Wednesday, December 1, 2021

আশাশুনিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত কোচিং ফি বিতরণ https://ift.tt/eA8V8J

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে প্রতিবন্ধী উপকারভোগী শিক্ষার্থীদের মাঝে অতিরিক্ত কোচিং ফি বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়ে কোচিং ফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম।

লিলিয়ান ফন্ডস নেদারল্যান্ডস’র অর্থায়নে ডিআরআরএ’র সহযোগিতায় প্রাইড প্রকল্পের আওতায় ৪০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে মাসিক ৩০০ টাকা হারে মোট ২৪ হাজার টাকা বিতরণ করা হয়।

প্রকল্প সুপারভাইজার সুব্রত বাছাড়ের সঞ্চালনায় ও দেবাশীষ চক্রবর্তী ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ।

The post আশাশুনিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত কোচিং ফি বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3lqilXL

আশাশুনিতে চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ https://ift.tt/eA8V8J

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলায় ইউপি নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিকট থেকে মনোনয়নপত্র গ্রহন কাজ বেশ জোরে শোরে এগিয়ে চলেছে। বুধবার উপজেলা ১১টি ইউনিয়নের ৯৯টি ওয়ার্ডে ইউপি নির্বাচনে প্রচার প্রচারণা শুরু হতে দেখাগেছে।

এদিন চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য আনুলিয়া ইউনিয়নের জন্য উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুছের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসান।

এসময় উপস্থিত ছিলেন খাজরা ইউপি’র জন্য মনোনয়ন গ্রহণকারী বিএনপি সমর্থিত প্রার্থী বোরহান উদ্দিন বুলু, ইউনুছ আলি, মিজানুর রহমান, আব্দুল কাদের, আবু জাফর, শাহিনুর ইসলাম, মফিজুল ইসলাম প্রমুখ।

এদিকে, বড়দল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী এসএম শরিফুল ইসলাম শরিফ মনোনয়নপত্র গ্রহণ করেছেন। কুল্যা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল মাজেদ গাজী ও বুধহাটা ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে শিল্পী খাতুন, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে মেহেরুন্নেছা পারভীন, ৪নং ওয়ার্ডে (পুরুষ) মেম্বার প্রার্থী আবু সাইদ, ১নং ওয়ার্ডের ভবেন্দ্র সরকার মনোনয়নপত্র গ্রহণ করেছেন। অপরদিকে, কুল্যা ১, ২ ও ৩নং সংরক্ষিত আসনে মহিলা মেম্বর প্রার্থী সাথী পারভিন মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

The post আশাশুনিতে চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZJ29cp

কাশিমাড়ীর ঘোলায় চেয়ারম্যান প্রার্থী শমসের ঢালীর নৌকার অফিস উদ্বোধন https://ift.tt/eA8V8J

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: আগামী ২৬ ডিসেম্বর শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমসের আলী ঢালী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ উপলক্ষে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শমসের আলী ঢালীর ৬ নং ওয়ার্ড ঘোলায় নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঘোলা জাগরণী যুব সংঘ চত্ত্বরে আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ গাজীর সভাপতিত্বে নির্বাচনী অফিস উদ্বোধন কালে প্রধান অতিথি ছিলেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শমসের আলী ঢালী।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল আলীম, সমাজ সেবক মুজিবর রহমান গাজী, আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ সরদার, মিজানুর রহমান, গাজী নুরুল হক বাচ্চু, আমিনুর মোড়ল, রনজিৎ মন্ডল, জামিনুর রহমান,

কামাল হোসেন, আব্দুল হালিম, সাবেক ইউপি সদস্য মোস্তফা গাজী, সমাজসেবক মাস্টার সওকাত হোসেন, মাওলানা আব্দুল আজিজ আল কাদেরী, ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক শামীম আল মাসুদ, যুবলীগ নেতা ডিএম আলমগীর হোসেন, ডিএম আমিনুর রহমান, মশিউর রহমান, ইউনিয়ন শেখ রাসেল পরিষদের সভাপতি এনামুল হক প্রমুখ।

 

The post কাশিমাড়ীর ঘোলায় চেয়ারম্যান প্রার্থী শমসের ঢালীর নৌকার অফিস উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3DcKvLG

দেশি বিদেশী পাখির কলকালতিকে মুখরিত বেনাপোল এলাকা https://ift.tt/eA8V8J

বেনাপোল (যশোর) প্রতিনিধি: মৌসুমী বায়ুর পালাবদলে শীতের আগমনে বেনাপোল নাভারনসহ বিভিন্ন বিলে ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছে বক-সরাইল, ডংকুর, কাসতেচুড়া, চড়–ইসহ দেশ বিদেশী হাজারও অতিথি পাখি। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে পাখির অভায়রন্যে আসছেন মানুষ। উপভোগ করছেন প্রাকৃতিক দৃশ্য। পাখির কিচির-মিচিরে মুখরিত এলাকা। মুগ্ধ দর্শণাথীরা।

কমে গেছে হাওড় বাওড় জলাশয়, বৃক্ষরাজি ও বিদেশী অতিথি পাখির সংখ্যা। সন্ধা হলেই বেনাপোল বাগ-এ-জান্নাত মাদ্রাসার গাছে আসছে হাজার হাজার পাখি। দাদখালি, কদমবিল ও চাতরের বিলের বিভিন্ন বেড়ি এলাকায় আসছে হরেক রকমের পাখি। সকাল-সন্ধা পাখির কিচির-মিচিরে মুগ্ধ দর্শণার্থীসহ এলাকা মানুষ। পাখির অভয়আশ্রমে দৃষ্টিনন্দন ও মনোরম দৃশ্য দেখতে গ্রাম ও শহর থেকে প্রতিদিন আসছে পাখি প্রেমী মানুষ। মনমুগ্ধকর দৃশ্য দেখে খুশি দর্শণাথীরা

