Monday, May 25, 2020

ঈদেও বাঁধ নির্মাণে ব্যস্ত দক্ষিণ উপকূলের বানভাসি মানুষ https://ift.tt/eA8V8J

২০০৭ সালের প্রলয়ংকারী সিডর ও ২০০৯ সালের ২৫শে মে সর্বনাশী আইলায় লন্ডভন্ড হয়ে যায় দক্ষিণের উপকূলীয় জনপদ। গত এক দশকেও সেই ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই সুপার সাইক্লোন আম্পান নোনা জলে তলিয়ে দিলো সমগ্র দক্ষিণ উপকূল। অতি মানবেতর জীবন যাপন করছে এ অঞ্চলের অসহায়, দুস্থ এবং প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকা মানুষ।
গত ২০ মে আম্পানের তান্ডবলীলায় নদী ও সমুদ্রের নোনা জলে বিলীন হয়ে গেছে এ অঞ্চলের মানুষের জনজীবন। কয়রায় ১২১কি.মি বেড়িবাঁধের মধ্যে ২১ জায়গায় ৪০ কি.মি অধিক বাঁধ ভেঙে গেছে। অস্বাস্থ্যকর দূষিত নোনা পানির তলে অবস্থান করছে উপজেলাটির ৬টি ইউনিয়নের প্রায় ৬২ টি গ্রাম।
১ লাখ ৮৪ হাজারেরও অধিক মানুষ হয়েছে গৃহহীন, তলিয়ে গেছে ফসলের ক্ষেত। নোনা পানিতে ডুবে গেছে সাড়ে ৪ হেক্টর চিংড়ি ও সাদা মাছের ঘের। নষ্ট হওয়া ১০-১১ মেট্রিক টন চিংড়ি ও সাদা মাছের বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। নেই খাওয়া ও থাকার জায়গা, নোনা পানিতে ভেসে বেড়াচ্ছে সুন্দরবন কোল ঘেঁষা উপজেলার মানুষেরা।
কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: হুমায়ুন কবির বলেন, নোনা জলে মানুষ চরম ভোগান্তিতে বসবাস করছে। আজ ঈদের নামাজ সদরে বাঁধ ভাঙনের পাশে অনুষ্ঠিত হবে এবং নামাজ শেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাঁধের নির্মাণ কাজ শুরু করা হবে।
কয়রা উপজেলার চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম বলেন, এবছর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গাফলতি ও নিজস্ব ঠিকাদার দিয়ে নির্মিত বাঁধসমূহ আম্পানে নিশ্চিহ্ন হয়ে গেছে। তিনি টেকসই স্থায়ী বাঁধ নির্মাণের জন্য পাউবো এবং পানি সম্পদ মন্ত্রণালয়কে আহবান করেন।
কয়রা উপজেলার নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার বিশ্বাস বলেন, আমরা বেড়িবাধঁ নির্মাণ প্রক্রিয়া দ্রুত চালু করতে ওপর মহলকে জানিয়েছি। অতিদ্রুত সময়ের মধ্যে বাঁধ নির্মাণ কাজ শুরু করা হবে। এছাড়া উপজেলায় ক্ষয়ক্ষতির প্রতিবেদনও ইতিমধ্যে ঊর্ধ্বতন কতৃপক্ষকে পাঠিয়েছি।
কয়রা-পাইকগাছা-৬ আসেনের এমপি আখতারুজ্জামান বাবু জানান, ১৯৭২ সালে বঙ্গবন্ধু বাঁধ নির্মাণের কাজ শুরু করলেও আজ অবধি টেকসই বাঁধ নির্মাণ সম্ভব হয়নি। শুধু পুরানো বাঁধগুলো মেরামত করা হয়েছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করে বলেন, এ অঞ্চলের মানুষ খাইতে চায় না, চায় না পরতে। তারা করোনার মতো মহাদূর্যোগে শুধু টেকসই বাঁধ চায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অতীতে কয়রা উপজেলায় বাঁধ নির্মাণসহ সরকারি সাহায্য সহযোগিতা বিতরণে অনিয়ম রয়েছে। যার ফলশ্রুতিতে বাঁধ নির্মাণে সাহায্য ও সামগ্রিক বিষয়াশয় তদারকি করতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। অনলাইন ডেস্ক:

The post ঈদেও বাঁধ নির্মাণে ব্যস্ত দক্ষিণ উপকূলের বানভাসি মানুষ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2WYXoqP

No comments:

Post a Comment