Monday, June 28, 2021

পুরাতন নন-জুডিসিয়াল ষ্ট্যাম্পসহ আটক প্রতারক চক্রের চার সদস্যের বিরুদ্ধে মামলা https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় জাল কোট ফি ও প্রচুর পুরাতন নন-জুটিসিয়াল ষ্ট্যাম্পসহ আটক প্রতারক চক্রের চার সদস্যকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠিয়েছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা পারকুখরালি পূর্বপাড়ার মৃত নুর ইসলামের ছেলে আইনজীবীর সহকারী মোঃ রুহুল কুদ্দুস (৫০), সাতক্ষীরা মাগুরা বউ বাজার এলাকার সৈয়দ আলী গাজির ছেলে স্টাম্প ভেন্ডার মোঃ শওকত আলী (৫৮)। এছাড়া সাতক্ষীরা শহরের কাটিয়া রেজিষ্ট্রিপাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে স্টাম্প ভেন্ডার এম এম রবিউল ইসলাম (৫৫) ও তার ভাই এম এম শাহাজান (৫১)।

সাতক্ষীরা জেলা জজ আদালতের রেকর্ড রুমের সামনে ভেন্ডার গলি থেকে দুইজনকে ও সাতক্ষীরা রেজিষ্ট্রি অফিসের সামনে অবস্থিত তৃতীয় তলা বিশিষ্ট বসত বাড়ির ২য় তলার অফিস কাম বাসার উত্তর পাশের কক্ষ হতে বিভিন্ন মূল্যের প্রচুর পুরাতন নন-জুডিসিয়াল ষ্ট্যাম্পসহ অপর দুই জনকে আটক করা হয়।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার পুলিশের পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জজ কোর্টের ভিতর অভিযান চালিয়ে জাল কোট ফিসহ দুইজনকে এবং রেজিষ্ট্রি অফিস এলাকায় অভিযান চালিয়ে পুরাতন নন-জুটিসিয়াল ষ্ট্যাম্পসহ অপর দুই জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলায় সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

The post পুরাতন নন-জুডিসিয়াল ষ্ট্যাম্পসহ আটক প্রতারক চক্রের চার সদস্যের বিরুদ্ধে মামলা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3A4qWow

শ্যামনগরে সোরার চরের মিনি সুন্দরবনের অর্ধশত গাছ কাটলো দূর্বৃত্তরা https://ift.tt/eA8V8J

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মিনি সুন্দরবন খ্যাত ৬নং রমজাননগর ইউনিয়নের সোরার চরের ম্যানগ্রোভ প্রজাতির অর্ধশত গাছ কেটে সাবাড় করল দূর্বৃত্তরা। ২৭ জুন রাতে সোরা গ্রামের মান্নান গাজীর পুত্র আসমাউল ও একই গ্রামের বাহার আলী গাজীর পুত্র আশরাফুল (২১) এই গাছ কাটের বলে অভিযোগ।

রত্যক্ষদর্শী আব্দুর রাজ্জাক, রেজাউল ও এনামুল জানায়, তারা আসমাউল ও আশরাফুলকে মিনি সুন্দরবন থেকে বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ বৃক্ষ কেটে মিনি সুন্দরবন সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ভিতর মজুত করতে দেখেন। এমতাবস্থায় তারা বিষয়টি ইউপি চেয়ারম্যান শেখ আল-মামুন ও সদস্য জি এম নুরুজ্জামানকে অবহিত করেন।

ইউপি চেয়ারম্যান তাৎক্ষণিক গ্রাম পুলিশ (চৌকিদার) শফিকুল ইসলামকে ঘটনাস্থলে পাঠিয়ে কর্তন করা কাঠ জব্দ করেন। এ সময় গ্রাম পুলিশ অভিযুক্ত আসমাউল ও আাশরাফুলকে ঘটনাস্থলে ডেকে আনেন। এ সময় আসমাউল ও আাশরাফুল কর্তন করা কাঠ নিজেদের কব্জায় নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে চেয়ারম্যানের নির্দেশে গ্রাম পুলিশ রাত ৩ টা ৪৫ মিনিটে ইঞ্জিন ভ্যান যোগে কাঠগুলি ইউনিয়ন পরিষদে নিয়ে যান।

