Saturday, November 28, 2020

ডুমুরিয়ায় স্বাস্থ্য সহকারিদের মানববন্ধন ও কর্মবিরতি https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: বেতন বৈষম্য নিরসন, টেকনিশিয়ান পদ মর্যাদা, নিয়োগ বিধি সংশোধনসহ বিভিন্ন দাবিতে খুলনার ডুমুরিয়া উপজেলার স্বাস্থ্য সহকারীরা দ্বিতীয় দিনের মতো শনিবার (২৮নভেম্বর) কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচী পালন করছেন। এতে উপজেলার হাজার হাজার সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে আরম্ভ হওয়া স্বাস্থ্য কর্মীদের কর্মবিরেিত উপজেলার সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা অংশ নেন।

বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি স্বাস্হ্য পরিদর্শক এএমকে আব্দুর রউফ জানান, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য নিরসন, টেকনিশিয়ান পদমর্যাদা প্রদান, নিয়োগ বিধি সংশোধনসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সারা দেশের ন্যায় ডুমুরিয়ায় এ কর্মসূচি পালন করা হচ্ছে।

The post ডুমুরিয়ায় স্বাস্থ্য সহকারিদের মানববন্ধন ও কর্মবিরতি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/33oe5Pn

শ্রীউলায় কর্মসৃজন কাজের উদ্বোধন https://ift.tt/eA8V8J

শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে কর্মসৃজন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শ্রীউলা ইউনিয়ন পরিষদের হাজরাখালি রিংবাঁধের উপরে ড্রেসিং কাজের উদ্বোধন করা হয়। মাড়িয়ালা হতে হিজলিয়া রাস্তায় সংস্কারে শ্রমিকদের কাজে লাগানো হয়েছে। কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। এসময় ইউপি সচিব খায়রুল ইসলাম, ইউপি সদস্য ইয়াছিন আলি, জিএম জালাল উদ্দীন, শিক্ষক ইকবাল জাবিদ কাজল, মুজাহিদ ইসলাম মিন্টু উপস্থিত ছিলেন।

The post শ্রীউলায় কর্মসৃজন কাজের উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3qaNoHK

কুলিয়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ https://ift.tt/eA8V8J

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে যুবকদের মাদক থেকে দূরে রাখতে দেবহাটা উপজেলার কুলিয়া গাজীপাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৮নভেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রাণনাথ দাশ কুলিয়া গাজীপাড়ায় যুবকদের হাতে ব্যাডমিন্টন খেলা সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আইনজীবী সহকারী মিজানুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদ শাহাজী, শফি আহমেদ ও মিলন কুমার প্রমূখ।

The post কুলিয়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/36cnV8O

কাশিমাড়ীতে তাঁতীলীগের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ https://ift.tt/eA8V8J

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন তাঁতীলীগের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন নিয়ে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টায় কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে কাশিমাড়ী ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক শামীম আল মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ।

বিশেষ অতিথি ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, উপজেলা তাঁতীলীগের আহবায়ক রেজওয়ানুল আজাদ নিপুন, সদস্য সচিব নাসিম হায়দার রিপন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক খোকন সানা, সাবেক চেয়ারম্যান টিএম নুরুল হক, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আসাদুজ্জামান ডাবলু, যুবলীগ নেতা এসএম জাহিদ, নাসিরউদ্দীন ও জাকির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা আব্দুল আলীম।

The post কাশিমাড়ীতে তাঁতীলীগের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/33ry7bP

দেবহাটায় ইজিপিপির ৩০ প্রকল্পের উদ্বোধন করলেন ইউএনও তাছলিমা আক্তার https://ift.tt/eA8V8J

দেবহাটা ব্যুরো: দেবহাটায় ২০২০-২১ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ওয়েজ কষ্ট, ১ম পর্যায়)’র আওতায় ৩০টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার সখিপুর ইউনিয়নের মাঘরী বটতলা হতে কোঁড়া জামে মসজিদের সামনে দিয়ে এনামপুর গামী রাস্তার দু’ধার মাটি দ্বারা বাঁধানো এবং গড়িয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও কবরস্থানে মাটি ভরাট কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে প্রকল্পগুলোর উদ্বোধন করেন। এবছর উপজেলার পাঁচটি ইউনিয়নে শ্রম মুজুরী বাবদ ১ কোটি ১৪ লাখ ৯৬ হাজার টাকা বরাদ্দের ৩০টি প্রকল্পে মোট এক হাজার চারশত সাইত্রিশ জন শ্রমিক কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।

