Monday, September 28, 2020

মৃত্যুর ১২ বছর পরও পেনশন সুবিধা পায়নি মুক্তিযোদ্ধা পুলিশ অফিসার যতীন্দ্রনাথের পরিবার https://ift.tt/eA8V8J

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাবেক সহকারী পুলিশ সুপার যতীন্দ্রনাথ পোদ্দারের মৃত্যুর পর ১২ বছর পার হলেও তার পরিবার এখন পর্যন্ত পেনশনের টাকা সহ কোন সুযোগ সুবিধা লাভ করতে পারেনি। এ সংক্রান্ত মামলায় অনুকূল রায় পেয়ে যতীন্দ্রনাথ পোদ্দারের স্ত্রী মমতা রানী পোদ্দার এরই মধ্যে সরকারের উচ্চ পর্যায়ে বারবার দেনদরবার করেও তার শেষ নামাতে পারেননি।

বর্তমানে মানবেতর অবস্থায় তারা সাতক্ষীরায় স্থায়ীভাবে বসবাস করছেন।
গোপালগঞ্জ জেলার বাসিন্দা যতীন্দ্রনাথ পোদ্দার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ শেষে ১৯৭২ সালের ৫ জুলাই বাংলাদেশ পুলিশ বাহিনীতে এসআই পদে যোগদান করেন। ১৯৯০ এর ২৯ এপ্রিল পদোন্নতি লাভ করে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে চুয়াডাঙা জেলায় কর্মরত থাকেন। এর এক পর্যায়ে তিনি ও তার পরিবার সাতক্ষীরা শহরে স্থায়ী বসবাস শুরু করেন।

স্ত্রী মমতা রানী পোদ্দার জানান চাকুরীকালীন তার স্বামীকে বিভিন্ন সময় ‘গোপালগঞ্জের লোক এবং তিনি হিন্দু’ হিসেবে অনেকের সমালোচনার মুখে পড়তে হয়। এরই এক পর্যায়ে ২০০৬ সালের ২ মার্চ চাকুরীর বয়সসীমা ২৫ বছর পূর্ণ হবার ৩ বছর আগে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তিনি জানান তার বিরুদ্ধে দীর্ঘ চাকুরী জীবনে কোন ধরনের লঘুদন্ড বা কারাদন্ডের অভিযোগ ছিল না। তিনি দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

যতীন্দ্রনাথ তাকে অবসরে পাঠানোর বিষয়টি পূনর্বিবেচনার জন্য সরকারের কাছে দেন দরবার করে কোনো সুফল না পেয়ে খুলনায় প্রশাসনিক ট্রাইব্যুনালে একটি মামলা করেন (মামলা নম্বর-৬/২০০৬)। ট্রাইব্যুনাল তার পক্ষে ২০০৭ এর ২২ নভেম্বর প্রদত্ত রায়ে অবসরে পাঠানো আইন সম্মত হয়নি উল্লেখ করে তাকে চাকুরীতে পুনর্বহাল এবং বিধি মোতাবেক তার চাকুরির সমস্ত সুযোগ সুবিধা প্রদানের আদেশ প্রদান করেন। আদালত রায়ে উল্লেখ করেন যে প্রতিহিংসামূলকভাবে তাকে চাকুরী থেকে অপসারণ করা হয়েছে। যা যুক্তিযুক্ত ও আইনসঙ্গত ছিল না। এরই মধ্যে ২০০৮ সালের ১৬ আগস্ট যতীন্দ্রনাথ পোদ্দার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

মমতা রানী পোদ্দার তার আবেদনে আরও উল্লেখ করেন যে সরকার প্রশাসনিক ট্রাইব্যুনালের ওই রায়ের বিপক্ষে আপিল করেন (নম্বর ০৯/০৮)। প্রশাসনিক ট্রাইব্যুনাল ওই আপিল খারিজ করে আগের রায় বহাল রাখেন। এদিকে পুনরায় সরকারপক্ষ সুপ্রীম কোর্টে লিভ টু আপিল (নম্বর ১১৬৩/১২) করলে তাও ২০১৩ সালের ২৩ সেপ্টেম্বর খারিজ হয়ে যায়। ফলে আদালতের আগের আদেশসমূহ বহাল থাকে।

মমতা রানী পোদ্দার আরও জানান এ ঘটনার পর আরও সাত বছর পার হলেও তিনি স্বামীর ওয়ারেশ হিসেবে পেনশনের টাকা এবং অন্যান্য কোন আর্থিক সুবিধা পাননি। এসব রায় নিয়ে তিনি সরকারের কাছে বারবার দেনদরবার করেছেন। বর্তমানে তিনি স্বামীহারা হয়ে বেকার সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অবিলম্বে তিনি তার স্বামীর চাকুরীকালীন বেতনভাতা, পেনশন ও সরকারী কর্মচারীর স্ত্রী হিসেবে প্রাপ্য আর্থিক সুবিধা প্রদানের অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন।

