Friday, December 17, 2021

কালিগঞ্জে নৌকায় ভোট দেওয়ায় মারপিট টাকা ছিনতাই ও হত্যার হুমকির অভিযোগ https://ift.tt/eA8V8J

সংবাদদাতা: ইউপি নির্বাচনে নৌকায় ভোট দেওয়ায় এক সংখ্যালঘু পরিবারকে মারপিট করে নগদ টাকা ছিনতাই ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে বিদ্রোহী প্রার্থী বিজয়ী ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেনের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৫ ডিসেম্বর রাতে কালীগঞ্জ উপজেলার উকশা গ্রামে।

তবে নবনির্বাচিত চেয়ারম্যান গাজী শওকত হোসেন অভিযোগের বিষয়ে বলেন, আমি গত পাঁচ দিন ধরে ঢাকাতে অবস্থান করছি। ঘটনা সঠিক হলে অবশ্যই দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।

থানায় লিখিত অভিযোগ ও ভুক্তভোগী অসীম সরকারের জানায়, ২৮ নভেম্বর কালীগঞ্জ উপজেলার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তার পরিবার শেখ হাসিনার মনোনীত প্রার্থী সজল মুখার্জির নৌকা প্রতীকে ভোট প্রদান করেন। কিন্তু বিদ্রোহী প্রার্থী গাজী শওকত হোসেন ঘোড়া প্রতীক জয়লাভ করেন। এরপর তার কর্মীরা বিভিন্ন ভাবে নির্যাতন শুরু করে। কেন নৌকায় ভোট দেয়া হল এ জন্য বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।

এরই জের ধরে ১৫ ডিসেম্বর রাতে চেয়ারম্যানের কর্মী একই গ্রামের রেজাউল করিম তুহিন ও মাহফুজ রহমান বাড়িতে গিয়ে মারপিট করে ও অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোন নিয়ে চলে যায়। এ সময় তারা বলতে থাকে এ নিয়ে বাড়াবাড়ি করলে ভারতে পাঠিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় অসীম সরকারের মা প্রজাপতি সরকার বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ধলবাড়িয়া ইউনিয়নের নৌকার প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জি জানান, ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজয়ের পর আমার নেতাকর্মীদের উপর চরম ভাবে অত্যাচার নির্যাতন শুরু করে বিদ্রোহী প্রার্থী গাজী শওকত হোসেনের কর্মীরা। ঘোড়া প্রতীকে ভোট না দেওয়ায় আমার কর্মীদের বাড়ির প্রবেশ পথবন্ধ, খাওয়ার পানি বন্ধ, ঘেরের জমি জোর করে কেড়ে নেওয়া, বিভিন্নভাবে ভয়ভীতি পরিদর্শন, মিথ্যা মামলায় হয়রানিসহ নির্বাচনের পর থেকে ২১ অভিযোগ পাওয়া গেছে।

যার মধ্যে নয়টি থানায় অভিযোগ করা হয়েছে। শওকত চেয়ারম্যানের কর্মীদের হাত থেকে ছাড় পায়নি মুক্তিযোদ্ধা পরিবার ও সংখ্যালঘু পরিবারও। বিষয়টি আমি প্রশাসনসহ বাংলাদেশ আওয়ামী লীগের উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছি।

ধলবাড়িয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান গাজী শওকত হোসেন অভিযোগের বিষয়ে বলেন, আমি গত পাঁচ দিন ধরে ঢাকাতে অবস্থান করছি। অসীমের বাবা ভারত থেকে ফোন করে আমাকে জানিয়েছিল বিষয়টি। তুহিনের এক বোনকে কেন্দ্র করে ছেলেটিকে মারপিট করা হয়েছে বলে শুনেছি আমি। তবে তারা আমার কোনো কর্মী নয়। ঘটনা সঠিক হলে অবশ্যই এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।

The post কালিগঞ্জে নৌকায় ভোট দেওয়ায় মারপিট টাকা ছিনতাই ও হত্যার হুমকির অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3mdxHiC

কলারোয়ায় জীবনের নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন https://ift.tt/eA8V8J

সংবাদদাতা: কলারোয়ায় জীবনের নিরাপত্তার দাবীকে এক ব্যবসায়ী সংবাদ সম্মেলন করেছে। শুক্রবার (১৭ডিসেম্বর) সকালে পৌর প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন-কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের নাথপুর গ্রামের মৃত কুতুব উদ্দীনের ছেলে ব্যবসায়ী সাইফুদ্দীন সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাথপুর ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য পদ প্রার্থী ছিলেন।

