Sunday, August 29, 2021

তালায় বিআরডিবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ https://ift.tt/eA8V8J

এসএম বাচ্চু: পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) স্থানীয় অফিসের উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির পরিদর্শক ও হিসাব সহকারী পদে নিয়োগে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। দুটি পদে মোট ৩ জনের কাছ হতে প্রায় ৩০ লক্ষাধিক টাকা উৎকোচ গ্রহন সহ স্বজনপ্রীতি করার তথ্য পাওয়া গিয়েছে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমারের বিরুদ্ধে।

সুত্রে জানা যায়, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আওতাধীন স্থানীয় অফিসের উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: কর্মচারীদের মডেল চাকরি প্রবিধান মালা/২০১৮ এর আলোকে ২ জন পরিদর্শক ও ১জন হিসাব সহকারী পদে নিয়োগ প্রদান করা হয়। যার স্মারক নাম্বার-৪৭.৬২.৮৭৯০.১০০.১১.০৪.২১-৪০১ তারিখ: ০৬-০৫-২১ পত্রিকায় প্রকাশ করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরে পরিদর্শক হিসেবে ২১ জন যাচাই বাছাই করে ১৮ জন টিকে যান এবং হিসাব সহকারী পদে ৮ জনের মধ্য যাচাই বাছাই করে ৬ জন টিকে যায়। নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে ২ টি পদের ৩ জন নিয়োগের বিপরীতে দুই জনের নাম শোনা যায় যে তারা টাকা দিয়ে দেন দরবার করেছেন। এমন অভিযোগের কথা শুনে সংবাদকর্মীরা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমারের কাছে জিগাসা করলে তিনি অস্বীকার করেন।

২৮ আগস্ট (শনিবার) ওই দুটি পদের বিপরীতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা ও ভাইভার পরে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আব্দুল হামিদ শুরু করেন লুকোচুরি। দীর্ঘক্ষণ লুকোচুরির অংশ হিসেবে টাকা-পয়সার দেন দরবার করতে কয়েক দফা বৈঠক করেন উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে। সর্বশেষ দেনদরবার শেষে সংবাদকর্মীদের পূর্ব ঘোষিত নামের মধ্য পরিদর্শক পদে স¤্রাট চক্রবর্ত্তীর নাম এবং উপজেলার সরকারী একজন কর্মকর্তার আতœীয় সজল আইচ এর নাম ঘোষণা করা হয়। যার বিপরীতি প্রায় ২০ লক্ষাধিক টাকা লেনদেনের তথ্য পাওয়া যায়। অপরদিকে হিসাব সহকারী পদে সন্তু ভদ্রকে প্রায় ১৪ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ প্রদানের তথ্য পাওয়া যায়।

উক্ত পরীক্ষা ও ভাইভাবোর্ডে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা হলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সাতক্ষীরার উপ-পরিচালক মো: আব্দুল আলিম, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান, উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আব্দুল হামিদ ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার মন্ডল।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরীক্ষার্থীরা বলেন, এখানে পরীক্ষা কেবল নামমাত্র লোক দেখানোর জন্য পরীক্ষা ও ভাইভা নেওয়া হচ্ছে। সিলেকশন আগেই করেছেন কর্মকর্তা সন্দীপ মন্ডল ও চেয়ারম্যান আব্দুল হামিদ এবং তাদের সাথে যোগসাজেশ করেছেন জেলা কর্মকর্তা আব্দুল আলিম। এখানে মোটা অংকের টাকা লেদদেন হয়েছে।
প্রকাশ, এই উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ মন্ডল গত বছর উপ-পরিদর্শক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সেখানে এমন দুর্নীতি ও ঘুষের মাধ্যমে নিয়োগ হচ্ছে বলে মর্মে জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার নিয়োগ পরীক্ষা বন্ধ করে দেন।

উল্লেখ্য, পূর্ব ঘোষিত নাম ও নিয়োগ অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে অর্থ উৎকোচ গ্রহণের পায়তারা করার অভিযোগে সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতারা ফেসবুক ওয়ালে পোস্ট প্রদান করেন।
নিয়োগে স্বজনপ্রীতি, দুনীর্তি ও অর্থ উৎকোচের বিষয়ে জেলা উপ পরিচালক মো: আব্দুল আলিম ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ মন্ডলের সাথে বারংবার মোবাইল ফোন যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।
স্বজনপ্রীতি ও অভিযোগের বিষয় চেয়ারম্যান আব্দুল হামিদ বলেন, টাকা লেনদেনের বিষয় আমি কিছু জানি না। বরং নিয়োগ নিয়ে আমার সংশয় মনে হওয়ায় নিয়োগ বোর্ড আমি থাকতে চাইছিলাম না। তখন বাকি চারজন আমাকে বাদ দিয়ে নিয়োগ সম্পন্ন করতে চাইলে অগত্যা আমাকে থাকতে হয়েছে।

