Sunday, November 28, 2021

পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন https://ift.tt/eA8V8J

 

সভাপতি অজিত সম্পাদক অনাদী
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি এড: অজিত কুমার মন্ডল ও সম্পাদক এড: অনাদী কৃষ্ণ মন্ডল নির্বাচিত হয়েছেন।
উৎসবমুখর পরিবেশে রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমিতির কর্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে নির্বাচিত অন্যনরা হলেন-সহ-সভাপতি এড: জিএম আক্কাছ আলী ও এড: এমএম ইদ্রিসুর রহমান, যুগ্ম-সম্পাদক এড: মো: আব্দুল মজিদ গাজী, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক এড: বিজয় কৃষ্ণ মন্ডল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড: সরদার সুবেহ সাদিক, নির্বাহী সদস্য এড: সমীর কুমার বিশ্বাস, এড: মো: একরামুল হক বিশ্বাস ও এড: মো: নজির আহম্মদ, বিনা প্রতিদ্ব›দ্বীতায় লাইব্রেরী সম্পাদক এড: মোহ্তাছিম বিল্লাহ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে আইনজীবী সমিতির ৬৮ জন ভোটারের মধ্য ৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এড: শফিকুল ইসলাম কচি, সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এড: শেখ বারিকুল ইসলাম ও এড: রেখা রানী বিশ্বাস।

The post পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3IcH7Ez

কেশবপুরে সমাজসেবক আবু বকর সিদ্দিকীর ১৩তম মৃত্যুবার্ষিকী পালন https://ift.tt/eA8V8J

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিকী বিপুলের পিতা সমাজসেবক ও ক্রীড়াব্যক্তিত্ব শেখ আবু বকর সিদ্দিকী এর ১৩তম মৃত্যুবার্ষিকী রবিবার পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের পরিবারের উদ্যোগে শহরের বালিয়াডাঙ্গাস্থ তার নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, মাওলানা আব্দুস সোবহান। উল্লেখ্য, ২০০৮ সালের ২৮ নভেম্বর ৬৫ বছর বয়সে সমাজসেবক ও ক্রীড়াবিদ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছিলেন।

The post কেশবপুরে সমাজসেবক আবু বকর সিদ্দিকীর ১৩তম মৃত্যুবার্ষিকী পালন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3D0K9HW

সামেকের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সমাবেশ ও হ্যান্ডবিল বিতরণ https://ift.tt/eA8V8J

 

ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের পুর্নবাসন করার দাবি ‘গরীবদের বাঁচাও, দুনিয়ার মজদুর এক হও, শ্রমিকশ্রেণীসহ শোষিত-নিপীড়িত শ্রেণিকে মুক্ত কর’ এই ¯েøাগান হৃদয়ে লালনের মাধ্যমে সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সামনে অবস্থিত সড়কের ধারের ভাসমান দোকান উচ্ছেদের প্রতিবাদে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এক সমাবেশ ও হ্যান্ডবিল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮-১১-২০২১) সন্ধ্যায় মেডিকেলের সামনে অনুষ্ঠিত সমাবেশ ও হ্যান্ডবিল বিতরণে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মুনসুর রহমান, ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ী শরীফ, রবিউল ইসলাম, পিয়ার মুন্সী প্রমূখ। এসময় ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ী নুর ইসলাম, মিজানুর রহমান মিজান, আকবর, রশিদ, সোহাগ, বাবু, সালাম, শিমুল, সাংবাদিক আবু বক্কর সিদ্দিকী প্রমূখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জীবন আজ অতিষ্ঠ। করোনা আতঙ্ক মনের মধ্যে না থাকলেও আমাদের ভাসমান দোকান উচ্ছেদ করে দেওয়ার আতঙ্ক সর্বদা বিরাজমান। আমরা প্রায় ৩৫ জন ভাসমান দোকানদার এই সড়কের ধারে দোকান বানিয়ে কোনো রকমে ব্যবসা করে খাচ্ছি। কিন্তু প্রত্যেক মাসে অনন্ত একবার আমাদের দোকান ভেঙে দেওয়ার হুমকি দেয় স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। আমাদের দোকানে তো অনেক টাকার মালামাল রয়েছে। ওই মালামাল মেডিকেলে ভর্তি রোগীর আত্মীয়-স্বজনদের কাছে বিক্রি করি আমরা। করোনা মহামারীর দিনগুলো কাটিয়ে এখন কিছুটা স্বাচ্ছন্দে আছি আমরা। অথচ তা তাদের সহ্য হয় না। আমাদের এভাবে বারবার না তাড়িয়ে মেরে ফেলুক। তাহলে দোকানও থাকবে না আর আমাদের তাড়াতেও হবে না। প্রশাসন ও জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা পরামর্শ করে আমাদের জন্য একটি হর্কাস মাকের্ট তৈরি করার উদ্যোগ গ্রহণ করুক। আর সেটি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থ হলে সাতক্ষীরার অধিকার বঞ্চিত শ্রমিকশ্রেণিসহ শোষিত-নিপীড়িত শ্রেণির সকল মানুষকে সাথে নিয়ে একটি বৃহৎ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করে নিতে বাধ্য হবো আমরা বলে জানান বক্তারা।