সে কারনে ওই ওয়ার্ডের মেম্বরের ভাইপো জিল্লুর রহমান নির্বাচনী ভোটকে কেন্দ্র করে পূর্ব শত্রুতা পোষণ করে আসছে। এরই জের ধরে গত রোববার বেলা আড়াই টার দিকে প্রতিপক্ষ জিল্লুর রহমান কোন কারণ ছাড়াই তাল কাঠের লাঠি নিয়ে ব্যবসায়ীর বাড়ীতে এসে জানালায় আঘাত করে। এসময় সে অতর্কিত ভাবে অশ্লীলন ভাষায় গালি গালাজ করে মারপিট করতে উদ্যত হয়। বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে রাস্তায় পেলে খুন করে ফেলার হুমকি প্রদর্শন করে।

এঘটনা উল্লেখ্য করে তিনি কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছে। এই অভিযোড় দেয়ার পরে তিনি অরো হুমকির মুখে রয়েছেন। এদিকে গ্রামবাসী একত্রিত হয়ে এঘটনার নিন্দা জানিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য শুক্রবার (১৭ডিসেম্বর) সকালে রামকৃষ্ণপুর বটতলার মোড়ে এক সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে গ্রামবাসী লিখিত বক্তব্য বলেন, এই জিল্লুর রহমান সহ এলাকার কিছু কু-চক্রি ব্যক্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গ্রামের সভ্রান্ত পরিবারের সদস্যদের সম্মান হানি করছে।

চন্দনপুর ইউনিয়নের নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন স্কুলের প্রধান শিক্ষক আক্তারুজ্জামানের সাথে আলাপ আলোচনা করেন। এসময় ইউপি চেয়ারম্যানের সাথে সেখানে উপস্থিত ছিলেন- সাবেক ইউপি সদস্য আবুবকর সিদ্দিক, সাবেক ইউপি সদস্য মিঠু, ব্যবসায়ী সাইফুদ্দিন, সাথি, রাজু, ছোট বখতিয়ার, ব্যবসায়ী আবুল হাসান লাড্ডু, সাবেক ওয়ার্ড আ.লীগের সভাপতি ফজলুর রহমান।

সেখানে কোন প্রকার বাক বিতন্ডা হয়নি। অথচ তার দুই দিন পরে ওই কু-চক্রি ব্যক্তিরা আমাদের হেয় প্রতিপন্ন করতে সাংবাদিকদের কাছে ভুল তথ্য উপস্থাপন করে হয়রানী মূলক সংবাদ প্রকাশ করে। সংবাদ সম্মেলনে মাস্তান জিল্লুর রহমানের বিচার ও সুষ্ঠ তদন্তের জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

The post কলারোয়ায় জীবনের নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31XfA9T

কলারোয়ায় বিএনপির দুই গ্রুপের হামলা সংঘর্ষে আহত-৪ https://ift.tt/3p27uVS

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়ায় বিজয় দিবসের প্রোগ্রামে আসার সময় বিএনপির দুই গ্রুপের সদস্যদের মধ্যে এক হামলা সংঘর্ষে ৪জন আহত হয়েছে। এসময় গুরুতর আহত অবস্থায় একজনকে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাবাড়ীয়া চেয়ারম্যান মার্কেটের সামনে।

আহত খোরশেদ (২৮) জানান, বিএনপির ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম গ্রুপ ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে বুধবার (১৫ডিসেম্বর) সন্ধ্যায় কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বিএনপি নেতা রাজু ছাত্রদল নেতা রনি (২৬) কে ধরে এলোপাতাড়ীভাবে পিটিয়ে জখম করে।

এসময় রাজু হামলা চালিয়ে রনির একটি মোটরসাইকেল ভাংচুর করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সোনাবাড়ীয়া চেয়ারম্যান মার্কেটের সামনে দিয়ে ছাত্রদল নেতা উজ্জল (২৩), খোরশেদ (২৮), রনি (২৬), হাবিব (২৫) বিজয় দিবসের প্রোগ্রামে যাওয়ার সময় প্রতিপক্ষ আরশাদ, শহিদুল, হাফিজুল ও রাজু দলবব্ধ হয়ে তাদেরকে ধরে কাঠের চোলা ও ইট দিয়ে পিটিয়ে জখম করে। সে আরো জানায়-রাজু উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হয়ে সোনাবাড়ীয়া ও উপজেলা আ.লীগের নেতাদের সাথে সব সময় থাকে।

The post কলারোয়ায় বিএনপির দুই গ্রুপের হামলা সংঘর্ষে আহত-৪ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3IXoPan

Thursday, December 16, 2021

কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় হোটেল কর্মচারী নিহত https://ift.tt/eA8V8J

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় এক হোটেল কর্মচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার যুগিবাড়ীতে ওই দূর্ঘটনাটি ঘটেছে। প্রক্ষ্যদর্শীরা জানান-সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের মহাসিন হোসেন (৫৫) সন্ধ্যায় যশোর-সাতক্ষীরা মহাসড়ক পার হতে গিয়ে তিনি একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর জখম হন।

সাথে সাথে কলারোয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থান থেকে আহত মহাসিন ও মোটরসাইকেল চালককে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকগণ হোটেল কর্মচারী মহাসিনকে মৃত্যু ঘোষনা করেন। উল্লেখ্য নিহত মহাসিন হোসেন কলারোয়া উপজেলার যুগিবাড়ীতে একটি হোটেলের কর্মচারী ছিলেন।

