে মাঠে নামছে দেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। এরইমধ্যে সারাদেশে প্রতিভা অন্বেষণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। বিগ বাজেটের ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দেয়ার পাশাপাশি শাপলা মিডিয়া সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করে দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে।

‘আগস্ট ১৯৭৫থ এবং ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাইথ চলচ্চিত্র দুটি ইতিহাস ও বঙ্গবন্ধুর স্মৃতির আলোকে নির্মাণ করা হয়েছে। যা এখন পর্যন্ত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্র। ২০১৭ সাল থেকে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল সবসময়ই মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুস্মরণ করে চলা চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত একটি নাম।

মহামারী করোনায় যখন চারদিকে লক ডাউন এবং প্রতিদিনই বেড়েছে কর্মহীন মানুষের সংখ্যা। তখন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনেও নতুন চলচ্চিত্র নির্মাণে প্রযোজক শূন্য হয়ে পড়ায় নিদারুণ কষ্টের মুখে পড়ে অসংখ্য শিল্পী-কলাকুশলী। তখন প্রযোজক সমিতিতে ছয়টি চলচ্চিত্রের নাম এন্ট্রি করে শুটিং এর ধারাবাহিকতা ধরে রাখে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।

সারা দেশের হল (প্রেক্ষাগৃহ) খুলে দেয়ার জন্যেও সরব ছিলেন শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার মো: সেলিম খান। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তথ্যমন্ত্রী ও সচিব বরাবর গত ৩০ জুলাই আবেদন করেন তিনি। চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে সবসময়ই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের পাশে দাঁড়িয়েছেন এই প্রযোজক ও পরিচলক।

 

সম্প্রতি কিছুটা ঝিমিয়ে পড়া বিএফডিসিকে চাঙ্গা করতে এবার নতুন মুখের সন্ধানে মাঠে নেমেছে দেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। এরইমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল ও শাপলা মিডিয়া এবং সিনেবাজ অ্যাপস এর এই উদ্যোগ বাস্তবায়ন করবে ভয়েস টেলিভিশন। এটি শাপলা মিডিয়ারই একটি প্রতিষ্ঠান।
প্রতিভা অন্বেষণে দেশের ৬৪ জেলায় এই অডিশন পর্বের যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার সেলিম খান। তিনি জানান, সিনেমায় অভিনয়ের জন্য হিরো-হিরোইন, বাবা-মা ও খল চরিত্র বেছে নেয়া হবে। নাটক, ওয়েভ সিরিজ এবং ওয়েভ ফিল্মের জন্যেও চরিত্র নির্বাচন করা হবে। হিরো হতে হবে কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি আর হিরোইন হতে হবে কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি। চলচ্চিত্রের জন্য নেয়া হবে ১ থেকে ১০টি হিরো-হিরোইন জুটি। অর্থাৎ ৫ জন করে জুটি হবে। প্রতি জুটিকে শাপলা মিডিয়ার পক্ষ থেকে দুটি করে চলচ্চিত্রে সুযোগ দেয়া হবে। বাবা-মা-সহ খল চরিত্রেও সবাই একইভাবে সুযোগ পাবেন। এছাড়া, সিনেমায় গানের জন্যে প্লেব্যাক সিঙ্গারও বেছে নেয়া হবে। সারাদেশ থেকে নির্বাচিত নারী ও পুরুষ কণ্ঠ শিল্পীরা অভিনয় শিল্পীদের মতোই সমান সুযোগ পাবেন।
২০২১ সালের মহান স্বাধীনতা সংগ্রামের মাস মার্চের ১ তারিখ থেকে ‘নতুন মুখের সন্ধানেথ প্রতিভা অন্বেষণের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। দুই বাংলা থেকে অংশগ্রহণের জন্য সমান সুযোগ রাখা হয়েছে। বাংলাদেশ এবং পশ্চিম বাংলার জন্য আলাদা রেজিস্ট্রেশন ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার সেলিম খান।

The post জেলা পর্যায়ে ‘হিরো-হিরোইন খুঁজছে শাপলা মিডিয়া appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2HQWSGs

পলাশপোলে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে পৌরসভার ৮নং ওয়ার্ডের পলাশপোল এলাকায় এ সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি।

 

মোট ১১৮ মিটার (৩৮৭ফুট) রাস্তাটি পলাশপোলস্থ সাতক্ষীরা ডেকোরেটরের মালিক হেদায়েত ইসলামের বাড়ির সামনে হইতে বীজ ব্যবসায়ী আকতার আলীর বাড়ি পর্যন্ত নির্মাণ করা হবে। এডিবির প্রকল্পের আওতায় নির্মিত পৌরসভার এ রাস্তাটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৭ লক্ষ ৩২ হাজার টাকা। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, পৌরসভার সহকারী ইঞ্জি. সাগর দেবনাথ, পৌর আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন লাভলু, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আনিছ খান চৌধুরী বকুল, জেলা নাগরিক কমিটির সদস্য মোহাম্মাদ আলী ছিদ্দিকী, হেদায়েত ইসলাম, আহম্মাদ আলী, ৮নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম রেজা, আছিফুর রহমান তুহিন, আলতাফ হোসেন, সেলিম গাজী, বাবলু হোসেন, মোস্তাকুর রহমান খান চৌধুরী দারা, আব্দুল আজিজ, শফিকুল ইসলাম ময়না, কোরবান আলী, জাহিদুল ইসলাম জাহিদ, শামিম হোসেন রাজাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

The post পলাশপোলে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2HS8IQm

দেবহাটার ইউএনওকে ঠিকাদার কল্যাণ সমিতির ফুলেল শুভেচ্ছা https://ift.tt/eA8V8J

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারকে উপজেলা ঠিকাদার কল্যান সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস কক্ষে উপজেলা ঠিকাদার কল্যান সমিতির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

 

এসময় উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, উপজেলা ঠিকাদার কল্যান সমিতির সভাপতি মারুফ হোসেন, সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সহ-সভাপতি মোনায়েম হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুল হক লাভলু, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, দপ্তর সম্পাদক সিনিয়র সাংবাদিক আরকে বাপ্পা, সদস্য রুহুল আমিনসহ ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারের সকল উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানান এবং সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

The post দেবহাটার ইউএনওকে ঠিকাদার কল্যাণ সমিতির ফুলেল শুভেচ্ছা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/322E65Y

মুন্সীগঞ্জে স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালি ও আলোচনা https://ift.tt/eA8V8J

 

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: ‘সকলের জন্য স্বাস্থ্যসম্মত হাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুশীলনের বাস্তবায়নে স্যানিটেশন মাস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার বেলা ১১টায় মুন্সিগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়কে র‌্যালি শেষে আলোচনা সভা ও হাত ধোয়া ডেমো প্রদর্শনীসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে স্যানিটেশন মাস পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মো. সিরাজুল ইসলাম (পল্টু), সংরক্ষিত মহিলা সদস্যা জামিলা খাতুন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

The post মুন্সীগঞ্জে স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালি ও আলোচনা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/35RJAld