 

 

যার মধ্যে কুলিয়া ও পারুলিয়া ইউনিয়নের প্রত্যেকটিতে নয়টি করে আঠারোটি, সখিপুর ইউনিয়নে ছয়টি এবং নওয়াপাড়া ও দেবহাটা সদর ইউনিয়নের প্রত্যেকটিতে তিনটি করে ছয়টি প্রকল্প রয়েছে। উক্ত প্রকল্পের কাজ উদ্বোধনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বসার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী ওয়ালী উল্যাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

The post দেবহাটায় ইজিপিপির ৩০ প্রকল্পের উদ্বোধন করলেন ইউএনও তাছলিমা আক্তার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/37mxCB4

দৈনিক পূর্বাঞ্চলের প্রতিষ্ঠাতা সম্পাদক লিয়াকত আলীর পঞ্চম মৃত্যুবার্ষিকী: তালা প্রেসক্লাবে মিলাদ মাহফিল https://ift.tt/eA8V8J

দৈনিক পূর্বাঞ্চলের প্রতিষ্ঠাতা সম্পাদক, খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা আধুনিক রেল স্টেশনসহ অনেক উন্নয়ন কর্মকান্ডের স্বপ্নদ্রষ্টা, কিংবদন্তী সাংবাদিক লিয়াকত আলীর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার তালা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে তালা প্রেসক্লাবের কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার তালা অফিস প্রধান ও প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম।

সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এমএ মান্নান, কোষাধ্যক্ষ সৈয়দ জুনায়েদ আকবর, সাংগঠনিক সম্পাদক মো. বাবলুর রহমান, দপ্তর সম্পাদক শেখ ইমরান হোসেন, যুগ্ম-দপ্তর সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, প্রচার সম্পাদক খান নাজমুল হুসাইন, সিনিয়র সদস্য এসএম লিয়াকত হোসেন, এসএম আকরামুল ইসলাম, এড. কবির আহমেদ, বিএম বাবলুর রহমান, কার্যকরী সদস্য আব্দুল মজিদ মো. বাহারুল ইসলাম, মো. সোহাগ হোসেন মোড়ল, এসএম জহর হাসান সাগর, মো. বাহারুল মোড়ল, সাধারণ সদস্য রুহুল আমিন, মো. লিটন হুসাইন, হাফিজুর রহমান,কাজী ইমদাদুল বারী জীবন, মো. আফজাল হোসেন জোয়াদ্দার, খান আল-মাহবুব হুসাইন, শেখ ফয়সাল হোসেন, মো. জিয়াউর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। লিয়াকত আলীর ২০১৫ সালের ২৮ নভেম্বর রাতে তিনি ঢাকাস্থ হলি ফ্যামিলি হাসপাতালে ইন্তেকাল করেন।

The post দৈনিক পূর্বাঞ্চলের প্রতিষ্ঠাতা সম্পাদক লিয়াকত আলীর পঞ্চম মৃত্যুবার্ষিকী: তালা প্রেসক্লাবে মিলাদ মাহফিল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3o3viFB

তালায় স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি https://ift.tt/eA8V8J

তালা প্রতিনিধি: সাতক্ষীরা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসনের দাবীতে কর্মবিরতি পালন করেছেন।
শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন তালা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচী বাস্তবায়নের লক্ষে ওই কর্মবিরতি পালন শুরু হয়। স্বাস্থ্য পরিদর্শক সুপর্না মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মীর মহাসিন হোসেন, স্বাস্থ্য পরিদর্শক মোল¬া শহিদুল ইসলাম, আকরাম হোসেন, জলিলুর রহমান, মৌসুমি সুলতানা, আবু ইমরান, সমীরন বিশ^াস, পলাশ পাল, খায়রুল ইসলাম, আব্দুর কাদের প্রমুখ।

স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরির্দশক ও স্বাস্থ্য সহকারীরা জানান, নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে এ কর্মবিরতি পালন করা হয়।
এসময় নিজেদের দাবি তুলে বক্তব্য রাখেন স্বাস্থ্যকর্মীরা। বক্তারা, স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারীদের-১৩তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবি জানান। স্বাস্থ্যকর্মীরা ২৬ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের মধ্যদিয়ে বেতন বৈষম্য নিরসনের দাবি জানান। দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরে যাবো না বলেও হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।

The post তালায় স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2KKjlpX