এ ব্যাপারে চেয়ারম্যান শেখ আল মামুনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার সাথে জড়িতদের উপযূক্ত শাস্তির ব্যবস্থা করা হবে এবং আগামীতে যাতে এধনের ঘটনা আর না ঘটে সে জন্য দৃষ্টান্তমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সাংবাদিক মোঃ হুমায়ুন কবীর জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধকে সুরক্ষার জন্য নদীর চরে সরকারের খাস জমিতে সবুজ বেষ্টনি গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনাকে অবজ্ঞা করে যারা এহেন গহিত কাজ করেছে তারা দেশ ও জাতির শত্রু। তিনি এ সুন্দরবন রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন এবং এ কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।

The post শ্যামনগরে সোরার চরের মিনি সুন্দরবনের অর্ধশত গাছ কাটলো দূর্বৃত্তরা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3h0txsd

সাতক্ষীরায় করোনা উপসর্গে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতাল ক্লিনিকে ৩৯৬ রোগী https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় করোনা উপসর্গে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনা পজিটিভ হয়ে ৬৭ জন এবং উপসর্গে ৩২৮ জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন, সাতক্ষীরা সদরের আলিপুর ঢালীপাড়ার আনিসুর ঢালীর ছেলে হামিদুর রহমান (৫৫), দেবহাটার ভাতশালার ঘলঘলিয়া গ্রামের কুন্ঠু বিহারীর ছেলে নির্মল (৫৫), তালার দোহার গ্রামের ছমির সরদারের ছেলে বাছের আলী (৭০), কালিগঞ্জের রঘুনাথপুর গ্রামের হামিদ গাজীর স্ত্রী মনোয়ারা (৬৫), শ্যামনগরের ভুরুলিয়ার মো. আলী খানের ছেলে এটিএম জাফরউল্লাহ (৫৮), কালিগঞ্জের তারালী গ্রামের আব্দুল গফ্ফারের স্ত্রী মঞ্জুয়ারা (৫৫) এবং সাতক্ষীরা সদরের আলীপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী আমিনা (৩৫)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ২৮ দশমিক ২ শতাংশ।

জেলায় বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৮১৪ জন। এছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারী হাসপাতাল ক্লিনিকে ৩৯৬ জন রোগী ভর্তি রয়েছেন।

এদিকে সাতক্ষীরায় চতুর্থ দফার লকডাউনে গত ২৪ ঘন্টায় আরোপিত সার্বিক কার্যাবলি চলাচলে বিধি-নিষেধ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা ও উপজেলায় সর্বসাধারণকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি অনুসরণ, সামাজিক দূরত্ব বজায় নিশ্চিকরণ ও উক্ত বিধি-নিষেধ প্রতিপালনে ১১টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ৪৯ টি মামলায় ৩৮ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জেলায় লকডাউনের ২৫ দিনে মোট ১৭৬টি অভিযানে ৮৪৩টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৮ লাখ ৮ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

The post সাতক্ষীরায় করোনা উপসর্গে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতাল ক্লিনিকে ৩৯৬ রোগী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3y04oU9

Sunday, June 27, 2021

আশাশুনির বাকড়ায় নানার বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেল খোকা https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাকড়া গ্রামে নানার বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেল রাকিবুল হাসান খোকা নামের ৬ বছর বয়সের এক শিশু। সে কালিগঞ্জের ইন্দ্রনগর গ্রামের আব্দুর রহমানের পুত্র।

সে বাকড়া গ্রামে নানা লতিফ সরদারের বাড়ীতে বেড়াতে আসে মা রাবেয়া বেগমের সাথে। রোববার বিকাল ৩ টার পর থেকে খোকার খোজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোজাখুজির পর আজ সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে রাস্তার কাজে মাটি কাটা গর্তের ভিতর পানিতে তার ভাসমান মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

The post আশাশুনির বাকড়ায় নানার বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেল খোকা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3h9cdQB

তালার চরগ্রামে র‌্যাবের অভিযানে আস্ত দুটি গাঁজা গাছসহ ১ জন গ্রেপ্তার https://ift.tt/eA8V8J

