Monday, March 1, 2021

গৃহ নির্মাণ ঋণের জন্য যবিপ্রবির ত্রিপক্ষীয় চুক্তি সই https://ift.tt/eA8V8J

(যশোর: মার্চ, ২০২১ খ্রি.): শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ৪ শতাংশ সরল সুদে গৃহ নির্মাণ ঋণের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও অগ্রণী ব্যাংকের সাথে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক চুক্তি সই হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগের সভা কক্ষে এ চুক্তি সই হয়।

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ নীতিমালার ২০১৯-এর আওতায় গৃহ নির্মাণ ঋণ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগের সভা কক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও অগ্রণী ব্যাংকের সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক চুক্তি সই হয়।

চুক্তিতে অর্থ মন্ত্রণালয়ের পক্ষে অতিরিক্ত সচিব মো. এখলাছুর রহমান, অগ্রণী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল মজিদ স্বাক্ষর করেন। এ সময় অর্থ বিভাগের অতিরিক্ত সচিব বিশ্বজিত ভট্টাচার্য্য খোকন এনডিসি, উপ-সচিব মোছা. নাজনীন সুলতানা, যবিপ্রবির উপ-রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক, উপ-পরিচালক (অর্থ) জি এম দ্বীন মোহাম্মদ, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন এফসিএ, ড. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় যবিপ্রবির স্থায়ীভাবে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ স্থান ও বেতন স্কেলের গ্রেড অনুযায়ী গৃহ নির্মাণের জন্য অগ্রণী ব্যাংক থেকে ৪ শতাংশ সরল সুদে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।

 

The post গৃহ নির্মাণ ঋণের জন্য যবিপ্রবির ত্রিপক্ষীয় চুক্তি সই appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3kAboBO

কার্যকরভাবে “জাটকা নিধন প্রতিরোধঅভিযান-২০২১” পরিচালনায় তৎপর বাংলাদেশ কোস্ট গার্ড https://ift.tt/eA8V8J

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক গত ১০নভেম্বর ২০২০ থেকে আগামী ৩০ জুন ২০২১ পর্যন্ত ইলিশ অভয়াশ্রম এলাকায় জাটকা ধরা সম্পূর্ন নিষিদ্ধ করা হয়। এ সময় ২৫ সে.মি. আকারের ছোট ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় বন্ধ থাকবে। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিমজোন কার্যকরভাবে “জাটকা নিধন প্রতিরোধ অভিযান-২০২১” পরিচালনার জন্য প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে নানাবিধ কার্যক্রম গ্রহণ করে আসছে।

আইন বাস্তবায়নের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড সকল নদ-নদী, মাছ ঘাট, মৎস্য আড়ৎ, হাট-বাজার, চেইনশপ অন্যান্য বিক্রয় কেন্দ্রে ব্যাপক অভিযান পরিচালনা করে। এ সময় কোস্ট গার্ডের দায়িত্বাধীন এলাকায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালানো হয়। এছাড়াও “জাটকা নিধন প্রতিরোধ অভিযান-২০২১” সফল করার উদ্দেশ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিমজোন সংশ্লিষ্ট সংস্থাসমুহের সাথে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে একক ও যৌথভাবে বিভিন্ন অভিযান পরিচালনা শুরু করে।

এসময় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিমজোন এর বেইস, ছোট-বড় জাহাজ এবং স্থায়ী ও অস্থায়ী কন্টিনজেন্ট এর সদস্যগন কোস্ট গার্ড বোট ও ভাড়াকৃত বোটের মাধ্যমে দেশের বিভিন্ন নদীতে সর্বদা টহলে নিয়োজিত রয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিমজোন কর্তৃক গত ১০ নভেম্বর থেকে এ পর্যন্ত উপকূলীয় এলাকার বিভিন্ন নদ-নদীতে অভিযান পরিচালনা করে ১ কোটি ১৩ লক্ষ বর্গমিটার কারেন্ট জাল ও অন্যান্য অবৈধ জাল, ১০ টি ইঞ্জিন চালিত কাঠের বোট ও ৪ হাজার ১০০ কেজি অবৈধভাবে জাটকাএবং ২০ জন জেলেকে অবৈধভাবে মাছ ধরার অপরাধে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত জালগুলোকে স্থানীয় ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিম খানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও আটককৃত জেলেদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান ও জরিমানা করা হয়।বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিমজোন এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন ও মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রাখবে

