Saturday, May 29, 2021

বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে https://ift.tt/eA8V8J

সিলেট বিভাগসহ রাঙামাটি, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, রংপুর, খুলনা ও যশোর জেলার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে এবং পাশাপাশি আজ রোববার ও আগামীকাল সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, চলতি সপ্তাহের শেষে দেশের দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু টেকনাফ উপকূল পর্যন্ত এগিয়ে যেতে পারে।

এ ছাড়া আজ সন্ধ্যা ৬ টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এর পাশাপাশি আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে যে, বিহার ও উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও উত্তর দিকে এগিয়ে ও দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এ ছাড়া দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

The post বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3c4aqKS

কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা: ৭ আসামির জামিন স্থগিতাদেশ বহাল https://ift.tt/eA8V8J

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত ৭ আসামির জামিন স্থগিতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছেন আদালত।

রোববার (৩০ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আগামী ২০ জুন এই মামলা পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর আগে মঙ্গলবার (২৫ মে) নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত আবদুস সাত্তারসহ সাত জনকে চার মাসের জামিন দেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে জেলা ও দায়রা জজ আদালতে আসামিদের করা আপিল নিষ্পত্তি করতে বলা হয়েছে।

পরে ২৭ মে সাজাপ্রাপ্ত সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তারসহ সাত আসামির জামিন আজ (৩০ মে) পর্যন্ত স্থগিত করেছিলেন চেম্বার আদালত।

জামিন পাওয়া আসামিরা হলেন গোলাস রসুল, আব্দুস সামাদ, আব্দুস সাত্তার, জহুরুল ইসলাম, রাকিব, শাহাবুদ্দিন ও মনিরুল ইসলাম।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পরে আসামিদের জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে যশোর-সাতক্ষীরা সড়কে শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানসহ বেশ কয়েকজন আহত হন। ওইদিনই কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেন।

The post কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা: ৭ আসামির জামিন স্থগিতাদেশ বহাল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3vDLMZs

কলারোয়ায় সাংবাদিক বুলু আহমেদের দাফন সম্পন্ন প্রেসক্লাবের শোক https://ift.tt/eA8V8J

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক অনির্বাণ পত্রিকার নির্বাহী সম্পাদক সদ্য প্রয়াত বুলু আহমেদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯মে) সকাল ১০টায় কলারোয়া পৌরসভার দক্ষিণ মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা শেখ রাফিদ হোসেন। মুরারীকাটি হাইস্কুলের শিক্ষক আলী আহমদের সঞ্চালনায় জানাজাপূর্ব বক্তব্য রাখেন-কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবু নসর, মরহুমের শ্যালক দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. গোলাম মোস্তফা, সেজভাই ইকবাল আহমেদ ও হাফেজ ফয়সাল হোসেন। জানাজায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-প্রয়াতের একমাত্র পুত্র তাসরিফ আহমেদ, কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী এড. কাজী আব্দুল্লাহ আল হাবিব, মুরারীকাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাওফিকুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, মহিদার রহমান, দৈনিক অনির্বাণের আবু হাসান, আব্দুর রহমান সাগরসহ অসংখ্য মুসল্লি। উল্লে¬খ্য, শুক্রবার (২৮মে) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভাধীন দক্ষিণ মুরারীকাটি গ্রামের নিজ বাড়িতে ৬২ বছর বয়সে মারা যান সাংবাদিক বুলু আহমেদ। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক পুত্র ও এক কন্যা, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কিডনিসমস্যাসহ নানান রোগে আক্রান্ত হয়ে তিনি শয্যাশায়ী ছিলেন। সদ্যপ্রয়াত বুলু আহমেদের চাচা দৈনিক অনির্বাণ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ গত ২৯ এপ্রিল খুলনায় ইন্তেকাল করেন। কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ সকল সাংবাদিক।

The post কলারোয়ায় সাংবাদিক বুলু আহমেদের দাফন সম্পন্ন প্রেসক্লাবের শোক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3yNZSt1

