Wednesday, September 1, 2021

সাতক্ষীরায় ভারতে পাচারকালে ১০টি স্বর্ণেরবারসহ আটক এক https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় বাংলাদেশ হতে ভারতে পাচারকালে ১০টি স্বর্ণেরবারসহ এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে ব্যাটালিয়নের অপস অফিসার মেজর রেজা আহমেদ এর নেতৃত্বে পোপন তথ্যের ভিত্তিতে কলারোয়া থানাধীন বজ্রবাক্স বাজার নামক স্থানে

অভিযান পরিচালনা করে মুরালিকাঠি ঘরচালা গ্রামের আমজাদ হোসেনের ছেলে মো.মনিরুল ইসলাম (৫০)কে ৭৩,০০,০০০/-(তিহাত্তর লক্ষ) টাকা মূল্যের ১ কেজি ১৬৬ গ্রাম, ১০টি স্বর্ণের বারসহ আটক করা হয়।

উল্লেখ্য, বর্ণিত চোরাকারবারী কৌশলে স্বর্ণেরবারসমূহ তার শরীরে (প্যান্টের কোমরে বিশেষ পদ্ধতিতে সেলাই করা অবস্থায়) জড়িয়ে বহন করছিল। আটককৃত আসামীকে কলারোয়া সদর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি, স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

The post সাতক্ষীরায় ভারতে পাচারকালে ১০টি স্বর্ণেরবারসহ আটক এক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gQctEV

বিদেশগামীদের জন্য করোনা পরীক্ষার ফি কমালো যবিপ্রবি https://ift.tt/eA8V8J

বিদেশ গমনেচ্ছু যাত্রীদের আর্থিক অবস্থা বিবেচনা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে সরকারি প্রতিষ্ঠান হিসেবে করোনা পরীক্ষার ফি কমিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার। পূর্বে এই হার ছিল দুই হাজার ৫০০ টাকা, বর্তমানে তা এক হাজার ৫০০ টাকায় নির্ধারণ করা হয়েছে।

যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ জানান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও এটি সরকারি বিশ্ববিদ্যালয়। তাই সরকারি প্রতিষ্ঠান হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে করোনা পরীক্ষা ফি এক হাজার টাকা কমিয়ে এক হাজার ৫০০ টাকায় নির্ধারণ করা হয়েছে।

সপ্তাহে সাত দিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। নমুনা প্রদানের মাত্র ১২ ঘণ্টার মধ্যে নির্ধারিত ওয়েবসাইট ও মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে ফলাফল প্রদান করা হবে। প্রাথমিকভাবে যবিপ্রবির জিনোম সেন্টারে এসে বিদেশ গমনেচ্ছু যাত্রীরা নির্ধারিত ফি পরিশোধ করে নমুনা দিয়ে পরীক্ষা করাতে পারবেন। নমুনা প্রদানের সময় বিদেশ গমনেচ্ছুদের অবশ্যই পাসপোর্ট সঙ্গে করে নিয়ে আসতে হবে।

জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ আরও জানান, যবিপ্রবি সব সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।

এরই অংশ হিসেবে করোনা পরীক্ষার ফি কমানো হয়েছে। জিনোম সেন্টারে বিদেশ গমনেচ্ছু যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা শুরু হওয়ার ফলে এ অঞ্চলের বিদেশগামী মানুষের দুর্দশা অনেকটাই লাঘব হয়েছে। বিদেশ গমনেচ্ছু যাত্রীরা নমুনা পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০১৭২৪৫৮৩৪৫৩ নম্বরে যোগাযোগ করতে পারেন।

The post বিদেশগামীদের জন্য করোনা পরীক্ষার ফি কমালো যবিপ্রবি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gQJsJ4