পত্রদূত রিপোর্ট: তালায় র‌্যাবের অভিযানে দুটি গাঁজা গাছসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মো. বাবু পার (৩৫)। সে তালার মাগুরা ইউনিয়নের চরগ্রামের মৃত. শরাফ উদ্দিনের ছেলে।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সোয়া ৮টার দিকে তালা থানাধীন চরগ্রাম এলাকায় স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন এর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় আটক বাবু পারের বেগুন ক্ষেতের পূর্ব পাশে কলা বাগানের মধ্য থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

এ ঘটনায় তালা থানায় মামলা হয়েছে। মামলা নং-১৪, তারিখ ২৮/০৬/২০২১ ইং। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬(১) সারণির ১৮(ক) ধারা।

The post তালার চরগ্রামে র‌্যাবের অভিযানে আস্ত দুটি গাঁজা গাছসহ ১ জন গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/35XGPzq

ঘূর্ণিঝড় ইয়াসের এক মাস: প্রতাপনগরে চলাচলে নৌকাই ভরসা! https://ift.tt/eA8V8J

আসাদুজ্জামান সরদার: ঘূর্ণিঝড় ইয়াসের ১মাস পূর্ণ হল ২৬ জুন। আজও দুর্ভোগ কাটেনি সাতক্ষীরার আশাশুনির উপজেলার প্রতাপনগরের মানুষের। পানিতে ভাসছে ২৫ হাজারের অধিক মানুষ। এসব এলাকার মানুষের এক স্থান থেকে অন্য স্থানে যেতে নৌকা ছাড়া উপায় নেই।
জানা যায়, গত ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকায় বাঁধ ভেঙে বিভিন্ন প্লাবিত হয়। অন্যসব এলাকার বেড়িবাঁধ বাধা সম্ভব হলেও প্রতাপরের দুটি পয়েন্টের বাঁধ আজও রক্ষিত। আশাশুনি উপজেলা সদর থেকে প্রতাপনগর ইউনিয়নে আসার প্রধান সড়কে ক্লোজার উঠার কারণে নৌকায় খেয়া পার হয়ে প্রতাপনগরে যেতে হয়। সড়ক নষ্ট হওয়া এবং এলাকা প্লাবিত হয়ে রাস্তা ডুবে থাকার কারণে ইউনিয়নের ২৫ হাজারের অধিক মানুষের চলাচলের জন্য নৌকাই একমাত্র ভরসা।
প্রতাপনগরের তালতলা এলাকার মাসুম বিল্লাহ বলেন, চারিদিকে পানি আর পানি। আমরা নদীতে নাকি সাগরের মধ্যে বসবাস করছি কিছু বুঝতে পারছি না। একটি রাস্তা-ঘাট ভালো নেই। হেটে চলচল করা যায় না। রাস্তায়ও বুক সমান পানি সেজন্য নৌকায় করে চলাফেরা করতে হয়। বেদে সম্প্রদায়ের মতো নৌকায় বসবাস করতে হচ্ছে। আমাদের কষ্ট দেখার কেউ নেই।
প্রতাপনগরের কুড়িকাহুনিয়া এলাকার মিলন বিশ্বাস বলেন, গত ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধিতে জোয়ারে কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর তুফানের আঘাতে আঘাতে মারাত্মক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ প্রতাপনগর অঞ্চল প্লাবিত হয়ে পড়ে। প্রায় ৩০ হাজার মানুষ আজ পানি বন্দি অবস্থায় সীমাহীন দুর্ভোগ ও মানবেতর জীবন যাপন করছে। বিশেষ করে রান্না খাওয়া, দৈনন্দিন প্রাকৃতিক কাজ, সর্বোপরি দুর্বিষহ জীবনের অন্ত নেই। বর্তমানে ইউনিয়নের হরিষখালির দুটি ভাঙন পয়েন্ট ও শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চ ঘাটের দক্ষিণ অংশের দুটি ভাঙন পয়েন্ট ও প্রতাপনগর সংলগ্ন পদ্মপুকুর ইউনিয়নের বন্যতলা গ্রামের একটি ভাঙন পয়েন্ট দিয়ে প্রতাপনগর ও বন্যতলায় নিয়মিত ভাবে কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর জোয়ার ভাটা খেলতে থাকে। ৪ জুন হরিষখালী ও ১৭ জুন কুড়িকাহুনিয়ার দৃষ্টিনন্দনে চাপান দেওয়া হলে ও ২৪ ঘন্টা যেতে না যেতে আবার ভেঙে যায়। পুনরায় ২১ জুন ঠিকাদার এর সার্বিক প্রচেষ্টা ও এলাকাবাসী সেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধের চাপান কাজ সম্পন্ন করা হয়েছে। এই চাপানের মাধ্যমে ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পানিমুক্ত হলে ও হরিষখালী ও প্রতাপনগর সংলগ্ন পদ্মপুকুর ইউনিয়নের বন্যতলা গ্রামের একটি ভাঙন পয়েন্ট দিয়ে এলাকায় এখনো পানি প্রবেশ করছে। ইউনিয়নের রাস্তা ঘাট, ঘরবাড়ি সব পানিতে ডুবে রয়েছে। এখানকার প্রধান সড়কেরও একই অবস্থা। এখানকার মানুষের এখন নৌকায় করে যাতায়ত করতে হচ্ছে ।