The post তালায় বিআরডিবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3DsHrN2

শ্যামনগরে শরুব ইয়ুথ টিমের ডেঙ্গুর সচেতনতা কার্যক্রম https://ift.tt/eA8V8J

তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন-এই প্রতিপাদ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ রমজাননগর ইউনিটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার রমজাননগর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বেলা ১১টায় ডেঙ্গু সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ চত্বরে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমে উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয় পরিষদের চেয়ারম্যান শেখ আল-মামুন, ইউপি সদস্য আব্দুল মাজেদ, মহিলা ইউপি সদস্য তাসনিমা ইয়াসমিন, রমজাননগর ইউনিয়নের টিম লিডার আবু মূসা, তৌফিক, জুলকার নাঈম, জুবায়ের হোসেন আবিরসহ প্রমূখ।

রমজাননগর ইউপি চেয়ারম্যান বলেন, তরুণদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়ি ও দৃষ্টান্তমূলক তারা পারবে দেশকে এগিয়ে নিতে। শরুব ইয়ুথ টিমের পরিচালক এসএম জান্নাত্লু নাঈম বলেন করোনা ভাইরাসের পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়া উপজেলা নির্বাহী অফিস্যার নির্দেশোনা মোতাবেক শ্যামনগর উপজেলা কে ডেঙ্গু মুক্তকরণে আমরা আগস্ট-সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ইউনিয়নে এ কর্মসূচী চলমান রেখেছি। প্রেসবিজ্ঞপ্তি

The post শ্যামনগরে শরুব ইয়ুথ টিমের ডেঙ্গুর সচেতনতা কার্যক্রম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/38m8VW7

শ্যামনগরে ভূমি কমিটির ত্রৈমাসিক সভা https://ift.tt/eA8V8J

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: রবিবার বিকালে শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উত্তরণের আয়োজনে উপজেলা ভূমি কমিটির ত্রৈমাসিক সভার আয়োজন করা হয়।

উপজেলা ভূমি কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আশেক ই এলাহীর সভাপতিত্বে কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক রনজিৎ বর্মনের সঞ্চালনায় সভায় বিগত কমিটির কার্যক্রমের রিপোর্ট পেশ, উপজেলা ভূমি কমিটি পুন:গঠন, ভূমি সংক্রান্ত সরকারি কার্যক্রমে সহায়তা প্রদান, বিলবোর্ড স্থাপন, সেপটিনেট প্রাপ্তির জন্য তালিকা তৈরী সহ অন্যান্য বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা ভূমি কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক চন্দ্রিকা ব্যানার্জী, আইন সম্পাদক এড. জিএম মুনসুর রহমান, জলমহল সম্পাদক মুক্তিযোদ্ধা ডা: আলী আশরাফ, সহ-সাংগাঠনিক সম্পাদক গাজী আল ইমরান, উত্তরণ তালা অফিসের আমার প্রকল্পের কর্মকর্তা সিরাজুল ইসলাম, উত্তরণ শ্যামনগর অফিসের ম্যানেজার আমিনুর রহমান, ফেডারেশন নেত্রী সফুরা খাতুন প্রমুখ।

The post শ্যামনগরে ভূমি কমিটির ত্রৈমাসিক সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3DttgqP

পাটকেলঘাটায় টুঙ্গিপাড়ার মিয়াভাই দেখতে উৎসুক জনতার ভিঁড় https://ift.tt/eA8V8J

সংবাদদাতা: অনেকদিন পরে সিনেমা হল রাস্তার পাশে কেন! ও বাবা এ যে টুঙ্গিপাড়ার মিয়াভাইয়ের ছবি। এমন কথা বলে সকল মানুষের ভিঁড় ঠেলে সামনে গিয়ে দাঁড়িয়েছেন সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউপির ৫নং ওয়ার্ডের সদস্য প্রার্থী শেখ জামসেদ আলী। কেবল জামসেদ আলি নয়, এমন শতশত মানুষ রোববার সন্ধ্যার পর থেকে জেলার পাটকেলঘাটা বাজারের স্যোসাল ব্যাংক মার্কেটের সামনে বসে, দাঁড়িয়ে, যে-যে ভাবে পেরেছে বঙ্গবন্ধু চরিত্রের অভিনয় দেখতে যেন থমকে আছে।

