Sunday, May 31, 2020

সংসদে না আসতে মাইকিং! https://ift.tt/eA8V8J

সংসদে না আসতে দুইদিন ধরে মাইকিং করা হচ্ছে। বলা হচ্ছে-সংসদ সচিবালয়ের যেসব কর্মকর্তা ও কর্মচারী ঢাকার বাইরে গিয়েছিলেন কিংবা যাদের পরিবার ঢাকার বাইরে থেকে ফিরেছেন তারা যেন সংসদ সচিবালয়ে না আসেন। ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থেকে তারপর যেনো আসেন। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্সে এভাবেই মাইকিং করে সংসদে না আসার অনুরোধ জানানো হচ্ছে। ওই আবাসিক কমপ্লেক্সের পৃথক ৮টি বিল্ডিংয়ে ৪৪৮টি ফ্ল্যাট রয়েছে। এসব ফ্ল্যাটে সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব থেকে শুরু করে গাড়ির চালকরা পর্যন্ত সপরিবারে থাকেন। এর বাইরে আত্মীয় পরিচয়ে প্রায় দুই শতাধিক পরিবার থাকেন সাব-লেট নিয়ে। সবমিলিয়ে ছয় শতাধিক পরিবারের বসবাস।

এর মধ্যে ঈদের ছুটিতে ঢাকার বাইরে যাওয়া ৬০টি পরিবারকে চিহ্নিত করেছে সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স এসোসিয়েশন। তাদেরকে আপাতত হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অফিস না করতে বলা হয়েছে। এদিকে গতকাল থেকে অফিস খোলায় সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা চরম ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। স্পিকার, ডেপুটি স্পিকার থেকে শুরু করে হুইপরা এই ঝুঁকির বাইরে নন। এ প্রসঙ্গে সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স এসোসিয়েশনের সভাপতি আসিফ হাসান মানবজমিনকে বলেন, আমরা মিটিং করে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছি। যে ৬০টি পরিবার ঢাকার বাইরে গিয়েছিল তাদেরকে সংসদে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। এর বাইরে আরো অনেকে ঢাকার বাইরে গিয়ে থাকতে পারেন অথবা তাদের পরিবার ঢাকার বাইরে থেকে ফিরতে পারেন। এসব কথা চিন্তা করে আমরা আবাসিক এলাকার মসজিদ থেকে মাইকিং করে সবাইকে অনুরোধ জানিয়েছি। তিনি বলেন, সংসদ সচিবালয়ে মন্ত্রী, এমপি থেকে শুরু করে অনেক ভিআইপি যাতায়াত করেন। তাদের নিরাপত্তার স্বার্থে এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। এসোসিয়েশনের সিদ্ধান্ত গতকাল (রোববার) সংসদ সচিব ও এস্টেট অফিসারকে জানানো হয়েছে। ওই আবাসিক এলাকায় বসবাসরত কর্মকর্তা ও কর্মচারীরা মানবজমিনকে বলেন, রোববার সকাল ৭টায় মসজিদ থেকে এই ঘোষণা দেয়া হয়। এরপর ঢাকার বাইরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীরা সপরিবারে হোম কোয়ারেন্টিনে যান। এবারের ঈদে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকার বাইরে যাওয়া সংক্রান্ত সরকারের ঘোষণার পর অনেকেই নিজ গাড়ি ছাড়াও ভাড়া গাড়িতে ঢাকার বাইরে গেছেন। এ জন্য সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স এসোসিয়েশন থেকে এই নির্দেশ দেয়া হয়। গতকাল অফিস খোলার পর সংসদ সচিবালয়ের প্রায় সব কর্মকর্তা ও কর্মচারীকে অফিস করতে দেখা যায়। আগামী ১০ই জুন থেকে শুরু হতে যাচ্ছে সংসদের বাজেট অধিবেশন। এ কারণে অধিবেশন প্রস্তুতির জন্য সচিবালয়ের সব বিভাগকে নানা দায়িত্ব পালন করতে হয়।

The post সংসদে না আসতে মাইকিং! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZVwoKX

