Thursday, October 28, 2021

ভাঁতশালা হাইস্কুলে প্রধান শিক্ষকসহ কয়েকটি পদে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন https://ift.tt/eA8V8J

আজিজুল হক আরিফ (দেবহাটা): প্রায় ২০ লাখ টাকা বাণিজ্যের মধ্যদিয়ে দেবহাটা উপজেলার সীমান্তবর্তী ভাঁতশালা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ একাধিক ৪র্থ শ্রেণির কর্মচারি পদে অযোগ্যদের নিয়োগ দিতে মরিয়া হয়ে উঠেছেন ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল জলিল বিশ্বাস ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মধূসুদন দত্ত ওরফে গদাই। বৃহস্পতিবার সকাল ১০টায় ভাঁতশালা বাজারে এক মানববন্ধনে এমন অভিযোগ তুলেছেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তৃতাকালে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আনিছুর রহমান, সাবেক প্রধান শিক্ষক আকবর বিশ্বাস, সাবেক সদস্য বাবলু বিশ্বাস, আওয়ামী লীগ নেতা শরিফ বিশ্বাস, ইউপি সদস্য আব্দুল জলিল, বজলুর রহমানসহ অন্যান্যরা বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টির উন্নয়নে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে জরাজীর্ণ বিদ্যালয়টিতে নতুন ভবন নির্মাণও শেষ হয়েছে। অথচ ওই বিদ্যালয়ে সভাপতি পদে থাকা ভাঁতশালা গ্রামের প্রভাবশালী আব্দুল জলিল বিশ্বাস বিভিন্ন সময়ে মোটা টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের ওই বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী হিসেবে নিয়োগ দিয়ে বিদ্যালয়টিতে ক্রমশ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। ইতোপূর্বে ২০১২ সালে স্কুলের সভাপতি জলিল বিশ্বাস ও তৎকালিন প্রধান শিক্ষক কারিমুল্লাহ মিলে সহকারী শিক্ষক পদে জলিল বিশ্বাসের পছন্দের ৮জন অযোগ্য প্রার্থীকে নিয়োগ দিয়ে ২৫ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নেন।

পরে সেই টাকার হিসাব না দেওয়ায় ম্যানেজিং কমিটির সদস্যরা আন্দোলন শুরু করলে বাধ্য হয়ে বিদ্যালয়ের নামে কিছু জমি লিখে দিয়ে আজীবন সদস্য পদ হাতিয়ে নেন জলিল বিশ্বাস।

সেসময়ে সভাপতি জলিল বিশ্বাসকে সন্তুষ্ট করে সহকারী শিক্ষকপদে নিয়োগ প্রাপ্তদের মধ্যে অন্যতম ছিলেন ঘলঘলিয়ার মনিরের স্ত্রী শিরিনা। টাউনশ্রীপুর শ্বরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে একাধিকবার পরীক্ষা দিয়ে অযোগ্য প্রমানিত হওয়া শিরিনা তখন রাতারাতি জলিল বিশ্বাসের হাত ধরে যোগ্য বনে গিয়ে নিয়োগ পান ভাঁতশালা স্কুলের সহকারী শিক্ষিকা পদে। সাম্প্রতিক সময়ে প্রধান শিক্ষক কারিমুল্যাহ অবসরজনিত কারণে বিদ্যালয় থেকে বিদায় নিলে সভাপতি জলিল বিশ্বাস তার পছন্দের শিরিনাকে সহকারী প্রধান শিক্ষক মনোনীত করেন। শুরু হয় নতুন প্রধান শিক্ষক সহ চতুর্থ শ্রেণির আরো চারজন কর্মচারী নিয়োগের তোড়জোড়। চলতি বছরের ১৫ আগস্ট সরকারি ছুটির দিনে সভাপতি জলিল বিশ্বাসের কথামতো সরকারি নিয়ম বর্হিভূতভাবে দুটি নামসর্বস্ব পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করান তারই সহচর বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মধূসুদন দত্ত ওরফে গদাই। ছুটির দিনে প্রকাশি নাম সর্বস্ব পত্রিকার ওই নিয়োগ বিজ্ঞপ্তি গোপন রেখে এবার কয়েক লক্ষ টাকায় চুক্তিবদ্ধ হয়ে ওই বিতর্কিত সহকারী শিক্ষিকা শিরিনাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বানাতে মরিয়া হয়ে উঠেছেন সভাপতি জলিল বিশ্বাস। তিনি কৌশলে সহকারী প্রধান শিক্ষক পদ থেকে শিরিনাকে সরিয়ে ফের প্রধান শিক্ষক পদে আবেদন করিয়ে দেনদরবার শুরু করেছেন।