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ইয়াসের এক মাস পূর্ণ হল। এখানকার একটি রাস্তা-ঘাট ভালো নেই। ৬টি ওয়ার্ডের ১৫ কিলোমিটার রাস্তা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। প্রধান সড়কগুলো বড় বড় খালে পরিণত হয়েছে। প্রতাপনগর থেকে আশাশুনি সদরে যেতে হলে নৌকায় করে যেতে হয়। ভাটায় কিছুটা পানি সরলেও অনেক এলাকার পানি স্থায়ীভাবে থেকে গেছে। রাস্তায়ও চলাচলের কোন উপায় নেই। সে কারণে এখানকার মানুষের বাপ-দাদার আমলে ফিরে যেতে হয়েছে। আগে যেমন প্রতাপনগর থেকে আশাশুনি টাবুরি নৌকায় করে যেতে হতো। ইয়াসের পর থেকে আমাদের এই অবস্থা চলছে। এখানকার মানুষে চলাচলের একমাত্র মাধ্যম এখন নৌকা। এখন এখানকার মানুষের যাতায়তের একমাত্র মাধ্যম নৌকা অথবা ভেলা।
তিনি আরও বলেন, বাঁধ ভেঙে লোকালয়ে জোয়ার-ভাটার কারণে সাতক্ষীরার আশাশুনি টু প্রতাপনগরের প্রধান সড়কের দুটি জায়গায় ভাঙন সৃষ্টি হয়েছে। এই সড়কে খেয়া পারাপার অথবা কোনভাবে পায়ে হেঁটে চলাচল করছে। ইয়াসের পর থেকে প্রতাপনগরের কুড়িকাহুনিয়া, ধনঞ্জয়েরআইট, প্রতাপনগর, সোনাতনকাটি, গোয়ালকাটি, দৃষ্টিনন্দনসহ এই ইউনিয়নের ২৫হাজারের অধিক মানুষের নৌকা একমাত্র যাতায়াতের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, ইয়াসের একমাস পরও ১৭ গ্রামের ২৫ হাজার মানুষ আজও পানিবন্দি। মানুষ যে কী কষ্টের মধ্যে বসবাস করছে সেটা চোখে না দেখলে বিশ্বাস হবে না। এলাকায় খাবার পানির তীব্র সংকটে ডায়রিয়াসহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রাস্তাগুলো সংস্কার ও মানুষের দু:খ কষ্ট লাঘবে পদক্ষেপ সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবী করেন তিনি।
আশাশুনি উপজেলা প্রকল্প কর্মকর্তা মো: সোহাগ খান বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে আশাশুনি ১৪টি পয়েন্টে বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। অন্য সব বাঁধ মেরামত করা গেলেও প্রতাপনগরের হরিষখালি, বন্যতলা ক্লোজার দিয়ে এলাকায় পানি প্রবেশ করছে। এলাকায় জোয়ার-ভাটা চলছে। ৫ থেকে ৬ হাজার পরিবার এখনও পানিবন্দি হয়ে আছে।
তিনি আরও বলেন, উপজেলার ইট-খোয় দ্বারা নির্মিত ২.১০ কিলোমিটার এবং কাঁচা সড়ক সম্পূর্ণ ও আশংশিক ১৫কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আর্থিক মূল্যে ক্ষতি হয়েছে পাকা সড়কে ১.২৫ কোটি ও কাচা সড়কে ৩৬ লাখ টাকা। এসব এলাকার মানুষের চলাচলের সড়কগুলো নষ্ট হওয়ার ফলে তাদের এখন নৌকায় যাতায়ত করতে হচ্ছে। প্রতাপনগর বিভিন্ন রাস্তা-ঘাট পানিতে তলিয়ে থাকার কারণে সড়ক মেরামতের কাজ সম্ভব হচ্ছে না।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বে) রাশেদুর রহমান বলেন, প্রতাপনগরের কুড়িকাহুনিয়া পানি বন্ধ হয়ে গেছে। হরিষখালী বন্ধ করার পর নদীতে পানির চাপ থাকায় এবারও ভেঙে গেছে। দুই একদিনের মধ্যে আবারও বাঁধ বেধে ফেলবো। বন্যতলা পয়েন্টে জাইকার অর্থয়নে ঠিকাদাররা কাজ করছে। আশা করছি খুব দ্রুত সকল বাঁধের কাজ শেষ হবে এবং প্রতাপনগরের মানুষ পানি মুক্ত হবে।
সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, আমি সম্প্রতি এ জেলায় যোগদান করেছি। বিষয়টি অবগত হয়েছি। খুব দ্রুত ওই এলাকা পরিদর্শন করবো। ইতোমধ্যে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি মন্ত্রণালয়ের কথা বলে দ্রুত যেটা করণীয় সেটা করব।