সাতক্ষীরার মালয়েশিয়া প্রবাসী মনির মৃত্যু: এলাকায় শোক https://ift.tt/eA8V8J

সংবাদদাতা: মালয়েশিয়ার পেনাং সরকারি হাসপাতালে বুধবার গভীর রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী কর্মী মো: মনিরুল ইসলাম মনি মারা গেছেন। মৃত মনিরুল ইসলাম দীর্ঘ বছর ধরে কঠোর পরিশ্রম করে দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন।

তার গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের পরনদহা গ্রামে। তার পিতার নাম মোঃ আইয়ুব আলী। কুয়ালালামপুর থেকে প্রবাসী মোঃ হাবিবুল্লাহ সরদার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত মনিরুল ইসলাম মনির প্রতিবেশি মোঃ তুহিন রানা জানান, মনিরুলের মৃত্যুর খবর পেয়ে তার গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তার স্বজনদের বাড়িতে চলছে শোকের মাতম। মনিরুল ইসলাম দেশে তার স্ত্রী কেয়া খাতুন, মা সুফিয়া বেগম এবং মেয়ে, জিবা, ইভা ও ছেলে ফাইজানসহ অসংখ্য আত্মিয় স্বজন গুনাগ্রাগি রেখে গেছেন।

সেদেশের প্রশাসন থেকে জানানো হয়েছে বিকালের ভেতর জানানো হবে লাশ দেশে পাঠানো যাবে কিনা। অন্যথায় শিগগিরই মনিরুল ইসলামের লাশ স্থানীয়ভাবে দাফন করা হবে বলে জানা গেছে।

The post সাতক্ষীরার মালয়েশিয়া প্রবাসী মনির মৃত্যু: এলাকায় শোক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3BpbB1E

Tuesday, August 31, 2021

হোটেল টাইগার প্লাসের পক্ষ থেকে নাফিসা আনজুম খানকে ফুলেল শুভেচ্ছা https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে বিভিন্ন সময় উপকূলীয় জেলা সাতক্ষীরার দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের পাশে থেকে কাজ করে যাওয়ায় হোটেল টাইগার প্লাসের পক্ষ থেকে নাফিসা আনজুম খানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।

 

মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় নাফিসা আনজুম খানকে এ ফুলেল শুভেচ্ছা জানান হোটেল টাইগার প্লাসের সত্ত্বাধিকারী ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন। এসময় জেলা ক্রীড়া সংস্থার আল-আমিন চৌধুরী ডেভিটসহ অনেকে উপস্থিত ছিলেন।

The post হোটেল টাইগার প্লাসের পক্ষ থেকে নাফিসা আনজুম খানকে ফুলেল শুভেচ্ছা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3BrCqSX

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুর্দ্ধ-১৭ এর ফাইনাল খেলা https://ift.tt/eA8V8J

 

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক(অনুর্দ্ধ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্দ্ধ-১৭) এর ফাইনাল খেলা ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ৩১ আগস্ট বিকালে সাতক্ষীরা স্টেডিয়াম মাঠে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৩টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্দ্ধ-১৭) এর ফাইনাল খেলায় মুখোমুখি হয় সাতক্ষীরা সদর উপজেলা বনাম শ্যামনগর উপজেলা ফুটবল দল। নির্ধারিত ৪০ মিনিটের খেলায় শ্যামনগর উপজেলা ফুটবল দল ২-০ গোলে সদর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এদিকে, বিকাল সাড়ে ৪টায় একই মাঠে অনুষ্ঠিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্দ্ধ-১৭) এর ফাইনাল খেলা। টুর্নামেন্টের ফাইনাল খেলায় সাতক্ষীরা পৌসভা ফুটবল দল সদর উপজেলা দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় প্রথমঅর্ধ ও দ্বিতীয় অর্ধ গোল শূন্য ভাবে শেষ হয়। পরে দুই দলের মধ্যে ট্রাইব্রেকার অনুষ্ঠিত হয়। ট্রাইব্রেকারে ৪-৪ গোলে ম্যাচ ড্র হয়। পরে আবার ট্রাইব্রেকারে ২-১ গোলে সদর উপজেলা ফুটবল দলকে পরাজিত করে সাতক্ষীরা পৌরসভা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাছেরুল হক, সাজেক্রী’র সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, অর্থ সম্পাদক আল আমিন কবির চৌধুরী ডেভিড, নির্বাহী সদস্য কাজী আকতার হোসেন, তানজিম কামাল তমাল, শিমুন শামস্, ফারহা দিবা খান সাথি। এছাড়া উপস্থিত ছিলেন ডিএফএ’র অর্থসম্পাদক শেখ মাসুদ আলী, পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, কিরণ ময় সরকার, ইসমত আরা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