জি. ফুলবাড়ি মাদ্রাসা ও পাবলিক লাইব্রেরীর উদ্বোধন https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গাওছে জামান আরেফ বিল্লাহ হযরত শাহ্ সূফী খান আতিযূর রহমান (রহ:) প্রতিষ্ঠিত কেন্দ্রীয় খান আতিয়ুর রহমান আদর্শ মিশন পরিচালিত দরছে নিজামী দ্বীনিয়া মাদ্রাসা ও ব্যারিস্টার রেদওয়ান উল্যাহ পাবলিক লাইব্রেরীর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৯ মে) দুপুরে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের জি. ফুলবাড়ি দরগাহ শরীফে প্রধান অতিথি হিসেবে তিনি ওই মাদ্রাসা ও লাইব্রেরির উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন। কেন্দ্রীয় খান আতিয়ূর রহমান আদর্শ মিশনের সভাপতি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলামের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, ফিংড়ি ইউপি চেয়ারম্যান শামসুর রহমান, পীরজাদা বীর মুক্তিযোদ্ধা ডা: আ হ ম হাফিজুর রহমান, পীরজাদা খলিলুর রহমান, পীরজাদা রেজাউল হাসান খান, মাওলানা জয়নুল ওয়ারা, ডা: জিএম মাহাবুবুর রহমান, লন্ডন প্রবাসী আবু সুফিয়ান, মাওলানা নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ইউনুস আলীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ। প্রসঙ্গত: মহান স্বাধীনতাকামী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিকামী হযরত শাহ্ সূফী খান আতিযূর রহমান (রহ:) ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দেশের স্বাধীনতা কামনা করে ২৬ মার্চ থেকে ১৯৭২ সালের ১০ জানুয়ারি পর্যন্ত রোজাব্রত পালন করেছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসা ও লাইব্রেরির গুরুত্ব তুলে ধরে বলেন, জ্ঞানের বাতিঘর হিসেবে কাজ করে লাইব্রেরী। লাইব্রেরি আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখে। এখন ই-লাইব্রেরী মানুষের জ্ঞানের পরিসীমাকে আরও বাড়িয়ে দিয়েছে। ইসলামের সুমহান আদর্শকে ছড়িয়ে দিয়ে শান্তিময় সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

The post জি. ফুলবাড়ি মাদ্রাসা ও পাবলিক লাইব্রেরীর উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2RUT8cf

ডুমুরিয়ার জমি নিয়ে বিরোধে বসতঘর ভাঙচুর ও মারপিটের অভিযোগ https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ার পল্ল¬ীতে জমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতঘর ভাংচুর, গৃহবধুকে মারপিট এবং প্রতিবন্ধী যুবতীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার রঘুনাথপুর গ্রামে।
এ ঘটনায় ভূক্তভোগী নারী রেক্সোনা বেগম (৩৯) প্রতিপক্ষ ইকবাল বাহার বিশ্বাসসহ তার সহযোগীদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ ও সংশি¬ষ্ট সূত্রে জানা গেছে, ডুমুরিয়া থানার রঘুনাথপুর গ্রামের নবেল শেখের ক্রয়কৃত বসত বাড়ির জমি নিয়ে একই এলাকার ইকবাল বাহার বিশ্বাস (৪২) ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই জমি জবর দখল নিতে ইকবাল বাহার গং বেশ কিছু দিন ধরে পায়তারা চালিয়ে আসছে বলে অভিযোগে বলা হয়ছে। তারই জের ধরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিবাদী ইকবাল বাহার তার সহযোগিদের নিয়ে নবেল শেখের বাড়িতে অনাধিকার প্রবেশ করে আধাপাঁকা টিনের ঘরের ইটের তৈরী প্রাচীর ও টিনের চাল ভাংচুর করে এবং ঘরের ভিতর থাকা আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে বাহিরে ফেলে দেয়।
এ সময় নবেল শেখের স্ত্রী রেক্সোনা বেগম বাঁধা দিতে গেলে তাকে বেদম মারপিট ও লাঞ্ছিত করে এবং ঘরের ভিতর শুয়ে থাকা তাদের দৃষ্টি ও বাকপ্রতিবন্ধী মেয়েকে তন্বি খাতুন (২৩)কে ঘরের ভিতর থেকে টেনে হেঁচড়ে বাইরে বের করে নিয়ে যায়।
এ ঘটনায় রেক্সোনা বেগম বাদী হয়ে শনিবার ইকবাল বাহার বিশ্বাসকে প্রধান আসামীসহ তিন জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয় জানতে চেয়ে ইকবাল বাহার বিশ্বাস বলেন, ওই জমিটা নিয়ে নবেল শেখের সাথে আমাদের আদালতে মামলা চলমান। ইতোমধ্যে বিজ্ঞ আদালত বিরোধীয় সম্পত্তিতে ১৪৪/১৪৫ ধারায় স্হিতাবস্হার আদেশ দিয়েছেন।
কিন্তু আদালতের নির্দেশনা উপেক্ষা করে প্রতিপক্ষরা রাতের আঁধারে ঘর নির্মাণ করে সেখানে বসবাসের জন্যে আসবাবপত্র ঢুকিয়েছে। তাই আজ আমরা তা সরিয়ে ফেলেছি।
এবিষয়ে জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, রেক্সোনা বেগম একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনাটি তদন্তের জন্যে রঘুনাথপুর পুলিশ ক্যাম্প ইনচার্জকে দায়ীত্ব দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে।