প্রেস বিজ্ঞপ্তি

The post কার্যকরভাবে “জাটকা নিধন প্রতিরোধঅভিযান-২০২১” পরিচালনায় তৎপর বাংলাদেশ কোস্ট গার্ড appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/37TLHGT

Sunday, February 28, 2021

আশাশুনির বুধহাটায় তুচ্ছ ঘটনায় মা ও শিশুপুত্রকে পিটিয়ে জখম https://ift.tt/eA8V8J

বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির মহেশ্বরকাটিতে তুচ্ছ ঘটনায় এক মা ও শিশু পুত্রকে পিটিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত শিশু ও তার মা উষারাণী দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বিকাল ৫টার দিকে উপজেলার বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি গ্রামে। আহত মা-শিশুকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি ও থানায় লিখিত এজাহার দাখিল করেছে বলে তাদের পরিবার সূত্রে জানা গেছে।

The post আশাশুনির বুধহাটায় তুচ্ছ ঘটনায় মা ও শিশুপুত্রকে পিটিয়ে জখম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3uDn3El

কলারোয়ায় তথ্যসেবা কেন্দ্রের উঠান বৈঠক https://ift.tt/eA8V8J

কলারোয়া প্রতিনিধি: ‘মুজিববর্ষ দোর গোড়ায় তথ্য আপা পথ দেখায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় তথ্যসেবা কেন্দ্রের এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মুজিব শতবর্ষ উপলক্ষে কলারোয়া পৌর সদরের ঝিকরা গুচ্ছাগ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর বিষয় তুলে ধরে এই উঠান বৈঠকের আয়োজন করে উপজেলা তথ্য কেন্দ্র। উপজেলা তথ্যসেবা কর্মকর্তা অনিমা রাণীর সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর,তথ্যসেবা সহকারী ইরিনা পারভীন, নাসরিন নাহার, ঝিকরা গুচ্ছগ্রামের আসমা খাতুন, মুক্তা মনিসহ ২৫ জন নারী। বৈঠক শেষে প্রত্যেক নারীর মধ্যে মাক্স ও লিফলেট বিতরণ করা হয়। উপজেলা তথ্যসেবা কর্মকর্তা অনিমা রাণী বলেন-বিনামূল্যে অনলাইনে ফরমপুরন করা, চাকরি সংক্রান্ত তথ্য দেওয়া, চাকরির আবেদন ফরম পূরণ করা, পরীক্ষার ফলাফল বের করে দেয়া, এছাড়া কম্পিউটারের যাবতীয় কাজ বিনা মূল্যে করা হয়। প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনা মূল্যে প্রদান করা হয়। ডায়াবেটিকস পরীক্ষা, ব্লাড প্রেসার পরীক্ষা, ওজন ও উচ্চতা পরিমান দেয়া হয়। মহিলাদের দৈনন্দিন সমস্যা সামাধানে তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদান, উপজেলার সরকারী অফিসের বিভিন্ন সেবাসমূহের তথ্য বিনা মূল্যে সরবরাহ করা। বিনামূল্যে ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল, স্কাইপের মাধ্যমে ভিডিও কনফারেন্স সেবা প্রদান করা হয়। মহিলাদের উদ্দোগী হিসাব গড়ে তোলা। ল্যাপটপ ইন্টারনেট ব্যবহার করে প্রকল্প এলাকার শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, জেন্ডার, কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার সামাধান এবং স্কাইপের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার সাথে সেবাগ্রহীতার কথোপকথনের মাধ্যমে সমস্যার কর্যকরী সমাধান করা হয়। নারী নির্যাতনে সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান। ই-কমার্স সেবা প্রদান, প্রতি মাসে ২টি উঠান বৈঠকে মুক্ত আলোচনা করা হয়।