The post ঘূর্ণিঝড় ইয়াসের এক মাস: প্রতাপনগরে চলাচলে নৌকাই ভরসা! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gYK2F6

একমাসে সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র অভিযানে ৭৬ জন আটক https://ift.tt/eA8V8J

পত্রদূত রিপোর্ট: করোনার ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট এর সংক্রমন প্রতিরোধে সাতক্ষীরা ৩৩ বিজিবি’র আওতাভূক্ত ৫৪ কি. মি. সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযান অব্যাহত আছে। গত এক মাসে সীমান্তের এই অংশে বিজিবি’র অভিযানে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ৭৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৬৯ জন বাংলাদেশী নাগরিক। তারা অবৈধভাবে ভারতে যেয়ে ফিরে আসার সময় আটক হয়। এছাড়া ২ জন রোহিঙ্গা, ২ জন ভারতীয় নাগরিক ও ৩ জনকে পাচারকারী হিসেবে আটক করা হয়।

এদিকে আটক ব্যক্তিদের সীমান্ত এলাকায় স্থাপিত কোয়ারেন্টাইন শেষে ৩৪ জনকে ১৭টি মামলায় পুলিশে সোপার্দ্দ করা হয়েছে এবং আরও ৩৭ জন বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন। অপরদিকে আটককৃত ২ জন ভারতীয় নাগরিককে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া মানব পাচারকারী হিসেবে আটক তিনজনসহ আরও ১৫ জনকে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

গত ২৮ এপ্রিল থেকে বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের আওতাভূক্ত সীমান্ত এলাকায় এ অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে সাতক্ষীরা জেলার ২৭১ কি. মি. সীমান্তের মধ্যে সাতক্ষীরা ৩৩ বিজিবি কলারোয়ার চান্দুড়িয়া থেকে সাতক্ষীরা সদরের পদ্মশাখরা পর্যন্ত ৩৪ কি. মি. স্থল ও ২০ কি. মি. নদী সীমান্তে দায়িত্ব পালন করে। সীমান্তের অপর অংশে রয়েছে শ্যামনগরের নীলডুমুরে অবস্থিত ১৭ বিজিবি এবং রিভারাইন বিজিবি। তবে করোনাকালে ভারত থেকে বাংলাদেশে অবৈধ যাতায়াত বন্ধে বিজিবি’র ঐ দুটি ব্যাটালিয়নের কর্মকান্ড সম্পর্কে কোন কিছু জানা যায়নি।

The post একমাসে সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র অভিযানে ৭৬ জন আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3A4weQT