জর্জ ফ্লয়েডের হত্যা পূর্বপরিকল্পিত ছিল: আইনজীবী https://ift.tt/eA8V8J

সম্প্রতি এক শ্বেতাঙ্গ পুলিশের হাতে খুন হওয়া কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিককে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের পক্ষে কাজ করা এক আইনজীবী। মিনেসোটার মিনেপোলিস শহরে জর্জ ফ্লয়েড নামে ওই কৃষ্ণাঙ্গের হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংস বিক্ষোভ চলছে গত প্রায় এক সপ্তাহ ধরে। বেশ কয়েকটি রাজ্যে জারি করা হয়েছে কারফিউ। ফ্লয়েডকে হত্যার দায়ে মিনেপোলিশের সাবেক পুলিশকর্মী ডেরেক চভিনের বিরুদ্ধে ‘থার্ড ডিগ্রি’ হত্যা মামলা দায়ের করা হয়েছে। তাকে সহ আরো আরো তিন পুলিশকর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি। ফ্লয়েডের পরিবারের নিযুক্ত আইনজীবী বেনজানিম ক্রাম্প বলেছেন, চভিনের বিরুদ্ধে থার্ড ডিগ্রি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে ফ্লয়েডের হত্যাটি ‘ফার্স্ট ডিগ্রি’ মামলার ঘটনা ছিল।

ক্রাম্প সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা মনে করি তার হত্যার উদ্দেশ্য ছিল। তিনি প্রায় নয় মিনিট ফ্লয়েডের ঘাড়ে নিজের হাঁটু চেপে ধরে রেখেছিলেন। ফ্লয়েড হাঁটু সরিয়ে নিতে আকুতি জানাচ্ছিলেন। শ্বাস নিতে দেয়ার জন্য আকুতি জানাচ্ছেন।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ফ্লয়েডের ঘাড়ে হাটু চেপে ধরে রেখেছেন চভিন। ফ্লয়েডকে শ্বাসকষ্টে ভুগতে দেখা যায়। তিনি বারবার নিজের শ্বাসকষ্টের কথা জানিয়ে আকুতি করলেও শোনেননি চভিন। এ সময় তার পাশেই দাঁড়িয়ে ছিল আরো তিন পুলিশকর্মী। পরবর্তীতে হাসপাতালে নেয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। যুক্তরাষ্ট্রে এর আগেও পুলিশের হাতে নির্মমভাবে কৃষ্ণাঙ্গদের হত্যার ঘটনা ঘটেছে। এর আগে ২০১৪ সালে নিউ ইয়র্কে অনেকটা একইভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় এরিক গারনার নামে অপর এক কৃষ্ণাঙ্গকে। তিনিও ফ্লয়েডের মতো মৃত্যুর আগে বারবার বলছিলেন, আমি শ্বাস নিতে পারছি না। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রজুড়ে কৃষ্ণাঙ্গ অধিকারের দাবিতে শুরু হয়ে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন। ফ্লয়েড পরিবারের আইনজীবী ক্রাম্প বলেন, ফ্লয়েড জ্ঞান হারানোর পরও প্রায় তিন মিনিট চভিন তার ঘাড়ে হাঁটু চেপে ধরে রাখেন। আমরা বুঝতে পারছি না এটা কিভাবে ফার্স্ট ডিগ্রি হত্যার ঘটনা নয়। আমরা বুঝতে পারছিনা কেন এ ঘটনায় জড়িত অন্যান্য পুলিশকর্মীদের গ্রেপ্তার করা হয়নি। ফ্লয়েডের হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে চলছে সহিংস বিক্ষোভ। বিক্ষোভকারীরা অগ্নিসংযোগ, লুটপাট চালাচ্ছেন। ঘটেছে পুলিশ স্টেশন, পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনাও। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে ন্যাশনাল গার্ড সদস্য। তবে তাতেও থামেনি লুটপাট ও অগ্নিসংযোগ। সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে ক্রাম্প বলেন, আমাদের কাছে এখন পুলিশের ‘বডিক্যাম’ থেকে অডিও রয়েছে। তাতে একজনকে বলতে শোনা যায় যে, তার (ফ্লয়েড) কোনো পালস নেই, হয়তো তাকে ঘুরিয়ে দেয়া উচিৎ। কিন্তু তা সত্ত্বেও চভিন বলেন, না, আমরা তাকে এভাবেই রাখবো। এটা ইচ্ছা। ক্রাম্প আরো জানান, ফ্লয়েডকে হত্যার আগ থেকেই চভিন তাকে চিনতেন।

The post জর্জ ফ্লয়েডের হত্যা পূর্বপরিকল্পিত ছিল: আইনজীবী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2TZf4Rh

