Thursday, October 29, 2020

পিআইডি কর্মচারীর অবসর গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা https://ift.tt/eA8V8J

খুলনা আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি’র ফটোকপি অপারেটর মোঃ শাহ আলমের অবসর গমন উপলক্ষে কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে আজ বিকেলে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। তথ্য অফিসার মোঃ মঈনউদ্দীন, সহকারী তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান মুফতি সহ অন্যান্য কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন করেন কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান এবং সাধারণ সদস্য মোঃ ইউসুফ আলী হাওলাদার।

প্রসঙ্গত: মোঃ শাহ আলম ১৯৮১ সালে দিকে সরকারি চাকুরীতে যোগদান করেন এবং প্রায় ৩৯ বছর অত্যšত সুনামের সাথে চাকুরী করেন। তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা।

প্রেসবিজ্ঞপ্তি

The post পিআইডি কর্মচারীর অবসর গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jDp3FS

বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন https://ift.tt/eA8V8J

সদর উপজেলার বল্লী ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত আব্দুর সোবাহান গাজীর পুত্র সাবেক ব্যাংকার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার সিদ্দিক (৬৫) দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল ৪.৩০ টার সময় ইন্তেকাল করেছেন (ইন্না রাজিউন)। মৃত্যুকালে তার স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজের জানাযা বৃহস্পতিবার জোহর বাদ সাতক্ষীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়ের হোসেনের নেতৃত্বে সদর থানা পুলিশের পরিদর্শক বিপ্লব কান্তি বড়–য়াসহ একদল চৌকস পুলিশ সদস্যরা রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

এসময় মুক্তিযোদ্ধার জানাযার নামাজে অংশগ্রহণ করেন সদরের সাবেক কমান্ডার হাসানুজ্জামান, কলারোয়ার সাবেক কমান্ডার আব্দুল গফ্ফার, স্থানীয় মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, নিছার আলী, আব্দুর রহমান, আব্দুল কাদের, মোসলেম আলী, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শেখ খায়রুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুক্তিযোদ্ধা সপক্ষের চেতনায় আর্দশিক তরুণ প্রজন্ম, বল্লী ইউনিয়ন যথাক্রমে সাংবাদিক শেখ খায়রুল ইসলাম, আফতাবুজ্জামান লাল্টু, মিলন হোসন, সুকান্ত সরকার, নাহিদ হাসান, মেহেদী বাপ্পী, মেহেদী হাসান, মিঠুসহ আরো অনেকে।

নিজস্ব প্রতিনিধি:

The post বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3kGtBMX

কলারোয়ার হিজলদি কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে “সিএসজি” প্রশিক্ষণ https://ift.tt/eA8V8J

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের হিজলদি কমিউনিটি ক্লিনিক এর উদ্যোগে “কমিউনিটি সাপোর্ট গ্রুপ (সিএসজি) প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে৷
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) হিজলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়৷
হিজলদি কমিউনিটি ক্লিনিক এর আওতাধীন হিজলদি, গয়ড়া ও সুলতানপুর গ্রামের ১৭ জন করে মোট ৫১ জন প্রশিক্ষণে অংশ নেন৷
উপজেলা পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্টাফদের ওরিয়েন্টেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) নজরুল ইসলাম৷
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র সহযোগিতায় ও কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন হিজলদি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) শেফালী খাতুন ও স্বাস্থ্য সহকারী (এইচএ) মিজানুর রহমান৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি৷
হিজলদি কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির কোষাধ্যক্ষ আশরাফুজ্জামান মন্টু, সদস্য প্রভাষক আরিফ মাহমুদ প্রমুখ৷
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্য সহকারি মিজানুর রহমান৷
এদিকে, উপজেলার আরো কয়েকটি এলাকায় অনুরূপ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে৷
আরিফ মাহমুদ, নিজস্ব প্রতিনিধি:

The post কলারোয়ার হিজলদি কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে “সিএসজি” প্রশিক্ষণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/37NGKQZ

কলারোয়ায় কর্মজীবী মায়েদের হেলথ ক্যাম্প https://ift.tt/eA8V8J

কলারোয়ায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে কর্মজীবী মায়েদের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯অক্টোবর) সকাল ১০টার দিকে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে কর্মজীবী ল্যাকটেটিং মাদার উপকারভোগীদের স্বাস্থ্যসেবার লক্ষ্যে ওই হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কলারোয়া পৌর সদরের ৪শ ১৫জন কর্মজীবী মা ও তাদের সন্তানদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
পরে তাদের মাঝে সাবান, স্যালাইন, কেক, বিস্কুটসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি জেরিন কান্তা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.এরিনা স্বরনী।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে অফিস সহকারী আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনকলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি ও ডেউলি অবজারভার পত্রিকার কলারোয়া প্রতিনিধি জুলফিকার আলী প্রমুখ।
আরিফ মাহমুদ, নিজস্ব প্রতিনিধি:

The post কলারোয়ায় কর্মজীবী মায়েদের হেলথ ক্যাম্প appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34DWS5n