সাতক্ষীরা জেলা তথ্য অফিস কতৃক ভ্রাম্যমাণভাবে শোকের মাস উপলক্ষে টুঙ্গিপাড়ার মিয়াভাই ছবিটি প্রচার করা হচ্ছে। এ সময়ে জেলা তথ্য অফিসার মোজাম্মেল হকের নির্দেশনায় সহকারী তথ্য অফিসার রমজান আলি, অপারেটর মীর আজিবুর রহমান ও সহকারী অপারেটর মেহেদী হাসান এ পূর্ণদৈর্ঘ্য ইতোহাস বর্ণিত ছবি শেষ পর্যন্ত প্রচার করেন।

The post পাটকেলঘাটায় টুঙ্গিপাড়ার মিয়াভাই দেখতে উৎসুক জনতার ভিঁড় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2WzgoOO

‘সবুজ শ্যামল দেশ গড়তে বৃক্ষরোপণ ছাড়া অন্য কোনো বিকল্প নেই: বাবুল রানা https://ift.tt/eA8V8J

রবিবার বেলা ১১টায় সবুরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

এসময়ে তিনি বলেন,‘সবুজ শ্যামল দেশ গড়তে বৃক্ষরোপণ ছাড়া অন্য কোনো বিকল্প নেই। দেশ ও জাতিকে সুরক্ষিত রাখতে বৃক্ষরোপণ কর্মসূচী বৃদ্ধি করতে হবে। জাতির পিতার স্বপ্নের দেশ গড়াই আমাদের একমাত্র লক্ষ্য। এই লক্ষ্য পূরণ করতে আমাদের প্রত্যেকেরই গাছ লাগানো উচিত।

জীবণ ও গাছ একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত।’ মোঃ আব্দুল হাই পলাশের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকির মোঃ সাইফুল ইসলাম, গোলাম হাইদার বুলবুল, মোঃ ছিদ্দিকুর রহমান, মোঃ দাদন মিয়া, মোঃ ওয়ালি উল্লাহ, শহীদুল ইসলাম, মোঃ জাহিদ হোসেন, মোঃ নাছির উদ্দিন বাদশাহ রাসু, মোঃ হানিফ, মোঃ নাজমুল হোসেন, শেখ হারুন মানু, ফেরদৌস আলম রীতা, আল আমীন কবির, আল আমীন হোসেন রাজু সহ বিভিন্ন নেতাকর্মী।

বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

The post ‘সবুজ শ্যামল দেশ গড়তে বৃক্ষরোপণ ছাড়া অন্য কোনো বিকল্প নেই: বাবুল রানা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3Ds8xDR

যুব ইউনিয়নের খানজাহান আলী থানার উদ্যোগে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত https://ift.tt/eA8V8J

বাংলাদেশ যুব ইউনিয়নের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের খুলনা মহানগরীর খানাজাহান আলী থানার উদ্যোগে গতকাল বিকেল ৫টায় এক আলোচনা সভা গিলাতলার গ্যারিসনস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের থানা আহ্বায়ক জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার।

বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা সিপিবি নেতা গাজী আবজাল, যুব ইউনিয়নের মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব ইউনিয়ন নেতা সৈয়দ এজাজ আহমেদ, শেখ মারজান হোসেন, সৈয়দ আবুল বাশার, সৈয়দ শরীফুল ইসলাম প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

The post যুব ইউনিয়নের খানজাহান আলী থানার উদ্যোগে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ywgyDT

শরৎ https://ift.tt/eA8V8J

রেজাউল করিম রোমেল

শরতের মেঘলা আকাশ
দেখতে লাগে ভাল,
কখনো ঝরে বৃষ্টি
কখনো রোদের আলো।

বনে বনে ফুটেছে
সাদা কাশফুল,
এ-সব ফুল দেখতে আমার
হয় না কভু ভুল।

বসন্ত হল ঋতুরাজ
আমরা সবাই জানি,
শরৎ হল ঋতুরাণী
এটা-ও আমরা মানি।

প্রবাসের জীবন

প্রবাসের জীবন হল
বড় কষ্টের,
বাবা-মা সংসার ফেলে
থাকতে হয় তাঁদের।

অনেক কষ্ট করে
আয় করে তাঁরা,
তাঁরা হল রেমিট্যান্স যোদ্ধা
একথা ভুলো না।

প্রবাসীদের উপার্জন দিয়ে
তাঁদের সংসার চলে,
পরিবার সমাজ উন্নত হয়
সুন্দর দেশ গড়ে।

The post শরৎ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3Blcrwq