চীন-ভারত মুখোমুখি: দক্ষিণ এশিয়া উদ্বেগে https://ift.tt/eA8V8J

করোনা ভাইরাসের প্রেক্ষাপটে উত্তপ্ত কাশ্মীরের লাদাখ সীমান্তে ইন্দো-চীন সামরিক বাহিনী মুখোমুখি। বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে। দোকলাম কাণ্ডের পর একটা বিরতিকাল কেটেছে। কিন্তু করোনোকালে পরিস্থিতি হঠাৎ করেই পাল্টে গেল। এই ঘোরতর দুর্দিনে এরকম উত্তেজনার পারদ চড়তে পারে, সেটা অনেকেরই ধারণার বাইরে ছিল।

দি ইকনোমিস্ট লিখেছে, ভারত–চীন সীমান্তে সামরিক টেনশন চরমে। চলতি মাসের গোড়ায় লাদাখের পাংগং লেকে দুই দেশের সৈন্যরা মারামারি করে হাসপাতালে ভর্তি হল, তখন ভারতের সেনাপ্রধান জেনারেল এম এম নারাভান বললেন, এ আর এমন কী! ঐতিহাসিকভাবে দুই দেশের সৈন্যরা এমন কত করেছে। তার কথায়, সাড়ে তিন হাজার দীর্ঘ সীমান্তে এরকম ঘটনা ‘ অস্থায়ী এবং স্বল্পমেয়াদী।’
দি ইকনোমিস্ট অবশ্য বলেছে, তখনকার মতো উভয়পক্ষই পরস্পরকে ‘নিবৃত্ত’ করেছিল।

কিন্তু এক সপ্তাহ পরেই ভারতের সেনাপ্রধানকে নিকটবর্তী লেহ এলাকায় দেখা যায়। এতেই বোঝা যায়, গুরুতর কিছু একটা ঘটেছে। ভারতীয় মিডিয়া রিপোর্ট বলছে, চীনা সৈন্যরা বিতর্কিত সীমান্তের ৩ থেকে ৪ কিমি পর্যন্ত ভেতরে ঢুকে পড়েছিল। তারা কথিতমতে বহু ভারতীয় চৌকি ও সেতু গুড়িয়ে দেয়। ট্রেঞ্চ খুড়েছে। তাবু ফেলেছে। অন্তত তিনটি পয়েন্টে এমনটা ঘটে। ২৭ মে ডোনাল্ড ট্রাম্প তার কথায়, এখনকার ‘উত্তপ্ত সমীন্ত বিরোধ’ মীমাংসায় মধ্যস্থতার প্রস্তাব দেন।

নিউইয়র্ক টাইমস এক রিপোর্টে বলেছে, চীন গোটা এশিয়া জুড়ে তার ক্ষমতা প্রর্শন করে চলছে। এখন বিতর্কিত হিমালয় এলাকার ইন্দো–চীন সীমান্তেও শক্তির মহড়া দেখানোর ফলে ভারত নিজকে বেষ্টনীর মধ্যে পড়ে গেছে বলে মনে করছে। উভয় পক্ষ মুখে বলছে, তারা যুদ্ধ চায় না। তবে উভয়ে সীমান্তে হাজার হাজার সৈন্যের সমাবেশ ঘটিয়েছে। ৩০ মে জেফরি জেটেলম্যান এবং স্টিভেন লি মেয়ার্স দিল্লি ডেটলাইনে লিখেছেন, দুই পারমাণবিক শক্তিধর দেশের সৈন্যরা একটা মল্লযুদ্ধ করেছেন মে মাসের গোড়ায়। ১৪ হাজার ফুট উচুতে সেটা ভয়ংকর কিছু ছিল না। কিন্তু ভয়ংকরটা পরে ঘটেছে। এর কয়েকদিন পরে একাধিক সীমান্ত পথে চীনা সৈন্যরা ভারতের ভেতরে ঢুকে ভারতের সৈন্যদের রুখে দাঁড়ায়। ১ হাজার মাইলের বেশি ভেতরে ঢুকে চীনা সৈন্যরা কোথাও। বহুবিধ সামরিক সাঁজোয়া যান নিয়ে চীন কার্যত ভারতীয় দাবি করা ভূখণ্ডে অবস্থান নিয়েছে। সীমান্তের বিধান মেনেছে সবাই। কোনো বুলেট ফুটেনি। ইটপাথর আর হাতাহাতির মধ্যেও সীমিত আছে সংঘাত। আর তাতেই ভারতীয় সৈন্যরা এতটাই মারাত্মকভাবে আহত হয়েছে যে, তাদেরকে হেলিকপ্টারে সরিয়ে আনতে হয়েছে। ভারতীয় মিডিয়া অবশ্য বলছে, চীনা সৈন্যরাও জখম হয়েছে।
নিউইয়র্ক টাইমসও অবশ্য বলছে, দুই দেশ যুদ্ধে যাবে, সেটা কেউ ভাবেন না। তবে ২০১৭ সালের পরে এই প্রথম বিরোধে ফিরে এল দুই দেশ। আর সেটা মিলিয়ে যাচ্ছে না। ভারতের শংকা, চীনের এই পদক্ষেপ মোদী সরকারকে চাপে ফেলছে। এবং চাপটা দিতেই এই চীনে অভিযান। এর আগে চীন দক্ষিণ চীন সমুদ্রে ভিযেতনামি মাছের ট্রলার ডুবিয়ে দিয়েছে। এছাড়া একটি মালয়েশিয় অফশোর অয়েল রিগে ঝামেলা করেছে। তাইওয়ান এবং হংকংকে টাইট দিয়েছে।
ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন, ২০১২ সালে প্রেসিডেন্ট শিচিনপিং ক্ষমতায় আসার পরে এটা উত্তেজনার চতুর্থ মহড়া। তবে বিশ্লেষকরা বলছেন, সাধারণত এসব ঘটনায় প্রধানমন্ত্রী মোদী বেশ সুর উচুতে নিয়ে মন্তব্য করেন। কিন্তু করেনাকালে তাকে নিরব থাকতে দেখা যাচ্ছে।
অধ্যাপক ব্রহ্মা চেলানি মনে করেন, করোনায় আক্রান্ত এবং অর্থনীতির খারাপ অবস্থায় ভারত সহজে সীমান্ত সংঘাতে জড়াবে না, চীন এটা বিবেচনায় নিতে পারে। এর মাধ্যমে বেইজিং বার্তা দিতে পারে যে, দিল্লির উচিত হবে না, ওয়াশিংটনের খুব বেশি ঘনিষ্ঠ হওয়ার। আর চীন করোনা মেকাবেলায় ভালো করতে না পারার সমালোচক দলে না ভীড়তে ভারতকে সতর্ক করা।