The post কলারোয়ায় তথ্যসেবা কেন্দ্রের উঠান বৈঠক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3b49wy2

কালিগঞ্জে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার https://ift.tt/eA8V8J

বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জে এন্তাজ আলী গাজী (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার রতনপুর ইউনিয়নের সাতহালিয়া গ্রামের আক্কাস আলী গাজীর ছেলে। নিহতের শরীরে আঘাতের চিহৃ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, রবিবার দুপুরের দিকে এন্তাজ আলী পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের তেঁতুল গাছে দড়ির সাহায্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে উপ-পরিদর্শক ওহিদুর রহমান ঘটনাস্থলে যান।
উপ-পরিদর্শক ওহিদুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

The post কালিগঞ্জে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dU8AxL

১৫ বছর পর রিভিশন মামলা নিস্পত্তি https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের একটি রিভিশন মামলা (সিভিল রিভিশন ০২/২০০৬) দীর্ঘ ১৫ বছর পর নিষ্পত্তি করা হয়েছে। বিচারক এসএম নূরুল ইসলাম রবিবার ওই মামলাটির রায় ঘোষনা করে পুরাতন মামলা বিবেচনায় নি¤œ আদালতকে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, সাতক্ষীরা সদর সহকারী জজ আদালতে বিচারাধীন দেওয়ানী ৩৯/০২ নম্বর একটি মামলায় গত ১৩ মার্চ ২০০৫ তারিখের একটি আদেশকে চ্যালেঞ্জ করে সিভিল রিভিশন ০২/২০০৬ নম্বর মামলাটি দায়ের করা হয়। কিন্তু দীর্ঘ ১৫ বছর পর ওই মামলার শুনানী শেষে নি¤œ আদালতের আদেশে আইনের ব্যত্যয় ঘটেনি বা ন্যায় বিচার বিঘিœত হয়নি উল্লেখ করে রবিবার এক রায়ে উক্ত আদেশটি বহাল রাখা হয়। একই সাথে পুরাতন মামলা বিবেচনায় নি¤œ আাদালতকে মূল মামলাটি দ্রুত নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন আদালত।

The post ১৫ বছর পর রিভিশন মামলা নিস্পত্তি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3uzPB1D

মা ডাকটি শোনার আকুতি অনিকের মায়ের https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: অনিকের বয়স মাত্র ৫ বছর। বাবা- মায়ের একমাত্র সন্তান অনিকের এ বয়সে হেসে খেলে বাবা-মায়ের মুখের হাঁসি ফুটানোর কথা। কিন্তু তাদের সেই হাসি মলিন হয়ে আছে।

শিশুটি অজানা কিছু কঠিন ব্যাধিতে আক্রান্ত। অসহ্য যন্ত্রণায় ছটফট করে দিন কাটছে শিশুটির। অসহ্য যন্ত্রণায় মিনিটে ৩-৪ বার চিৎকার করে ওঠে। এই যন্ত্রণাটি ২-১ দিনের নয়, যে বয়সে শিশুরা কথা বলতে শেখে, সে বয়স থেকে অনিক শুধুই চিৎকার দেওয়া ছাড়া আর কোন কথা বলেনি। আবার বাম পায়ের গোড়ালী ধিরে ধিরে বাঁকা হয়ে যেতে থাকে, যার কারণে অনিক ঠিকভাবে হাঁটতেও পারে না। অভাবে তাড়নায় ডাক্তার দেখালেও ঔষধ কিনে দেওয়ার সামর্থ হয়ে ওঠেনি অনিকের বাবা-মায়ের। আর এভাবে চলতে থাকলে হয়ত খুবই দ্রুত অনিক নামের একটি জীবন প্রদীপ নিভে যাবে, সবার অগোচরে। একমাত্র শিশু সন্তান অনিকের এই কষ্ট সইতে না পেরে কাতর হয়ে পড়েছে দরিদ্র্য বাবা-মা। অশ্রুসিক্ত নয়নে একমাত্র বুকের মানিককে বাঁচাতে বিধাতার কাছে সাহায্যের আকুতি করছে অনিকের মা। হয়ত কোন একদিন অনিক মা বলে ডাকবে এই আশায় বুক বেঁধে আছে।