একইসাথে প্রধান শিক্ষকসহ অন্যান্য শূন্য পদগুলোতে একাধিক যোগ্য প্রার্থীরা আবেদন করলেও, সহকারী শিক্ষিকা শিরিনাকে প্রধান শিক্ষক এবং অন্যান্য পদে তার পছন্দের অযোগ্য ব্যাক্তিদের নিয়োগ দিতে ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সভাপতি। এঘটনায় ওই বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আনিসুর রহমান বাদী হয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলে সম্প্রতি তা সরেজমিনে তদন্ত করেন জেলা শিক্ষা কর্মকর্তা। কিন্তু তাতেও ক্ষান্ত না হয়ে অদ্যাবধি এসব বিতর্কিত ও অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে সবধরণের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বিদ্যালয়ের সভাপতি আব্দুল জলিল বিশ্বাস। তারা মানববন্ধনে এঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি বিদ্যালয়টি রক্ষায় উপজেলা নির্বাহী অফিসারের, শিক্ষা অফিসারের উপস্থিতিতে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্নের জন্য জেলা প্রশাসকের কাছে দাবী জানিয়েছেন।

 

The post ভাঁতশালা হাইস্কুলে প্রধান শিক্ষকসহ কয়েকটি পদে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3BoUyMS

জেলা ভূমিহীন সমিতির পথসভা https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরা শহরের চালতেতলা মোড়ে পথসভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ভ‚মিহীন সমিতির সভাপতি মো: কওছার আলী।

মো: আব্দুস সামাদের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার দলিত পরিষদের সভাপতি গৌরপদ দাস। পথসভায় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভ‚মিহীন সমিতির সহ-সভাপতি মো: মফিজুর রহমান, মো: আরমান আলী, দপ্তর সম্পাদক মো: বাবলু হাসান, সদর উপজেলা ভ‚মিহীন সমিতির সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল (বাপ্পী), পৌর ভ‚মিহীন সমিতির সভাপতি মো: আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরা খাতুন, মো: শামসুর রহমান, ইউসুফ আলী প্রমুখ।

পথসভায় বক্তরা বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি অনুযায়ী খাস জমি ভ‚মিদের মাঝে বিলিয়ে দিতে হবে। বক্তারা আরো বলেন, পারকুখরালী জমাদ্দারের ভাটার ভিতরে অনুমানিক ৩ দাগে ১২ বিঘা খাস জমি আছে। সেই জমি সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে আগামী ১ সপ্তাহের মধ্যে ভ‚মিহীনদের মাঝে বিতণের ব্যবস্থা করবেন, যদি না করেন তাহলে ভ‚মিহীন নেতৃবৃন্দ ওই জমি উদ্ধার করে ভ‚মিহীনদের মাঝে সঠিকভাবে বিলি বন্টন করবেন বলে ঘোষণা দেন বক্তারা। প্রেসবিজ্ঞপ্তি

The post জেলা ভূমিহীন সমিতির পথসভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3bks5x1