প্রতিবেশীদের চীন–ঝোকা
ভারত সরকার কি ঘটেছে সে বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে । তাতে বলা হয়েছে , চীন সীমান্তে সম্প্রতি এমন সব তৎপরতায় যুক্ত হয়েছে যা তাদের স্বাভাবিক সীমান্ত টহলকে বাধাগ্রস্ত করেছে। নিউইয়র্ক টাইমস রিপোর্ট বলেছে, এই সীমান্ত বিরোধের আগেও ভারত দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক এবং ভূ–রাজনৈতিক প্রভাব দ্বারা বিপন্ন বোধ করছিল । পশ্চিম সীমান্তে চীন আরো ঘনিষ্ঠভাবে পাকিস্তানের সঙ্গে কাজ করছে । ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান অধিকৃত কাশ্মীর সীমান্তে একটি বৃহৎ আকারের বাধ তৈরিতে সাহায্য করছে চীন ।
পূর্ব সীমান্তে চীনের নতুন বন্ধু নেপাল। নেপাল এমন একটি মানচিত্র প্রকাশ করেছে যাতে ভারতের সীমান্ত এলাকা দেখানো হয়েছে। নেপালে ঝামেলা পাকানোর জন্য চীনকে দায়ী করেছে ভারত।
নেপাল ভারতের ঘনিষ্ঠ ছিল কিন্তু ২০১৫ সালের বাণিজ্য অবরোধের পরে নেপাল ক্রমাগতভাবে চীনের কাছে সরে গেছে । আর দক্ষিণে মালদ্বীপের একটি দ্বীপ দখল করে নিয়েছে চীন। এটি ভারতের উপকূল থেকে কয়েকশো মাইল দূরে । ভারতীয় সামরিক বিশেষজ্ঞগণ বলছেন, চীনের উদ্দেশ্য অবশ্যই ভারতের উপর চাপ তৈরি করা । মালদ্বীপে তারা একটা বিমান ঘাঁটি অথবা সাবমেরিন ঘাঁটি করার জন্য লক্ষ লক্ষ টন বালু এনে ফেলছে ওই দ্বীপে ।
সাম্প্রতিক উত্তেজনার জন্য চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে দায়ী করলেও তারা ঘটনার একটু ডাউন প্লে করছে। যেটা ২০১৭ সালের দোকলাম কাণ্ড থেকে ভিন্ন । ভুটানের কাছের ওই ভূমি বিরোধ ৭৩ দিনের একটি অচলাবস্থা তৈরি করেছিল। ওইসময়ে অবরোধ নিয়ে চীন ব্যাপক বক্তব্য দিয়েছিল ।
এবারে ভারত-চীন সীমান্তের ওই সংঘাতের কথা প্রকাশ হয়ে যাওয়ার পরে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, চীনের সীমান্তরক্ষীরা চীনের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষায় সদা সতর্ক । তারা ভারতের যেকোনো অপচেষ্টাকে ভন্ডুল করে দিবে এবং শান্তি বজায় রাখবে।
চীনের সরকারি মুখপাত্র সীমান্তে সেনা মোতায়েনের কথা স্বীকার করেনি । তবে চীনের কমিউনিস্ট পার্টি সমর্থিত গ্লোবাল টাইমস পত্রিকায় ১৮ মে প্রকাশিত একটি নিবন্ধে পিপলস লিবারেশন আর্মির একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে চীনা সামরিক বাহিনী ভারতের দ্বারা নির্মিত অবৈধ কাঠামোর বিষয়ে উদ্বিগ্ন।
ভারতীয় বিশশ্লেষকরা মনে করেন, ভারতের তুলনায় চীনের সামরিক শ্রেষ্ঠত্ব রয়েছে, যা ভারতকে সংযত রাখবে । ভারতের একজন সাবেক কর্নেল অজয় শুক্লা মন্তব্য করেছেন, চীন সীমান্তে ৩ ব্রিগেড সৈন্য এনেছে। যা সংখ্যায় কয়েক হাজার । এর পাল্টা ভারত প্রায় তিন হাজার সৈন্যের সমাবেশ ঘটিয়েছে। মি. শুক্লা বলেছেন, তারা যদি সীমান্ত থেকে চীনাদের অপসারণ করতে চায় তাহলে তাদেরকে গুলি চালাতে হবে। তিনি মনে করেন এমনটা ঘটবে না । কারণ তার ভাষায় , সেখানে উত্তেজনা আরো বাড়িয়ে তুলতে ভারতের সামর্থ্য সীমিত ।
কয়েক মাস আগে মি. মোদী এবং মি. শি দক্ষিণ ভারতে একটি জরুরী শীর্ষ সম্মেলনে তাজা ডাবের পানি পান করেছিলেন।