The post মৃত্যুর ১২ বছর পরও পেনশন সুবিধা পায়নি মুক্তিযোদ্ধা পুলিশ অফিসার যতীন্দ্রনাথের পরিবার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3i7ATY7

অস্ত্র মামলায় রিজেন্টের চেয়ারম্যান সাহেদের যাবজ্জীবন সাজা https://ift.tt/eA8V8J

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে করা অস্ত্র আইনের মামলার রায় ঘোষিত হয়েছে। রায়ে সাহেদের যাবজ্জীবন সাজা হয়েছে।
রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকা মহানগরের ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ গত ২০ সেপ্টেম্বর এই মামলার রায় ঘোষণার জন্য ২৮ সেপ্টেম্বর তারিখ ধার্য করেন।
এই মামলায় গত ২৭ আগস্ট সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষ থেকে ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনকে আদালতে হাজির করা হয়। ১৫ সেপ্টেম্বর এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। পরে আসামি ও রাষ্ট্রপক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। সরকারি কৌসুলির পক্ষে রাষ্ট্রপক্ষ থেকে সাহেদের সর্বোচ্চ সাজা চাওয়া হয়।

গত ৭ জুলাই রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। হাসপাতাল থেকে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সাহেদসহ ১৭ জনের নামে উত্তরা পশ্চিম থানায় মামলা করে। মামলার ৯ দিনের মাথায় ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।
পরদিন ১৬ জুলাই সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালতের অনুমতি সাপেক্ষে গোয়েন্দা পুলিশ (ডিবি) সাহেদকে নিয়ে ১৮ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও মাদক উদ্ধার করে। গত ৩০ জুলাই সাহেদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ১৯ আগস্ট অভিযোগপত্র আমলে নেন আদালত। অভিযোগপত্রে বলা হয়, সাহেদের স্বভাব-চরিত্র ভালো নয়। নিশান গাড়ির ভেতরে লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করা হয়।
চেক জালিয়াতির মামলায় ২০১০ সালে ঢাকার একটি আদালত সাহেদকে ছয় মাসের সাজা দেন। উত্তরা পশ্চিম থানায় সাহেদের বিরুদ্ধে ১৩টি মামলা আছে। এ ছাড়া সাহেদের বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশে ৫০টির বেশি মামলা রয়েছে। অনলাইন ডেস্ক:

The post অস্ত্র মামলায় রিজেন্টের চেয়ারম্যান সাহেদের যাবজ্জীবন সাজা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/36km2am

Sunday, September 27, 2020

জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে সাতক্ষীরা জেলা আ.লীগের অনুষ্ঠান স্থগীত https://ift.tt/eA8V8J

আওয়ামী লীগ সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান স্থগীত করা হয়েছে। আজ বেলা ১১টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীতে উক্ত সভা আহবান করা হয়। সকালে শহরে মাইক প্রচারের মাধ্যমে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষে উক্ত অনুষ্ঠান স্থগীত করার ঘোষণা দেওয়া হয়।

এরআগে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী আজ বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমীতে অনুরূপ কর্মসূচি আহবান করে।

পরবর্তীতে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিজেকে দাবী করে একই সময়ে একই স্থানে অনুরূপ কর্মসূচি আহবান করেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের অনুমোদিত কমিটির ৩নং সদস্য মো. শহিদুল ইসলাম। এর পরিপেক্ষিতে জেলা প্রশাসন কোন পক্ষকেই শিল্পকলা একাডেমী ব্যবহারের অনুমতি প্রদান করেনি। অনলাইন ডেস্ক:

The post জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে সাতক্ষীরা জেলা আ.লীগের অনুষ্ঠান স্থগীত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/36jYtyq

প্রতারক সাহেদের বিরুদ্ধে মামলার রায় দুপুরে https://ift.tt/eA8V8J

করোনাভাইরাস পরীক্ষা নিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেফতার রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনে করা একটি মামলার রায় আজ। সোমবার দুপুর ২টায় এ রায় ঘোষণা করবেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত।

এ বিষয়ে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু জানান, সাহেদের বিরুদ্ধে করা অস্ত্র মামলার রায় সোমবার দুপুর ২টায় ঘোষণা করবেন আদালত। সাক্ষ্য-প্রমাণে সাহেদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি আমরা। মামলায় তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড আশা করছি।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পালও এ মামলায় সাহেদের যাবজ্জীবন আশা করছেন। তিনি বলেন, সাহেদকে নিয়ে অভিযান পরিচালনার সময় একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। আমরা তা প্রমাণ করতে সক্ষম হয়েছি। রায়ে সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড হবে বলে আমরা প্রত্যাশা করছি।