The post সামেকের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সমাবেশ ও হ্যান্ডবিল বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3xyfgJG

কেঁড়াগাছিতে আনারস প্রতীকের পথসভা https://ift.tt/eA8V8J

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার কেঁড়াগাছিতে আনারস প্রতীকের নির্বাচনীয় পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় কেঁড়াগাছি বাজারে অনুষ্ঠিত পথসভায় আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী এসএম আফজাল হোসেন, প্রধান শিক্ষক বদরুজ্জামান, সহ-প্রধান শিক্ষক মধুসূদন পাল, প্রদর্শক শাহিনুর রহমান, মোজাফফর হোসেন, শামছুর রহমান প্রমুখ।
উল্লেখ্য কেঁড়াগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করলেও স্থগিত কেন্দ্রটিতে স্বতন্ত্র দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্ব›িদ্বতা চলছে। একজন হলেন বর্তমান চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল (আনারস) অন্যজন মারুফ হোসেন (মোটর সাইকেল)। অন্য ৮টি কেন্দ্রের ফলাফলে ৯৩৪ ভোট বেশি পেয়ে এগিয়ে আছে আনারস প্রতীক নিয়ে এসএম আফজাল হোসেন হাবিল। স্থগিত কেন্দ্রে ভোটার সংখ্যা ২১১১। আগামী ৩০ নভেম্বর ভোটের ফলাফলে কে হচ্ছেন ইউনিয়ন পিতা সেদিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে ইউনিয়নবাসি।

The post কেঁড়াগাছিতে আনারস প্রতীকের পথসভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3HYGxdb

কালিগঞ্জের ১২ ইউনিয়নের ৫ টিতে নৌকার জয় https://ift.tt/eA8V8J

নিয়াজ কওছার তুহিন: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কালিগঞ্জের ১২ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৫ টিতে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া একটিতে জাতীয় পার্টি, একটিতে বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী, দু’টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, তিনটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
স্থানীয় ভাবে পাওয়া ফলাফল:
১নং কৃষ্ণনগর ইউনিয়নে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রয়াত ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনের মেয়ে সাফিয়া পারভীন (লাঙ্গল) ৭২৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক জিএম রবিউল্যা বাহার (ঘোড়া) পেয়েছেন ৬৮৭৫ ভোট।
২নং বিষ্ণুপুর ইউনিয়নে বিএনপি’র উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম (আনারস) ৬৮৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন (নৌকা) পেয়েছেন ৬২২৭ ভোট।
৩নং চাম্পাফুল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন (নৌকা) ৫৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল (আনারস) পেয়েছেন ৫২০২ ভোট।
৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী গোবিন্দ মন্ডল (নৌকা) ৪৯৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জুলফিকার আলী সাপুই (মোটরসাইকেল), প্রাপ্ত ভোট ৩৮৪১।
৫নং কুশুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্যাহ (নৌকা) ৭২৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্ব›দ্বী সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান বাবলু (মোটরসাইকেল) পেয়েছেন ৩৩৫১ ভোট।
৬নং নলতা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান (চশমা) ১৩৬৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের প্রার্থী আবুল হোসেন (নৌকা) প্রতীকে পেয়েছেন ৩২৩৭ ভোট।
৭নং তারালী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান এনামুল হোসেন ছোট (নৌকা) ৬৫৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ একেএম সফিকুজ্জামান খোকন (আনারস) পেয়েছেন ৪৯৪১ ভোট।
৮নং ভাড়াশিমলা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাঈম (আনারস) ৭৯২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের প্রার্থী আবুল হোসেন (নৌকা) পেয়েছেন ৪১৫০ ভোট।
৯নং মথুরেশপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম (রজনীগন্ধা) ৫০১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী নাজমুল ইসলাম বাবু (টেবিল ফ্যান) পেয়েছেন ২৫৩৫ ভোট ।
১০নং ধলবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান গাজী শওকাত হোসেন (ঘোড়া) ৫৩৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের প্রার্থী সজল মূখার্জী (নৌকা) পেয়েছেন ৪২৭৬ ভোট।
১১ নং রতনপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আলিম আল রাজি টোকন (নৌকা) ৮৩৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ (আনারস) পেয়েছেন ৫৯৭৮ ভোট।
এবং ১২নং মৌতলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস মোড়ল (ঘোড়া) ৬৪৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন (মোটরসাইকেল) পেয়েছেন ৩৫১৩ ভোট।
সরেজমিন বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকল ইউনিয়নে সকাল থেকে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন ছিল। বিশেষ করে সকালে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশী। বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারদেরও দীর্ঘ লাইন দেখা যায়। দুপুরের মধ্যে প্রতিটি কেন্দ্রে ৬০ শতাংশের বেশী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারগণ গণমাধ্যম কর্মীদের জানান। প্রশাসনের কঠোর তৎপরতায় শান্তিপূর্ণ ভাবে পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারায় বুথ ফেরত ভোটরদের চোখেমুখে দেখা গেছে তৃপ্তির হাসি।
এদিকে তালা সার্কেলের এএসপি হুমায়ন কবির ভোটকেন্দ্র পর্যবেক্ষণকারী গণমাধ্যম কর্মীদের সাথে চরম অসদাচারণ করেন। এতে ভোট পর্যবেক্ষণে বেশ সমস্যার সম্মুখিন হন তারা। এঘটনায় ভুক্তভোগী গণমাধ্যম কর্মীরা চরম ক্ষোভ প্রকাশ করেন এবং তার আচরণের তীব্র নিন্দা জানান।