ভারতীয় মিডিয়ার চোখে

দুই দেশই সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা ও সমরাস্ত্র বাড়াচ্ছে। ফলে যুদ্ধের আশঙ্কা গভীর হচ্ছে। এই পরিস্থিতিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ইন্দো-চিন বিরোধ নিয়ে সেনা ও কূটনৈতিকস্তরে আলোচনা চলছে। সমস্যার সমাধান হবে বলে আশাবাদী তিনি।
সংবাদ মাধ্যম আজ তক-কে দেয়া সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, ‘ভারত উত্তেজনা চায় না। সেনা ও কূটনৈতিক পর্যায়ে আলোচনার দরকার হলে তা করতে হবে। কিন্তু, সমস্যার একটা সমাধান প্রয়োজন।’
তিনি জানান, ‘সেনা ও কূটনৈতিকস্তরে আলোচনা চলছে। কূটনৈতিকস্তরে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করতে চীনও আগ্রহী।’

নেপাল প্রসঙ্গে

লিপুলেখ নিয়ে নেপালের সঙ্গে বিরোধও মিটে যাবে বলে আশাবাদী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর কথায়, ‘নেপাল আমাদের পরিবারের সদস্য। ভারতের ভাই নেপাল। আশা করি সমস্যা মিটে যাবে। তবে প্রয়োজনে উভয় তরফে বসে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।’
উল্লেখ্য, নেপালের নতুন মানচিত্রে ভারতের এলাকা দেখানো হয়েছে বলে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। নেপাল তা নাকচ করে চলছে।

ভারত-চিন বিরোধের মধ্যস্থতায় ট্রাম্পের প্রস্তাব বিষয়ে রাজনাথ বলেন, ‘ মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে কথা হয়েছে। তাঁকে বলেছি, ভারত-চিন নিজেরাই সমস্যা মেটাতে সক্ষম। এর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।’
প্রকত নিয়ন্ত্রণ রেখা ঘিরে দু’দেশের ধারণা পৃথক। তাই বারংবার উত্তেজনা সৃষ্টি হচ্ছে বলে মনে করেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর কথায়, ‘সত্যকে এড়ানো যায় না। তবে ১৯৬২ সালের মত পরিস্থিতি তৈরি হবে বলেও কেউ মনে করছে না।’
উল্লেখ্য, ১৯৬২ সালের চীন–ভারত যুদ্ধে ভারত হেরেছিল। সে কারণে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী কৃষ্ণ মেনন পদত্যাগ করেছিলেন।