The post ডুমুরিয়ার জমি নিয়ে বিরোধে বসতঘর ভাঙচুর ও মারপিটের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3i8zBzX

ডুমুরিয়ায় গাঁজাসহ ২মাদক ব্যবসায়ী প্রেপ্তার https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ডুমুরিয়া থানা এলাকা হতে ৬১০ গ্রাম গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্তের নেতৃত্বে একটি টিম ডুমুরিয়া থানা এলাকায় মাদক উদ্ধারসহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে ২জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য গুটুদিয়া ইউনিয়নের পাটকেলপোতা নামক স্থানে অবস্থান করছে মর্মে জানতে পেরে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মামলার ঘটনাস্থললে যেয়ে মাদক ব্যবসায়ী বটিয়াঘাটা থানার শৌলমারী গ্রামের মিহির বৈরাগীর ছেলে সৌমেন বৈরাগী (৩০) এবং একই গ্রামের মনোজ কান্তি হালদারের ছেলে উৎসব হালদার (২০)কে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে মোট ৬১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় ডুমুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা হয়েছে।

The post ডুমুরিয়ায় গাঁজাসহ ২মাদক ব্যবসায়ী প্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3vDXZ04

পাইকগাছায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত বেঁড়িবাঁধ স্বেচ্ছাশ্রমে সংস্কার https://ift.tt/eA8V8J

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জোয়ারের পানির চাপে ক্ষতিগ্রস্ত ওয়াপদার বাঁধগুলি স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়েছে।
উপজেলার হরিখালী মৌজায় শিবসা নদীর তীরে অবস্থিত ওয়াপদার বাঁধ প্রবল জোয়ারের পানির চাপে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে পানি ভিতরে প্রবেশ করে বিস্তীর্ণ এলাকার চিংড়ি ঘের ক্ষতিগ্রস্থ হয়। এ ক্ষতিগ্রস্ত এলাকা মেরামতের জন্য খুলনা-৬ সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় শনিবার সকালে মেরামতের কাজ শুরু হয়। চেয়ারম্যান এসএম এনামুল হক ও জেলা পরিষদ সদস্য (সাবেক) আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান গাজী পৃথকভাবে বিপুল সংখ্যক লোক নিয়ে বাঁধের কাজ শুরু করেন। এদিকে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় পার্শ্ববর্তী ইউনিয়ন লস্কর ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন বাঁধের কাজে অংশগ্রহণ করেন। দুপুরের জোয়ার আসার আগেই বাঁধের কাজ সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, ওসি মো: এজাজ শফি, উপ-প্রোকৌশলী পানি উন্নয়ন বোর্ড পাইকগাছা মো: ফরিদ উদ্দীন প্রমুখ।

 

The post পাইকগাছায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত বেঁড়িবাঁধ স্বেচ্ছাশ্রমে সংস্কার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3usiGL2