The post কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় হোটেল কর্মচারী নিহত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3GRUSXG

বেনাপোলে বিজয় দিবসে দু’দেশের মিলন মেলা https://ift.tt/eA8V8J

বেনাপোল (যশোর) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বেনাপোল-পেট্টাপোল সীমান্তের শূন্য রেখায় মিলিত হয়েছিল দুই বাংলার মানুষ। সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি বিএসএফ এর যৌথ রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। বিউগল ও দু’দেশের জাতীয় সঙ্গিত বাজিয়ে শুরু করা হয় শারিরিক কসরত। এসময় করতালিতে মুখরিত হয় পুরো সীমান্ত এলাকা। মনোমুগ্ধকার দৃশ্যটি উপভোগ করেন বিজিবি বিএসএফসহ প্রশাসন গণমাধ্যম কর্মীসহ হাজারও দর্শণার্থী।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত সীমান্তের শুন্য রেখায় দুটি দেশের সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি-বিএসএফ মিলেছে উৎসবে। সন্ধ্যার সাথেই যৌথভাবে নামানো হয় জাতীয় পতাকা। পরে বজিবি বিএসএফের পক্ষে একে অপরকে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। অনুষ্টান উপভোগ করতে পেরে খুশি বিভিন্ন স্থান থেকে আসা দু’দেশের দর্শণার্থীরা।

বিজিবি বিএসএফের ‘জয়েন্ট রিট্রিট সিরিমনি’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদি, খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল মামুনুর রশিদ, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা ও ভারতের কলিকাতা বিএসএফের ডিআইজি রাজেশ কুমার ও ১৭৯ বিএসএফ ব্যাটলিয়নের সিও নিজাম উদ্দিন।

The post বেনাপোলে বিজয় দিবসে দু’দেশের মিলন মেলা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3eeigm1

Wednesday, December 15, 2021

এই যে বিজয় https://ift.tt/eA8V8J

আবুল হোসেন আজাদ
আমরা এনেছি এই যে বিজয়
যুদ্ধে একাত্তরে
পাকদানবের সঙ্গে লড়াই
করেছি ন’মাস ধরে।
পঁচিশে মার্চে ভয়াল রাতে
নিয়ে অস্ত্র গোলাগুলি সাথে

ঢাকা চাটগাঁতে পাকহানাদার
চালায় আক্রমণ,
মৃত্যুমিছিলে লাশ হয়ে যায়
সাধারণ জনগণ।
প্রতিরোধ থেকে শুরু হয়ে যায়
মুক্তিযুদ্ধ শেষে,
ইপিআর আর পুলিশ ছাত্র
কৃষক জনতা এসে।
যুদ্ধ চলে যে ক্রমে দুর্বার
নিয়ে আরো কত গ্রেনেড মর্টার
চলে সে যুদ্ধ জলে ও ডাঙায়
রুদ্ধ বাংলাদেশে।
এইভাবে পুরো নয় মাস পরে
ষোলই ডিসেম্বরে,
ওঠে বিজয়ের লাল সূর্যটা
খুশি তাই ঘরে ঘরে।

The post এই যে বিজয় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/30zXWbu

সাজ শিল্পীদের কথা https://ift.tt/eA8V8J

মুস্তফা হাবীব
কৃষকের দুচোখে ভিড় করে অদৃশ্য স্বপ্নেরা,
সে সোনার ফসলে সাজাবে মাঠ প্রান্তর,
সাজাবে বাড়ির উঠোন, সাজাবে গোলা।

ছলছল ভরা যৌবনা নদীর মত রমণীরা,
সাজায় তাদের কমলা রঙ ঠোঁট চ্যাপিস্টিকে।
শাড়িতে সাজায় শরীরী ঢেউ তরঙ্গ।
নদীরা জল¯্রােতে সাজায় মাঠ পলল মাটিতে।

তবে অধিকাংশ রাজশিল্পী, কাঠশিল্পী কখনও
নিজ খেয়ালে সাজাতে পারে না আপন ঘর,
পরের ঘর বানাতেই রচনা করে জীবন সমাধি।

চিত্রশিল্পীরা রঙতুলি নিয়ে বসে থাকে
কখন আসবে খদ্দের স্বপ্নের ফরমায়েশ হাতে
মুদ্রার বিনিময়ে অন্যের স্বপ্ন সাজাতেই সাঁজবেলা ।

তবে কারো মত আমি আমাকে সাজাতে ব্যাকুল নই
স্বপ্ন বুনে যাই পরমানুষের জন্য দিনের পর রাত,
অন্যের সুখ সমৃদ্ধির জন্য সাজাই শব্দের ইস্তেহার
আজন্ম কবিতায় সাজাই, স্বপ্নের খেয়া বাংলাদেশ।

The post সাজ শিল্পীদের কথা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3F3pbdw