রাজনাথ সিং বলেছেন, ‘ভারতের আত্মসম্মানে আঘাত লাগে এমন কোনও পরিস্থিতি তৈরি হবে না। প্রতিবেশীদের সঙ্গে আমরা সবসময় ভালো সম্পর্ক রেখে এসেছি, এবং তা জারি রাখতেই আগ্রহী।’

পূর্ব লাদাখে প্যাগং এলাকায় মুখোমুখি অবস্থানে আছে ভারতীয় ও চীনা সেনাবাহিনী। লাদাখে অচলাবস্থা নিয়ে ভারত ও চীনের সামরিক বাহিনীর মধ্যে ৬ দফা আলোচনার প্রয়াস চালানো হয়, কিন্তু তাতে কোনও লাভ হয়নি। ইন্ডিয়ান একসপ্রেস বলেছ, গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখার উপর বিপুল পরিমাণে সেনা মোতায়েন করেছে চীন। এর পাল্টা হিসেবে বাড়তি সেনা মোতায়েন করছে ভারতও।

পত্রিকাটি লিখেছে, দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধের আবাহ তৈরি হয়েছে। পিপলস লিবারেশন আর্মির উদ্দেশে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং-র এর আগে স্পষ্ট বার্তায় জানান, ‘চরম সংকটের পরিস্থিতির কথা আগাম ভেবেই সেনা প্রশিক্ষণ ও যুদ্ধের জন্য প্রস্তুতি বাড়াতে হবে। দ্রুততা ও দক্ষতার সঙ্গে জটিল পরিস্থিতি মোকাবিলা করত হবে। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বার্থকে সবার আগে রক্ষা করা প্রয়োজন।’
গত সপ্তাহে ভারতীয় প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গেও দেশের নিরাপত্তা বাহিনীর তিন প্রধানের আলোচনা হয়। জানা যায় ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যতক্ষণ চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপারে বেশি সেনা ও যুদ্ধাস্ত্র মোতায়েন করবে, ভারতও পাল্লা দিয়ে সেনা-যুদ্ধাস্ত্র মোতায়েন করবে। ভারতীয় সেনা কোনও মতেই পিছ-পা হবে না।

ঢাকার পর্যবেক্ষকরা উদ্বেগে

করোনাকালে দক্ষিণ এশিয়ায় সামরিক দুর্যোগের ঘনঘটায় জনগণ উদ্বিগ্ন। বিশেষ করে ভারতের নিকট প্রতিবেশীরা মনে করেন, এই সময়ে যুদ্ধ দূরে থাক, কোনো ধরণের উত্তেজনা সাধারণ মানুষের কষ্টকে আরো তীব্র করবে। কারণ এটা পরিষ্কার যে, মহামারী মোকাবিলা ছাড়াও ভারতের প্রতিবেশীদের সামনে খাদ্য সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। একটা উত্তেজনাকর পরিস্থিতি দক্ষিন এশিয় প্রতিবেশীদের মিত্র খুজে নেওয়ার অসম বিকল্প বেছে নেওয়ার দিকে ঠেলে দিতে পারে। তাই ঢাকার পর্যবেক্ষকরা পরিস্থিতির উপর গভীর নজর রাখছেন। সরকারের তরফে অবশ্য কিছুই বলা হয়নি।

The post চীন-ভারত মুখোমুখি: দক্ষিণ এশিয়া উদ্বেগে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2TY8ydE

ইতালিতে বৈধতার আবেদন শুরু সোমবার থেকে https://ift.tt/eA8V8J

ইউরোপের দেশ ইতালিতে বৈধভাবে বসবাস করছে প্রায় ২ লাখ বাংলাদেশি। এছাড়াও বিভিন্নভাবে আসা অবৈধদের সংখ্যা প্রায় ১০ হাজার। দীর্ঘ প্রায় ৮ বছর পর ইতালিতে বৈধতা দেয়া হচ্ছে অবৈধ অভিবাসীদের। আগামী ১লা জুন হতে বৈধ হওয়ার আবেদন জমা নেয়া শুরু করছে ইতালি সরকার। কিন্তু যে প্রক্রিয়ায় আবেদন নেয়া হবে তাতে বহু বাংলাদেশিসহ বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীরা বৈধকরণের প্রক্রিয়া হতে বাদ পড়বে। মূলত কৃষিকাজ ও বাসাবাড়িতে বয়স্কদের দেখাশোনার কাজে যারা রয়েছেন তারাই বৈধ হওয়ার সুযোগ পাবেন।