কলারোয়ার কেকেইপি বিদ্যালয়ের সভাপতি নির্বাচন https://ift.tt/eA8V8J

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের কোটার মোড় কেকেইপি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই কমিটি গঠন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, কেরালকাতার কোটার মোড়ের কেকেইপি মাধ্যমিক বিদ্যালয়ে সকলের সম্মতিক্রমে ব্যবসায়ী ও সমাজসেবক মেহেদী হাসান মিলনকে সভাপতি করে ১১সদস্য বিশিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন-সাবেক সভাপতি শেখ মুজিবার রহমান মজু, সাবেক সভাপতি সুলতান মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, শেখ আলাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম, শিক্ষক সাদেকুর রহমান, শ্রী দিলীপ কুমার, শাহানাজ পারভীন, ইউপি সদস্য আব্দুল ওদুদ, সাবেক ইউপি সদস্য আব্দুল গণি, আজগর আলী মুক্তি, ইউপি সদস্য প্রার্থী শিমুল হোসেন প্রমুখ।

The post কলারোয়ার কেকেইপি বিদ্যালয়ের সভাপতি নির্বাচন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3nEaG8n

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সনাকের মানববন্ধন https://ift.tt/eA8V8J

‘চাই মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ। রাজনৈতিক দোষারোপ নয়, সহিংসতা রোধে অবিলম্বে সমস্ত ঘটনার সুষ্ঠু বিচার হোক’-এই দাবীকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন।

সম্প্রতি শারদীয় দুর্গোৎসবে কুমিল্লার একটি পূজামÐপের ঘটনাকে কেন্দ্র করে দেশের অন্তত ১৫টি জেলায় শতাধিক সাম্প্রদায়িক সহিংসতায় অন্তত ছয়জন নিহত এবং কয়েকশ’ মানুষ আহত হয়েছে। এসকল সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের দাবিতে ২৮ অক্টোবর সকাল ১০টায় একযোগে বাংলাদেশের ৪৫টি জেলা ও উপজেলার সনাক এলাকায় টিআইবি’র পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়।

এরই অংশ হিসেবে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সনাক সাতক্ষীরা এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে অংশ নিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন। শুরুতে সনাক সাতক্ষীরার সদস্য প্রফেসর আব্দুল হামিদ মানববন্ধনে অংশগ্রহণকারী সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, রাজনৈতিক দোষারোপের ঘেরাটোপে আটকে এসব ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধরনের সহিংসতা মাঝে মধ্যেই ঘটছে।

এরপর সাম্প্রদায়িক সহিংসতা রোধে সরকারের কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সনাকের পক্ষ থেকে ৬দফা সুপারিশ উপস্থাপন করা হয়, যেমন; ১. সাম্প্রদায়িক সহিংসতার সমস্ত ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং দ্রæত বিচার ট্রাইব্যুনালে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ২. সহিংস ঘটনার যেন বিস্তৃতি না ঘটে সেজন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী কর্তৃক তাৎক্ষণিক জোরালো পদক্ষেপ গ্রহণ ৩. শাহাবুদ্দিন কমিশন কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন প্রকাশ এবং এতে উল্লেখিত সুপারিশের আলোকে ব্যবস্থা গ্রহণ ৪. সাম্প্রদায়িক শক্তির প্রতি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা চিরতরে নির্মূল করতে হবে এবং প্রশাসনিক ও আইন প্রয়োগকারী সংস্থার পরিপূর্ণ নিরপেক্ষতা ও পেশাগত উৎকর্ষ নিশ্চিত করতে হবে ৫. ধর্মীয় উগ্রবাদ ও সহিংসতা রোধে শিক্ষাক্রমে সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয় পাঠ্য হিসেবে অন্তর্ভুক্তকরণ এবং ৬. ভবিষ্যতে যেন সাম্প্রদায়িক সহিংসতার মতো জঘন্য অপরাধ সংঘটিত না হয় সেজন্য রাষ্ট্রীয় উদ্যোগে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন।

