Wednesday, December 30, 2020

রিল্যাক্স বাংলা লিমিটেডের প্রতিষ্ঠাবার্ষিকী পালন https://ift.tt/eA8V8J

সাতক্ষীরায় রিল্যাক্স বাংলা লিমিটেডের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৩০ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা শহরের লেকভিউ কনভেনশন সেন্টারে রিল্যাক্স বাংলা লিমিটেডের এমডি আবদুল্ল¬াহ হেল কাফি মিলনের সভাপতিত্বে কোরআন তেলাওয়াত ও কেক কাটার মধ্য দিয়ে রিল্যাক্স বাংলা লিমিটেডের (প্রোডাক্ট নির্ভর এমএলএম কোম্পানী) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাশরুম কনসালটেন্ট ডা. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, মো. আজমাইন হোসেন, আয়ুর্বেদিক ডা. মাইনুর রহমান, মুফতি আসাদুল¬াহ জাকির, গাজি আল আমিনুল ইসলাম, মো. জহিরুল ইসলাম রাজু। এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন, রাজু আহমেদ পিয়াল, হাসান শাহরিয়ার রিপন, খালিদ সাইফুল¬াহ, মীর সাফি আলম, রবিউল ইসলাম, তৌহিদুর রহমান, আবু তাহের, আব্দুর রাজ্জাক, খোরশেদ আলম প্রমুখ।
কোম্পানীর বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং প্রদান করেন আব্দুল¬াহ আল কাফী মিলন এবং কোম্পানীর পণ্যের উপর ট্রেনিং প্রদান করেন মাশরুম কনসালটেন্ট ডা. হাবিবুর রহমান ও আয়ুর্বেদিক ডা. মাইনুর রহমান এবং মোটিভেশন ট্রেনিং প্রদান করেন মো. আজমাইন হোসেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি আসাদুল্লাহ জাকির। প্রেসবিজ্ঞপ্তি

The post রিল্যাক্স বাংলা লিমিটেডের প্রতিষ্ঠাবার্ষিকী পালন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3o1VpgG

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নারীর সংবাদ সম্মেলন https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিঠুন কুমার বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আশাশুনি উপজেলার সরাফপুর গ্রামের জাহিদ হাসানের স্ত্রী তাহমিনা খাতুন এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার নিকট অত্মীয় গোলাম রসুলের ছেলে মো. সোহাগ হোসেনসহ অন্যন্যারা গত ২০২০ সালের ৬ নভেম্বর আমাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। সোহাগ হোসেন ধারালো দা দিয়ে আমার মাথার বাম পাশে গুরুতর কাটা জখম করে। এঘটনার পর আমি ৬ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলাম। আমার ক্ষতস্থানে ৪টি সেলাই দিতে হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মিঠুন কুমার বিশ্বাস আমাকে চিকিৎসা প্রদান করেন। এঘটনায় আমার পিতা বাদি হয়ে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে সাতক্ষীরার আমলী ৮নং আদালতে বিচারাধীন আছে।

তাহমিনা খাতুন অভিযোগ করে বলেন, সোহাগ হোসেনের ধারালো দায়ের কোপে আমি গুরুতর জখমপ্রাপ্ত হলেও কর্তৃব্যরত চিকিৎস্যক জখম সংক্রান্ত প্রদত্ত মেডিকেল সনদে সাধারণ জখমের কথা উল্লেখ করেছেন। ডা. মিঠুন কুমার বিশ্বাস আমার প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে জখমী সনদে মাথায় কোপের আঘাত উল্লেখ না করে আমাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করেছেন।

তিনি আরও বলেন, ডা. মিঠুন কুমার বিশ্বাস তঞ্চকীমূলক মেডিকেল সনদ প্রদান করায় আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। তিনি ওই দুর্নীতিবাজ ডাক্তারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

The post আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নারীর সংবাদ সম্মেলন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2WT5YGO

করোনা ঠেকাতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট https://ift.tt/eA8V8J

সাতক্ষীরার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জেলা ও উপজেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধকল্পে সাতক্ষীরা জেলায় ১ মার্চ হতে ৩০ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত মোট ১৪৯৯টি মোবাইল কোর্ট অভিযানে ৩৯৫৬টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ছাপান্ন লক্ষ একাত্তর হাজার তিনশত নিরানব্বই টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৭৯জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।
৩০ ডিসেম্বর পরিচালিত মোট ৩টি মোবাইল কোর্ট অভিযানে ১৩টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে নয় হাজার একশত টাকা জরিমানা আদায় করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

The post করোনা ঠেকাতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34X8iAX

বিদায় ২০২০ https://ift.tt/eA8V8J

নাজমুল হাসান

আজকের দিন পেরিয়ে গেলে
আসবে নতুন সন,
ক্যালেন্ডারে কেউ খুঁজবেন
শুভ দিন ও ক্ষণ।

কেউ বা যাবেন হানিমুনে
নতুন বছর পেয়ে,
মৌবনে কেউ তুলবে ঢেকুর
পেট ভর্তি খেয়ে।

নতুন বছর আসার আগে
আসুন করি পণ,
ভালো হওয়ার শপথ নিয়ে
স্বাগত টুয়েন্টি ওয়ান।

The post বিদায় ২০২০ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2WZ9fnY

তীব্র শীত আসছে, থাকবে শৈত্যপ্রবাহও https://ift.tt/eA8V8J

আগামী তিনদিনে সারাদেশে শীত বাড়বে। হুট করেই এ সময়ে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা এবং শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৭.৪ ডিগ্রি। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৮ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।

পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সব নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যস্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৪০ মিনিটে।

The post তীব্র শীত আসছে, থাকবে শৈত্যপ্রবাহও appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3aWWNxg

করোনায় আরো ২২ জনের মৃত্যু, শনাক্ত ১২৩৫ https://ift.tt/eA8V8J

 

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫৩১ জনে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ১২ হাজার ৪৯৬ জনের।

বুধবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

The post করোনায় আরো ২২ জনের মৃত্যু, শনাক্ত ১২৩৫ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3pAYt3O

কলারোয়া পৌরসভা নির্বাচন: নৌকার প্রার্থী বুলবুলের মনোনয়নপত্র জমা https://ift.tt/eA8V8J

আসন্ন কলারোয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসের কাছে তাঁর দপ্তরে নৌকার প্রার্থী বুলবুল মনোনয়নপত্র জমা দেন।
আগামি ৩০ জানুয়ারি তৃতীয়বারের মতো কলারোয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মনিরুজ্জামান বুলবুল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কয়লা হাইস্কুলের প্রধান শিক্ষক। তিনি বর্তমানে কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের পরপর দুইবার কাউন্সিলর নির্বাচিত হন তিনি।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন মাসুদ বাবু, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, মফিজুল ইসলাম, মাস্টার হাফিজুর রহমানসহ উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরিফ মাহমুদ, নিজস্ব প্রতিনিধি:

The post কলারোয়া পৌরসভা নির্বাচন: নৌকার প্রার্থী বুলবুলের মনোনয়নপত্র জমা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/38PDy6f