এদিকে ইতালির ভেনিসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ’র আয়োজনে রোববার সকাল সাড়ে ১০ টায় ভেনিসের ম্যাসরে র কয়েন মার্কেট চত্বরে প্রায় ১ হাজার বাংলাদেশিসহ বহু ইতালিয়ান সমাবেশে অংশ নেন। সমাবেশে ৪টি দাবি তুলে ধরে কমিউনিটির নেতৃবৃন্দ ইতালিয়ান সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

দাবিগুলো হলো, সকল ক্যাটাগরিতে সৌজন্য প্রদান করা, পূর্বের ন্যায় আগে সরকারের নির্ধারিত ফি জমা দিয়ে সৌজন্য প্রদান ও পরে কাজ দেখিয়ে তা নবায়ন করা, করোনা ভাইরাসের প্রকোপে বাংলাদেশে আটকে পড়া বিশেষ করে যাদের সৌজন্য’র মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদের সৌজন্য’র মেয়াদ বাড়িয়ে দেয়া ও কোন প্রকার ঝামেলা ছাড়াই ইতালিতে প্রবেশে অনুমতি দেয়া এবং বাংলাদেশে আটকে পড়া পরিবারের নতুন ভূমিষ্ট সন্তানদের ইতালিয়ান সুযোগ সুবিধা দেয়া ও বিনা শর্তে বাচ্চাসহ প্রবেশে অনুমতি প্রদান করা।

কমিউনিটি নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আরো বলেন, অবৈধভাবে বসবাসকারীদের বিনা শর্তে বৈধতা দিলে তারা প্রতারণা ও দালাল চক্রের হাত থেকে রক্ষা পাবে। নয়তো তাদের গুনতে হবে ৫-৬ হাজার ইউরো। অপরদিকে সরকারের নির্ধারিত ফি জমা দিয়ে কোন শর্ত ছাড়া বৈধতা দিলে সরকারের ফান্ডে জমা হবে এ অর্থ ।

সমাবেশে পুলিশি পাহারায় প্রবাসীরা মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরে নির্ধারিত দূরত্ব বজায় রেখে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে অংশ নেন। সমাবেশ সফল করায় ভেনিস, এভিজো ও আশপাশের শহর থেকে আসা সবাইকে ধন্যবাদ জানান নেতৃবৃন্দ। সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা সৈয়দ কামরুল সারোয়ার , আবু তাহের খান আরফান মাস্টার প্রমূখ ।

The post ইতালিতে বৈধতার আবেদন শুরু সোমবার থেকে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Xm9A5q

ফের ফিলিপাইনি ব্যাংক, ক্যাসিনোর বিরুদ্ধে মামলা বাংলাদেশের https://ift.tt/eA8V8J

চার বছর আগে বাংলাদেশ ব্যাংকের খোয়া যাওয়া ৮১ মিলিয়ন ডলার উদ্ধারে আবারও ফিলিপাইনের একটি ব্যাংক ও ক্যাসিনো সহ মোট ১৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ। দেশটির ব্লুমবেরি রিসোর্টস কর্পোরেশন সোমবার ফিলিপাইন স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক তাদের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সহ আরও ১৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিউ ইয়র্কের একটি আদালতে দেওয়ানি মামলা দায়ের করেছে। এ খবর দিয়েছে সিএনএন ফিলিপিন্স।

খবরে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে অর্থ রুপান্তর, চুরি ও হাতিয়ে নেওয়া এবং সব কাজে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে। এছাড়াও প্রতারণা ও অনুপ্রবেশের অভিযোগও করা হয়েছে। ব্লুমবেরির ওই বিবৃতিতে আরও বলা হয়, অবশিষ্ট ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে রিজ্যাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরবিসি) বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে বলা হয়, এখন পর্যন্ত কোনো নোটিশ পাঠানো হয়নি। তবে আমরা কঠোরভাবে এসব ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে লড়বো।

এর আগে আরএসবিসি ও স্থানীয় ক্যাসিনোর বিরুদ্ধে করা বাংলাদেশের একটি মামলা প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের একটি আদালত। তবে ওই মামলায় বাংলাদেশ আপিল করেছে।

২০১৬ সালে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্কে অনুপ্রবেশ করে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের অর্থ হাতিয়ে নেয়।