সুপারিশসমূহ উপস্থাপনের পর সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাছুম মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। তিনি বলেন, একটি গোষ্ঠি বা কিছু মানুষের অপরাধের কারণে সারাদেশের মুসলিমরা যেমন দোষী হতে পারে না, তেমনি দু-একজন মানুষের ভুলের জন্য দেশের সকল হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমন, খুবই জঘন্য কাজ। কেউ যদি দোষ করে থাকে, দেশের প্রশাসন প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা আমাদের সকলকে বুঝতে হবে। এরপর মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন উদীচি শিল্পী গোষ্ঠীর সভাপতি সিদ্দুকুর রহমান।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য ও সাংবাদিক কল্যাণ ব্যানার্জি ও ডা: সুশান্ত কুমার ঘোষ। সবশেষে সনাক সভাপতি পবিত্র মোহন দাশ মানববন্ধনে উপস্থিত হবার জন্য এবং মানববন্ধনে সংহতি প্রকাশ করার জন্য সকলকে ধন্যবাদ জানান। মানববন্ধনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন স্বজন সমন্বয়ক রেবেকা সুলতানা ও মনিরুজ্জামান মুন্না, ইয়েস দলের সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ। প্রেসবিজ্ঞপ্তি

The post সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সনাকের মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3bhqI2i

আশাশুনিতে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা ও দোয়া https://ift.tt/eA8V8J

 

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় আশাশুনি পাউবো’র জামে মসজিদ চত্বরে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ধর্মীয় আলোচনা ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। মসজিদ কমিটির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান আলোচক ছিলেন, মাও: সামছুল আরেফিন।

অন্যদের মধ্যে আলোচনা রাখেন মাও: বাকী বিল্লাহ, মাও: রুস্তম আলি, মাও: আব্দর রউফ, মাও: কামরুল ইসলাম, মাও: আনিছুর রহমান, হাফেজ মারুফ বিল্লাহ। অনুষ্ঠানে অতিথি ছিলেন সদর ইউপি চেয়ারম্যান স. ম সেলিম রেজা মিলন, জেলা পরিষদ সদস্য চেয়ারম্যান প্রার্থী মহিতুর রহমান, চেয়ারম্যান প্রার্থী হোসেনুজ্জামান হোসেন।

The post আশাশুনিতে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা ও দোয়া appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3mq46Dc

পাটকেলঘাটার যুগিপুকুরিয়া ওয়ার্ড কৃষকলীগের কমিটি গঠন https://ift.tt/eA8V8J

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়ন কৃষকলীগের ৬ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক কাউন্সিল বৃহস্পতিবার বিকাল ৫টায় স্থানীয় ছকিনার মোড়ে অনুষ্ঠিত হয়। শেখ আব্দুস সোবহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষকলীগের সদস্য সচিব ইন্দ্রজিৎ সাধু, সরুলিয়া ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক নজরুল ইসলাম, মাষ্টার বিধান কুমার, সাংবাদিক আবু হোসেন, কৃষকলীগ নেতা পাটকেলঘাটা বণিক সমিতির সদস্য শেখ তরিকুল ইসলাম, আলোচনা শেষে উপস্থিত নেতাকর্মীদের সমর্থনে শেখ আব্দুস সোবহানকে সভাপতি ও শেখ আবু হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

The post পাটকেলঘাটার যুগিপুকুরিয়া ওয়ার্ড কৃষকলীগের কমিটি গঠন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3Cp9mw5

আশাশুনির হাড়ীভাঙ্গায় সুরঝংকার সঙ্গীত একাডেমী উদ্বোধন https://ift.tt/eA8V8J

আশাশুনি ব্যুরো: আশাশুনি সদরের হাড়িভাঙ্গায় সুরঝংকার সঙ্গীত একাডেমী নামে একটি সাংস্কৃতিক সংগঠনের উদ্বোধন করা হয়েছে। বুধবার রাতে নাটানা-হাড়ীভাঙ্গা বাজারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি থানা অফিসার ইনচার্জ মু. গোলাম কবির।

 

বিশিষ্ট সঙ্গীত অনুরাগী শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব। বাবুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোঝজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আমন্ত্রিত ও স্থানীয় শিল্পী কৃষ্ণ সরকার, সাগর, রমজান, বাবু, তানিয়া, সুমা, অর্পিতা, ঝিলিক, রিপা। নৃত্য পরিবেশন করেন কোয়েল, জাবা, রজনী, কঙ্কাবতী বাইন, রাজু, সাথী, উত্তম।

The post আশাশুনির হাড়ীভাঙ্গায় সুরঝংকার সঙ্গীত একাডেমী উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jOb17s