Tuesday, April 21, 2020

সোনারগাঁওয়ে ২ জনকে দাফনের চার দিন পর জানা গেল তাদের মৃত্যু করোনায়! https://ift.tt/eA8V8J

দেশে করোনাভাইরাসের হটস্পট হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই ব্যক্তিকে দাফনের চার দিন পর জানা গেল তারা কোভিড-১৯ রোগে আক্রান্ত ছিলেন।

মঙ্গলবার বিকালে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে সোনারগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পেজে একাধিক স্ট্যাটাস দেয়ার পাশাপাশি সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর চেলারচর গ্রামে গত ১৮ এপ্রিল শনিবার দুপুরে মো. আসাদ মিয়া (৫০) নামে এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মারা যান।

এলাকাবাসী এ সময় নমুনা সংগ্রহ ছাড়া ওই ব্যক্তির লাশ দাফনে বাধা দেন। খবর পেয়ে রাতে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলামের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মারা যাওয়া ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করেন এবং লাশ দাফন করেন।

এদিকে গত রোববার দিবাগত রাত ২টার দিকে মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামে করোনার উপসর্গ জ্বর, সর্দি ও কাশি নিয়ে আব্দুর রহিম (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

এ ঘটনার পর নিহতের পরিবার ও এলাকাবাসী তার লাশ দাফন থেকে বিরত থাকেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলামের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মারা যাওয়া ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করেন এবং নিজেরাই লাশ দাফন করেন। এ ঘটনার পর পর মারা যাওয়া ওই দুই ব্যক্তির বাড়ির আশপাশের এলাকা লকডাউন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা জানান, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া মো. আসাদ মিয়া ও আব্দুর রহিমের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছিল। মঙ্গলবার নমুনা পরীক্ষা শেষে তাদের রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছে। রিপোর্টে তাদের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়।

উল্লেখ্য, সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজার, কাঁচপুর ও শম্ভুপুরায় এ পর্যন্ত আটজনের শরীরে কোভিড-১৯ বা করোনাভাইরাস পাওয়া গেছে বলে নিশ্চিত করে উপজেলা প্রশাসন।

এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনের লাশ দাফনের প্রায় চার দিন পর মঙ্গলবার বিকালে পাওয়া রিপোর্টে জানা গেল তাদের শরীরে করোনাভাইরাস ছিল।

The post সোনারগাঁওয়ে ২ জনকে দাফনের চার দিন পর জানা গেল তাদের মৃত্যু করোনায়! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3eIjYe8

No comments:

Post a Comment