এসব অর্থ স্থানান্তরিত হয় ফিলিপাইনের আরসিবিসি-এর ভুয়া কিছু একাউন্টে। একাউন্ট থেকে অর্থ উঠিয়ে অন্য মুদ্রায় রুপান্তরিত করে ব্লুমবেরি ক্যাসিনো সহ বিভিন্ন ক্যাসিনোতে ঢুকিয়ে ফেলা হয়। সেখান থেকে ওই অর্থের হদিস আর পাওয়া যায়নি। মোট অর্থের মাত্র ১৭ মিলিয়ন ডলার উদ্ধার করা সম্ভব হয়েছে।

ব্লুমবেরি এর আগে মন্তব্য করেছিল, উত্তর কোরিয়ার হ্যাকারদের কাছে খোয়া যাওয়া অর্থ আদালতে মামলার মাধ্যমে বের করতে চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। 

The post ফের ফিলিপাইনি ব্যাংক, ক্যাসিনোর বিরুদ্ধে মামলা বাংলাদেশের appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gN3bb9

‘করোনা ঝুঁকি না কমা পর্যন্ত এইচএসসি পরীক্ষা নয়’ https://ift.tt/eA8V8J

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি না কমা পর্যন্ত এইচএসসি পরীক্ষার আয়োজন করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার দুপুরে ফেসবুক লাইভে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সময় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এবারের এইচএসসি পরীক্ষা যথা সময়ে শুরু করা যায়নি। সব প্রস্তুতিও সম্পন্ন করেও আমাদের পিছিয়ে যেতে হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো। কারণ সবার আগে শিক্ষার্থীদের নিরাপত্তা।

পরীক্ষা কেন্দ্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব নয় উল্লেখ তিনি বলেন, আমাদের পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বহুগুণ বৃদ্ধি করতে হবে। এসব কিছু না করতে পারলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ব্যাপকভাবে থেকে যাবে। কোনোভাবেই এ ঝুঁকি এই মুহূর্তে নেয়া সম্ভব নয় বলে আমরা মনি করি।

শিক্ষামন্ত্রী আরো বলেন, যখনই আমরা মনে করবো পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি হয়েছে, তখনই পরীক্ষার ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে প্রস্তুতির জন্য ১৫ দিন সময় দেয়া হবে।

The post ‘করোনা ঝুঁকি না কমা পর্যন্ত এইচএসসি পরীক্ষা নয়’ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Mloe6h

তাহসানের সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন মিম https://ift.tt/eA8V8J

আগেও বেশ কয়েকবার তাহসান ও বিদ্যা সিনহা মিম প্রেম করছেন-এমন গুঞ্জন উঠেছে। সম্প্রতি মিমের ইউটিউব চ্যানেলের জন্য ‘কানেকশন’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মান করা হয়েছে। এর ভাবনা তাহসানের, একইসঙ্গে এতে অভিনয়ও করেছেন তিনি। এরপর থেকে তাদের নিয়ে ফের প্রেমের গুঞ্জন চাউর হয়েছে।

এবারও এই গুঞ্জনকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন মিম। এ বিষয়ে বিদ্যা সিনহা মিম বলেন, এর আগেও আমাকে নিয়ে এ ধরনের কানাঘুষা হয়েছে। পরে তা গুজব প্রমাণিত হয়েছে। তাহসান ভাই আমাকে ছোট বোনের মতো ভালোবাসেন। আমিও তাকে শ্রদ্ধা করি। মিডিয়াতে একসঙ্গে অনেক কাজ হয়। গুজবের ব্যাপারটা রীতি হয়ে গেছে।

‘কানেকশন’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প লিখেছেন মাসুদুল হাসান। নির্মাণ করেছন রায়হান রাফী। এটি মিমের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

১৮ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যরে এই ছবিটি প্রকাশের পর কেমন সাড়া পাচ্ছে সে বিষয়ে মিম বলেন, আমার ইউটিউব চ্যানেলটা একেবারে নতুন। সাবস্ক্রাইবারের সংখ্যা কম। তারপরও দুই দিনে অনেক দর্শক দেখেছেন। ভক্তদের কাছ থেকে বেশ ইতিবাচক সাড়া পাচ্ছি।

বর্তমানে মিমের হাতে দুটি ছবি রয়েছে। শুটিং শুরু হলেও ‘ইত্তেফাক’ ও ‘পরান’ নামের ছবিগুলোতে আপাতত কাজ করতে চান না এই অভিনেত্রী। পরিস্থিতি বুঝে শুটিংয়ে অংশ নিতে চান তিনি।

The post তাহসানের সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন মিম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Mg3E7w