The post সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুর্দ্ধ-১৭ এর ফাইনাল খেলা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3kyWLic

চাম্পাফুলে এসও’র নির্দেশে ভূমিহীন জাহানারার নির্মিত পাকাবাড়ি গুড়িয়ে দেওয়ার অভিযোগ https://ift.tt/eA8V8J

বিশেষ প্রতিনিধি: পানি উন্নয়ন বোর্ডের আওতায় বেড়িবাঁধের উপর হাজার হাজার মানুষ কাচা পাকা ঘর বাড়ি বেঁধে ব্যবসা আর বসবাস করলেও জায়গা হয়নি ভূমিহীন জাহানারা বেগমের। পাউবোর মাত্র এক শতক জমির উপর নির্মিত জানালা পর্যন্ত গাঁথা ঘর দিন দুপুরে ভেঙে গুড়িয়ে দিল পাউবো-১ এর এসও আব্দুল খালেকের নির্দেশে দফাদার চৌকিদার ও স্থানীয় প্রতিপক্ষরা।

বছরের পর বছর অর্জিত অর্থ নিমিষেই গুড়িয়ে দিলেও প্রতিবাদ করেনি কেউ। অথচ ভেঙে ফেলা বাড়িটির পাশেই পাউবোর জায়গায় নির্মিত পাকা বাড়ি দাঁড়িয়ে থাকলেও সেই বাড়িগুলো দেখতে পায়নি এসও। চাঞ্চল্যকর ঘটনাটি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের বারদহা গ্রামের। নির্যাতিত জাহানারা বেগম বলেন, ২০-২৫ বছর আগে স্বামী মারা গেছে।

 

একমাত্র ছেলে আবু সাদেক ও একমাত্র মেয়ে আফরোজাকে নিয়েই জাহানারার সংসার। সকলেই দিন মজুরী করেই তাদের সংসার চলে। মেয়েটি ইতোমধ্যে বিয়ে দিয়েছি আর ছেলেটির বিয়ে দেওয়ার জন্যই ঘরটি তৈরি করছিলাম। মাস খানেক আগে ঘর করার শুরুতেই স্থানীয় প্রতিবেশি প্রতিপক্ষরা পেছনের এক ঘর বাসিন্দার জন্য চলাচলের রাস্তা বন্ধ হবে এমন আশংকায় কাজে বাঁধা দেয়। শুধু তাই নয়, গত ৫ আগস্ট ঘরের কাজ করার সময় প্রতিবেশি রেজাউল সরদার, উজ্জল, রাজু , মারুফা বেগম, রোকেয়া বেগম ও রুপা খাতুন জাহানারাসহ তার পরিবারের উপর হামলা ও মারপিট করে।

এঘটনায় কালিগঞ্জ থানায় অভিযোগ দিলে পুলিশি তদন্তে ঘটনার সত্যতা পেলেও চেয়ারম্যানের কারণে মামলা নেয়নি পুলিশ। এরপর ফের ঘরের কাজ শুরু করলে তারা পানি উন্নয়ন বোডের এসওকে জানায় এবং চেয়ারম্যানের নির্দেশে দিন রাত সেখানে চৌকিদারসহ অন্যান্য লোকজন বসিয়ে রাখে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এসও আব্দুল খালেকের নির্দেশে তারই কার্য সহকারি জয়ন্ত দাঁড়িয়ে থেকে চাম্পাফুল ইউনিয়নের দফাদার তপন কুমার দে, চৌকিদার শীবপদ সরকারসহ স্থানীয় প্রতিপক্ষরা নির্মিত আংশিক পাকা ঘর নিমিষেই ভেঙে গুড়িয়ে দেয়।