একমাত্র সন্তান অনিককে নিয়ে জীবিকার তাগিদে সাতক্ষীরা সদর উপজেলার রেজিস্ট্রি অফিসপাড়ায় বসবাস করছে অনিকের বাবা অসিম ঘোষ ও মা সন্ধ্যা ঘোষ। ছোট্র একটি চায়ের দোকান ভাড়া নিয়ে কোনমতে সংসার চালানো যেখানে দায়, সেখানে একমাত্র প্রতিবন্ধী ছেলে চিকিৎসার অভাবে অসহ্য যন্ত্রণায় ছটফট করার দৃশ্য প্রতিনিয়ত সহ্য করে যেতে হচ্ছে। হঠাৎ হঠাৎ কান চেপে ধরে চিৎকার করে ওঠে অনিক। চিৎকার করে নিজের যন্ত্রণা প্রকাশ করতে চায়, কিন্তু কোনো কথা বলতেও সে অক্ষম। না ডাকতে পারে মা’কে, না বাবাকে। না কোথাও হেঁটে যেতে পারে, না সে নিজে খেতে পারে। দিন-রাত বাবা-মায়ের সামনে যন্ত্রণায় ছটফট করে কাতরালেও বাবা-মায়ের চোখের জল ফেলে শুধু দেখে যাওয়া ছাড়া আর কিছুই করতে পারছে না।

অনিকের মা সন্ধ্যা ঘোষ জানান, গর্ভকালীন অপুষ্টির কারণে অনিক সাত মাসে জন্ম নেয় ১ কেজি ৪শ’ গ্রাম ওজন নিয়ে। জন্মের পরবর্তী ১০ মাসের মধ্যে তিনবার নিউমোনিয়া হয় অনিকের। ২২ মাস বয়সে অনিকের শারিরীক সমস্যার নানান লক্ষণ দেয়া দেয়। স্থানীয় ডাক্তারের পরামর্শ মোতাবেক থেরাপি দিয়েও কোন ভালো ফলাফল হয়নি। ২০১৮ সালে ডাক্তার মেহেদি নেওয়াজ বলেন, অনিক টেমো রোগে আক্রান্ত। তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করা হলে আরো গুরুত্বর সমস্যার আশংকা রয়েছে। কিন্তু অর্থাভাবে বিগত ২ বছর যাবত কোন চিকিৎসাই করা হয়নি। এছাড়া ডা. হাফিজুল্লাহ ও ডা. মো. শামছুর রহমান।

বর্তমানে হোমিও প্যাথি চিকিৎসা চলছে। শিশুটিকে বাঁচাতে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার পরামর্শ দিয়েছেন বলে জানায় শিশুটির বাবা-মা। শিশুটির চিকিৎসার জন্য এখন কমপক্ষে ৫০ হাজার টাকা প্রয়োজন বলে জানান অনিকের মা। কিন্তু অভাব-অনটনের সংসারে দারিদ্র্য বাবার পক্ষে এই টাকা জোগাড় করে ছেলের চিকিৎসা করানো সম্ভব নয়। যতই দিন যাচ্ছে, ওই শিশুর বেঁচে থাকার আশা ততই অনিশ্চয়তায় পড়ছে। তাই শিশু সন্তানকে বাঁচাতে সমাজের বৃত্তবানদের সহযোগিতা চাইলেন অনিকের বাবা মা।

অনিকের সাথে দেখা করা বা যে কোন ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাইলে সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের উত্তর পাশে সাতক্ষীরা ইভেন্টস লি. এর অফিসে এসে অনিককে দেখতে পারেন এবং প্রয়োজনে ০১৭১৯-৫৬৫৬৬৯ (অনিকের পরিবার) নাম্বারে যোগাযোগ করতে পারেন।

The post মা ডাকটি শোনার আকুতি অনিকের মায়ের appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/37V3sWG