তবে সাহেদের আইনজীবী মনিরুজ্জামানের দাবি বলেন, সাহেদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়নি। রায়ে সাহেদ খালাস পাবেন বলে তারা আশা করছেন।

সাহেদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে প্রথম কোনো মামলার রায় হবে এটি।

১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে হেলিকপ্টারে করে সাতক্ষীরা থেকে ঢাকায় আনা হয়।

করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ১৬ জুলাই সাহেদকে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়। এরপর ১৯ জুলাই তাকে নিয়ে উত্তরার বাসার সামনে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখানে সাহেদের নিজস্ব সাদা প্রাইভেটকারে পাঁচ বোতল বিদেশি মদ, ১০ বোতল ফেনসিডিল, একটি পিস্তল এবং একটি গুলি উদ্ধার করা হয়। এরপর উত্তরা পশ্চিম থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়।

৩০ জুলাই ঢাকা মহানগর হাকিম আদালতে সাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় চার্জশিট দাখিল করা হয়। এরপর ২৭ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

প্রসঙ্গত, সাহেদের বিরুদ্ধে করোনাভাইরাসের টেস্ট নিয়ে জালিয়াতির বিস্তর অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে সারাদেশে অর্ধশতাধিক মামলা দায়ের হয়েছে।

The post প্রতারক সাহেদের বিরুদ্ধে মামলার রায় দুপুরে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3i4LkeV

আত্রাই নদীর পানি বৃদ্ধি আবারও নি¤œাঞ্চল প্লাবিত https://ift.tt/eA8V8J

গত কয়েক দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানির ফলে আত্রাই নদীর পানি বেড়ে এখন বিপদ সীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাহিত হচ্ছে। প্লাবিত হচ্ছে নি¤œাঞ্চল। এতে উপজেলার জনগণের মাঝে আবারও বন্যাতঙ্ক দেখা দিয়েছে। টানা দেড় মাসেরও বেশি সময় বন্যার পানির সঙ্গে যুদ্ধের পর উপজেলার প্রান্তিক কৃষকেরা চাষাবাদের প্রস্তুতি নিতে শুরু করে। পানি বৃদ্ধির ফলে অনেকের দ্বিতীয় দফায় রোপনকৃত আমন ধান তলিয়ে যেতে শুরু করেছে।

গত জুলাই মাসের মাঝামাঝি সময়ে জেলার আত্রাই উপজেলার পাঁচটি স্থানে আত্রাই নদীর বেড়ীবাধঁ ভেঙে ৮টি ইউনিয়নের অর্ধ-শতাধিক গ্রাম প্লাবিত হয়। ফলে শত শত পুকরের মাছ ভেসে যায়। হাজার হাজার হেক্টর জমির আমন ফসলের ক্ষতি হয়। দ্বিতীয় দফায় আগষ্টের শেষের দিকে আবারো নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দেয়। এই অবস্থায় নদীর পানি কমে গেলে এবং লোকালয় থেকে পানি নেমে যাওয়ার পর কৃষকেরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে।

আত্রাই নদীর পানি কখনও কমছে, ফের কখনও বাড়ছে। পানির এই হ্রাস-বৃদ্ধিতে নদীর অরক্ষিত তীরে ভাঙনের আশঙ্কাও রয়েছে। এ ছাড়া নদী তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষের মধ্যে বন্যার আতঙ্কও ছড়িয়ে পড়েছে। বন্যায় ফসল হারানো কৃষক দ্বিতীয় দফায় আবার নতুন ফসল লাগানোর প্রস্তুতি নিলেও তারা এখন আতঙ্কে আছে।

বেশ কয়েক দিন ধরে নদীর পানি বাড়ায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত ফের বন্যার কোনো সতর্কবার্তা দেয়নি বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ কারণে এবারও সেপ্টেম্বরে বন্যার আশঙ্কায় অনেক কৃষক শীতকালীন সবজির আবাদ শুরু করতে দ্বিধায় ভুগছেন। এ ছাড়া সাম্প্রতিক বন্যায় এখনো বিধ্বস্ত বন্যাদুর্গত এলাকাগুলো। ভেঙে যাওয়া ঘরবাড়ি মেরামত করতে পারেননি নিম্ন আয়ের মানুষেরা।

উপজেলা কৃষি অফিস সূত্র জানা যায়, উপজেলার ৮ ইউনিয়নে প্রায় ৬ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়। এর মধ্যে মনিয়ারী, ভোঁপাড়া ও শাহাগোলা ইউনিয়নে সর্বাধিক পরিমাণ জমিতে আমন চাষ করা হয়। গত বছর আমন চাষের মৌসুমে রেকর্ড পরিমাণ জমিতে চিনি আতপ ধানের চাষ হয়েছিল। এতে করে কৃষকরা ব্যাপক লাভবানও হয়েছিল। এবারে আগাম বন্যার পানি মাঠে চলে আসায় আমনচাষ ব্যহত হতে পারে।

উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক আজাদ প্রামানিক বলেন, আমাদের বোরো ধান কেটে শেষ না করতেই মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাঠ পানিতে ভরে গেছে, জমির পানি একটু কমলেও আবারও বাড়ার কারনে আমন ধানের বীজতলা তৈরি করতেই পারলাম না। কিভাবে আমন চাষ করবো তা নিয়ে হতাশায় রয়েছি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম কাউছার হোসেন বলেন, হঠাৎ করে আবারও আত্রাই নদীর পানি বৃদ্ধির ফলে মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নদীর পানি কিছুটা কমলে মাঠের পানিও কমে যাবে।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান খান বলেন, নওগাঁর শিমুলতলী পয়েন্টে আত্রাই নদের পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে রবিবার সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ১২ ঘন্টায় পানির উচ্চতা বেড়েছে ৪৫ সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দুই-তিন দিন পানি আরও কিছুটা বাড়বে।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ):

The post আত্রাই নদীর পানি বৃদ্ধি আবারও নি¤œাঞ্চল প্লাবিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2S1xKys

সুন্দরবনের নোটাবেকি অভয়ারণ্য থেকে দুটি নৌকাসহ পাঁচ গরীব জেলে আটক https://ift.tt/eA8V8J

রবিবার বিকালে গহীন সুন্দরবনের লটাবেকি এলাকা থেকে মাছ ধরা ২টা নৌকা ও ৫ জন গরীব জেলেসহ মাছ ধরার সরঞ্জাম আটক করেছে বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে নৌকাসহ জেলেদের আটক করা সম্ভব হয়েছে বলে জানায় বনবিভাগ।

আটককৃত জেলেরা হলো, সোনাখালী (শ্যামনগর) এলাকার আকবার আলীর ছেলে আনছার আলী (৪০), বংশিপুরের মমিন গাজীর ছেলে আজগার গাজী (৩৬), সোনাখালীর সামসুর গাজীর ছেলে আলমগীর (৩৬), আফসার আলীর ছেলে মোঃ জামাল হোসেন (৩০), আকবার আলীর ছেলে আকরাম গাজী (৪৫) এবং পলাতক আসামী শ্যামনগরের পাইশ্বামারী গ্রামের সহারাব গাইননের ছেলে নজরুল ইসলাম।

আটককৃত জেলেদের সোমবার সকালে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন র্কমর্কতা সুলতান আহমেদ।

তিনি আরো জানান, সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় মাছ ধরা অবস্থায় তাদেরকে আটক করেছে বন বিভাগের স্মার্ট পেট্রোল টিম ও নোটাবেকি ফরেস্ট টহল ফাঁড়ীর সদস্যরা। জব্দকৃত মালামাল নোটাবেকি ফরেস্ট টহল ফাঁড়ীর হেফাজত আছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে বন আইনের ২৬ (১) ও ২৬ (১ধ)(ভ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া জব্দ কৃত মাছ ৪০ কেজি মাছ আদালতে পাঠানো হয়েছে বলে জানান মামলার বাদি সুন্দরবন নোটাবেকি ফরেস্ট টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আলম।

আব্দুল হালিম, বুড়িগোয়ালিনী (শ্যামনগর):

The post সুন্দরবনের নোটাবেকি অভয়ারণ্য থেকে দুটি নৌকাসহ পাঁচ গরীব জেলে আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2S1qW41

শিশু ও মানবাধিকার কৌশলগত কর্মশালা https://ift.tt/eA8V8J

শিশু অধিকার ও মানবাধিকার নেটওয়ার্কভূক্ত সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সাথে কৌশলগত পরিকল্পনা ও যৌথ কার্যক্রম বিষয়ক দু’দিনের জেলা পর্যায়ের কর্মশালা সম্পন্ন হয়েছে।

রবিবার সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে ইনসিডিন বাংলাদেশ আয়োজিত শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় এবং নারীর প্রতি সহিংসতা নিরসনের উদ্দেশ্য কর্মশালাটির সমাপ্তি করেন জেলা পরিষদের সদস্য মিসেস মাহফুজা সুলতানা রুবি। অংশগ্রহণ করেন সুমনা শারমিন, মোস্তাফিজুর রহমান, আব্দুল হাই সিদ্দিক, শেখ রফিকুল ইসলাম, করবী সুলতানা, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী প্রমুখ।

The post শিশু ও মানবাধিকার কৌশলগত কর্মশালা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2G4psU7