 

The post কালিগঞ্জের ১২ ইউনিয়নের ৫ টিতে নৌকার জয় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3cWS66t

আশাশুনির বড়দলের চেয়ারম্যান প্রার্থী সোহরাবের আ.লীগের মনোনয়নপত্র গ্রহণ https://ift.tt/eA8V8J

আশাশুনি ব্যুরো: আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

 

রোববার দুপুরে তিনি ঢাকা থেকে মনোনয়নপত্র ক্রয় করেছেন বলে জানান। বড়দল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক, বড়দল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের পরপর দু’বারের সভাপতি, কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন দলীয় মনোনয়ন পেতে ইউনিয়নে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে আসছেন। রবিবার বাংলাদেশ আ’লীগের গুলিস্থান কার্যালয় থেকে দায়িত্বপ্রাপ্তদের হাত থেকে তিনি মনোনয়নপত্র ক্রয় করেন। তিনি যাতে দলীয় মনোনয়ন পেয়ে ও নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া ও উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

The post আশাশুনির বড়দলের চেয়ারম্যান প্রার্থী সোহরাবের আ.লীগের মনোনয়নপত্র গ্রহণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3lhbLme

দেবহাটা-কালিগঞ্জের ১৭ ইউপিতে উৎসবের ভোট: নৌকা-৬, বিদ্রোহী-৫, জাপা-১, স্বতন্ত্র-৫ https://ift.tt/eA8V8J

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জ এবং দেবহাটা উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ৬ প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া আওয়ামী লীগের ৫জন বিদ্রোহী, জাতীয় পার্টির একজন এবং স্বতন্ত্রী ৫জন প্রার্থী বিজয়ী হয়েছেন। রবিবার (২৮ নভেম্বর ২০২১) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে এ ফল ঘোষণা করা হয়।

এতে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৫টি নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকী ৭টির মধ্যে ১টি জাতীয়পার্টি, ২টিতে স্বতন্ত্র এবং ৪টিতে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন।
বিজয়ীরা হলেন, কুশলিয়া ইউপিতে নৌকার প্রার্থী আবুল কাশেম, রতনপুর ইউপিতে নৌকার প্রার্থী আলি আল রাজ টোকন, দক্ষিণ শ্রীপুর ইউপিতে নৌকার প্রার্থী গোবিন্দ মন্ডল, চাম্পাফুল ইউপিতে নৌকার প্রার্থী মোজাম্মেল, তারালি ইউপিতে নৌকার প্রার্থী এনামুল হক ছোট, নলতা ইউপিতে বিদ্রোহী প্রার্থী আজিজুর রহমান, মথুরেশপুরে বিদ্রোহী আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউপিতে বিদ্রোহী প্রার্থী শওকত হোসেন, কৃষ্ণনগর ইউপিতে জাতীয় পার্টির প্রার্থী সাফিয়া পারভীন, বিষ্ণপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসেন, মৌতলা ইউপিতে স্বতন্ত্র ফেরদৌস হোসেন। দেবহাটা উপজেলার ৫টি ইউপির মধ্যে ১টিতে নৌকার বিজয়ী হয়েছেন। বাকী ৪টি ইউপিতে ৩টিতে স্বতন্ত্র এবং একটিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিজয়ী প্রার্থীরা হলেন, নওয়াপাড়া ইউপিতে নৌকার প্রার্থী সাহেব আলী, কুলিয়া ইউপিতে বিদ্রোহী প্রার্থী আসাদুল হক, পারুলিয়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম, দেবহাটা সদরের স্বতন্ত্র প্রার্থী বকুল হোসেন।

The post দেবহাটা-কালিগঞ্জের ১৭ ইউপিতে উৎসবের ভোট: নৌকা-৬, বিদ্রোহী-৫, জাপা-১, স্বতন্ত্র-৫ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3cZ6smJ