 

এসময় জাহানারার শেষ সম্বলটুকু লুটপাট হলেও কেউ কথা বলার সাহস রাখেনি। সরকারি চাকরিজীবী পাউবোর এসও আব্দুল খালেক এর ঔধত্য দেখে হতবাক এলাকাবাসী। তার নির্দেশে স্থানীয় প্রতিপক্ষ রেজাউল, আবুল, উজ্জল, নজু, রেবেকা, মারুফা ও রুপাসহ অনেকেই ঘর ভাঙার কাজে অংশ নেয়।

নির্যাতিত জাহানারার ভাই আসাফুর ও জাহিদুল জানায়, স্থানীয় চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজম্মেল হক মোজাম উজিরপুর বাজারে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় তিনতলা বিল্ডিং করে নিজস্ব অফিস, ওষুধের দোকান, ইসলামী এজেন্ট ব্যাংকিং ও এনজিওদের কাছে ভাড়া দিয়ে রাখলেও পাউবোর এসও সেখানে দেখতে পায়না। এমন কয়েকশ’ পাকা বিল্ডিং তৈরি হলেও কোন জায়গায় বাঁধা দেয়নি এসও।

 

অভিযোগ রয়েছে, বিল্ডিং নির্মাণের সময় তাকে বিপুল পরিমান অর্থিক সুবিধা দিয়েই নির্মাণ করা হয়েছে। বহু জায়গা থেকে মাসিক টাকাও পান এসও আব্দুল খালেক। তিনি জাহানারার কাছেও আর্থিক সুবিধা চেয়ে না পেয়ে চেয়ারম্যানের ইংগিতে আংশিক নির্মিত ঘরটি ভেঙে গুড়িয়ে দিলেন। এসময় জাহানারা ও তার পরিবারের সদস্যরা বাঁধা দিলে তাদের মারপিটও করা হয়।

 

এবিষয়ে পানি উন্নয়ন বোর্ড-১ এর এসও আব্দুল খালেকের সাথে কথা বলার চেষ্টা করলেও সম্ভব হয়নি। অবশেষে পানি উন্নয়ন বোড-০১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরের সাথে যোগাযোগের চেষ্টা করেও ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। তবে সার্বিক বিষয়ে চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম জানান, পাউবোর জায়গায় ঘরা করা নিয়ে কোন সমস্যা নয়, পেছনের কয়েকটি বাড়ির চলার পথ বন্ধ করার চেষ্টা চলছিল তাই আমি মিটমাট করার জন্য পরিষদে বসেও সমস্যার সমাধান হয়নি। তিনি আরও বলেন, আমি ঢাকা থেকে ফিরছি। ভাংচুরের ঘটনা শুনেছি। পানি উন্নয়ন বোর্ড করেছে তাই জানি।

 

The post চাম্পাফুলে এসও’র নির্দেশে ভূমিহীন জাহানারার নির্মিত পাকাবাড়ি গুড়িয়ে দেওয়ার অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3mM6Wmj

সাংবাদিক মনিরুল ইসলাম মনির খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির ছোট খালা রাশিদা খাতুন করোনায় আক্রন্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

 

তিনি মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ঢাকার সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫) বছর। মৃত্যুকালে ২ছেলে, ৩মেয়েসহ আত্মীয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা সদরের বলাডাঙ্গা পূর্বপাড়া সরদার বাড়ি নিজ বাড়িতে মরহুমার জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, এম শাহীন গোলদার, মাছুদুর জামান সুমনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি

The post সাংবাদিক মনিরুল ইসলাম মনির খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3BwispY