মারা গেলেন কমিউনিস্ট নেতা জুনো https://ift.tt/eA8V8J

কমিউনিস্ট নেতা, মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনো মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা দেড়টার দিকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে তার মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করে তারা কন্যা অনন্যা লাবণী জানান, নিউমোনিয়ার মধ্যে হার্ট অ্যাটাক হওয়ায় গত ১৫ সেপ্টেম্বর রাতে ৭৬ বছর বয়সী জুনোকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ২৪ সেপ্টেম্বর নেওয়া হয় লাইফ সাপোর্টে। পরে ২২ অক্টোবর তাকে স্কয়ার হাসপাতাল থেকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই আজ দেড়টার দিকে বাবার মৃত্যু হয়।

The post মারা গেলেন কমিউনিস্ট নেতা জুনো appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31TG5th

গ্রামকে শহরায়ন করতে কাজ করছে শেখ হাসিনার সরকার: এমপি রুহুল হক https://ift.tt/eA8V8J

সাতক্ষীরার সখিপুর ব্রিজ সংলগ্ন আরএন্ডএইচ থেকে চালতেতলাগামী নির্মাণাধীন ২ কিলোমিটার কার্পেটিং সড়কের উদ্বোধনকালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার।

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা জনসাধারণের দোরগোড়ায় সকল সেবা পৌঁছে দিতে নিরালস কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শিল্প ও বানিজ্য, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে বর্তমান সরকারের শাসনামলে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। জনসাধারণ এখন দূরের হাসপাতালে না গিয়ে নিকটবর্তী কমিউনিটি ক্লিনিকে মানসম্মত স্বাস্থ্যসেবা নিতে পারছে।

হাতের কাছেই ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার থেকে চাকুরীর আবেদন, সরকারী বিভিন্ন দপ্তরের আবেদন, জমির কাগজপত্রের আবেদনসহ সকল সেবা পাচ্ছেন। দেশের প্রত্যেকটি উপজেলায় শিক্ষাব্যবস্থার উন্নয়নে স্কুল কলেজের নতুন নতুন ভবন নির্মাণ, জেলা ও বিভাগীয় পর্যায়ে মেডিকেল কলেজ স্থাপন, দূর্যোগ ঝুঁকি হ্রাসে আশ্রয়কেন্দ্র, রাস্তাঘাট নির্মাণসহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

তাছাড়া ইতোপূর্বেই দেবহাটা উপজেলাতে শতভাগ বিদ্যুতায়নের ব্যবস্থা করা হয়েছে। উপজেলার বহু মানুষের দীর্ঘদিনের দূর্ভোগ দূর্দশা লাঘবের জন্য এক কোটি ৪২ লাখ ৭৩ হাজার টাকা ব্যায়ে ২ কিলোমিটার বিস্তৃর্ণ এ রাস্তাটি কার্পেটিং করণের উদ্যোগ নেয়া হয়। শীঘ্রই রাস্তাটির নির্মাণ কাজ শেষ করতে আমরা বদ্ধ পরিকর।

এছাড়াও উপজেলার আরো কয়েকটি রাস্তা কার্পেটিংয়ের অপেক্ষায় রয়েছে, যেগুলোও অনুমোদন পরবর্তী ক্রমান্বয়ে কাজ শেষ করা হবে। এলাকার উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নেয়ার জন্য সরকারের পাশাপাশি সকল জনসাধারণকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান এমপি রুহুল হক।

বৃহষ্পতিবার সকাল ১০টায় ফিঁতা কেটে নির্মাণাধীন সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী, দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান,

সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন,

প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ,

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবীর, আওয়ামী লীগনেতা রবিউল ইসলাম, শেখ মারুফ হোসেন, শেখ মোনায়েম হোসেন, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন, কৃষকলীগের আহ্বায়ক নির্মল কুমার মন্ডল, সদস্য সচিব হুমায়ুন কবির হীমসহ মুলদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজিজুল হক আরিফ:

The post গ্রামকে শহরায়ন করতে কাজ করছে শেখ হাসিনার সরকার: এমপি রুহুল হক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3kISxUc

এমপি রুহুল হক’র সাথে দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় https://ift.tt/eA8V8J

সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি’র সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন দেবহাটা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। বৃহষ্পতিবার বেলা ১১টায় সখিপুর ইউনিয়ন পরিষদ ভবনে উক্ত শুভেচ্ছা বিনিময় করেন নেতৃবৃন্দ।

এসময় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সহ-সভাপতি অধ্যাপক রাজু আহম্মেদ, আবু হুরাইরা, যুগ্ম-সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ,

অর্থ সম্পাদক কবির হোসেন, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, কার্যনির্বাহী সদস্য এস,এম নাসির উদ্দীন, এম,এ মামুন, সদস্য সুমন পারভেজ বাবু, দিপঙ্কর বিশ্বাস, বায়েজীদ বোস্তামী উজ্জ্বল, কেএম রেজাউল করিম, সহযোগী সদস্য ফরহাদ হোসেন সবুজসহ সকল সদস্য ও সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

আব্দুল ওহাব:

The post এমপি রুহুল হক’র সাথে দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/37WOi41