দেবুল কুমার দাস ও আলী বাকের, মৌসুমী খাতুন বলেন, অবসর সময়ে সকাল বিকালে মুনমুগ্ধকর দৃশ্য দেখতে আসেন তারা। জলাশয়ও গাছে বৃক্ষরাজির নীড়ে পাখির কিচির মিচিরে মুগ্ধ হচ্ছেন দর্শণার্থী ও পাখি প্রেমী মানুষ। বৃক্ষ ও পাখি সংরক্ষণে সরকারের সহযোগিতার দাবি জানান তারা।

স্থানীয়দের সহযোগিতায় অনেকস্থানে নিরাপদ পরিবেশে পাখির অভয়াশ্রম গড়ে উঠেছে। পাখি ও বন নিধনকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণসহ পাখি সুরক্ষায় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন প্রাণি সম্পদ অধিদপ্তর। পাখি শিকারীর সংখ্যা যাচ্ছে বেড়ে, কমছে হরেক রকম পাখি। ভারসাম্য হারাচ্ছে পরিবেশের। গণসচেতনতা বাড়ানোর দাবী সর্বসাধারণের।

 

The post দেশি বিদেশী পাখির কলকালতিকে মুখরিত বেনাপোল এলাকা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3xMxes7

ডুমুরিয়ায় অবৈধ উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় সরকারি সম্পত্তির অবৈধ দখলদার উচ্ছেদে সরকারের নির্দেশনা অনুযায়ি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যে অভিযান শুরু করেছে তা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ন কবির বুলুর মালিকানাধীন বুলু মার্কেটের ব্যবসায়ীরা এ মানববন্ধন করেন।

তারা বলেন, আমরা পানি উন্নয়ন বোর্ডের জায়গা লিজ নিয়ে সরকারি সকল নিয়ম মেনে তা ভোগ দখল করছি। একটি কুচক্রীমহল সরকারের উর্দ্ধতন ব্যক্তিদেরকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার পাঁয়তারা করছে। মানববন্ধনে প্রায় ৫ শতাধিক ব্যবসায়ী অংশ নেন।

The post ডুমুরিয়ায় অবৈধ উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3xPPh0D

খুলনায় বিশ্ব এইডস দিবস পালিত https://ift.tt/eA8V8J

সমতার বাংলাদেশ এইডস ও অতিমারী হবে শেষ’ প্রতিপাদ্য নিয়ে খুলনায় আজ (বুধবার) বিশ্ব এইডস দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে সিভিল সার্জন দপ্তরের আয়োজনে সকালে খুলনা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ।

প্রধান অতিথির বক্তৃতায় সিভিল সার্জন বলেন, মানুষকে এইডস বিষয়ে সচেতন করতে প্রতি বছর বিশ্ব এইডস দিবস পালন করা হয়। এই রোগটি নিয়ে মানুষের মধ্যে যে সকল ভুল ধারণা ছিলো তা পরিবর্তন হচ্ছে। এইডস একটি ভাইরাস জনিত রোগ হলেও ছোঁয়াচে নয়। নিরাপদ রক্তসঞ্চালন পদ্ধতি অনুসরণ, একই সিরিঞ্জ একাধিকবার ব্যবহার না করা ও পারিবারিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চললে এইডস হতে অনেকাংশে দূরে থাকা সম্ভব।

র‌্যালি ও আলোচনা সভায় জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যন্ট ডাঃ রানা কুমার বিশ্বস, ডাঃ নাজমুল কবির, ডাঃ এস এম মুরাদ হোসেন, ডাঃ কাজী আবু রাশেদ, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদসহ চিকিৎসাকর্মী, নার্স ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তথ্যবিবরণী

 

The post খুলনায় বিশ্ব এইডস দিবস পালিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3pyx8AX

পাটকেলঘাটা ও তালায় ৬ কেন্দ্রে এইচএসসি ও আলিম পরীক্ষা https://ift.tt/eA8V8J

পাটকেলঘাটা প্রতিনিধি: ২০২১ সালের যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি ও মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে বিএম শাখায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০ টা হতে বেলা ১১ টা ৩০ মিনিট পর্যন্ত এ সকল কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর মধ্যে সাতক্ষীরার পাটকেলঘাটার ২ টি কেন্দ্র যথাক্রমে পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজ, কুমিরা মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্র, তালা সরকারী কলেজ কেন্দ্র, শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ও তালা মহিলা কলেজ কেন্দ্র হতে ২২৮৮ জন পরীক্ষার্থী, কারিগরি শাখায় ৭১৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে একমাত্র তালা আলিয়া মাদ্রাসা কেন্দ্র হতে ২৪৬ জন পরীক্ষার্থী আলিম পরীক্ষা নিচ্ছে। পাটকেলঘাটার কুমিরা মহিলা কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান জানান করোনাকালীন সময়ে সরকার সংক্ষিপ্ত সিলেবাসে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছেন। ইতোমধ্যে পরীক্ষা সম্পন্নের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান জানান শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

The post পাটকেলঘাটা ও তালায় ৬ কেন্দ্রে এইচএসসি ও আলিম পরীক্ষা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3rqVz5S