কোভিড-১৯ মহামারি মোকাবেলায় যুক্তরাষ্ট্রে অভিবাসন বন্ধের আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে এই অভিবাসন বন্ধ থাকবে সাময়িকভাবে। অবস্থার উন্নতি ঘটার সঙ্গে সঙ্গে এই আদেশ বিলুপ্ত করা হবে। সোমবার রাতে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, অদৃশ্য শত্রুর হামলার প্রেক্ষাপটে, মহান মার্কিন নাগরিকদের কর্মসংস্থার সুরক্ষার স্বার্থে, যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে অভিবাসন বাতিলের আদেশে আমি স্বাক্ষর করতে যাচ্ছি।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া কোভিড-১৯ মহামারিতে সবথেকে ক্ষতিগ্রস্থ রাষ্ট্র যুক্তরাষ্ট্র। সেখানে প্রাণ হারিয়েছেন এখন পর্যন্ত প্রায় ৪৩ হাজার মানুষ। আক্রান্ত প্রায় ৮ লাখ। মহামারির প্রাদুর্ভাবের কারণে অর্থনৈতিক ও স্বাস্থ্যগত সংকটের বিরুদ্ধে নজিরবিহীন লড়াইয়ে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশটি।
এই পরিস্থিতিতে মার্কিন অর্থনীতিও অচল হয়ে পড়েছে। ব্যাপক ভ্রমণ বিধিনিষেধ, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে বেকারত্ব সুবিধা পাওয়ার জন্য দুই কোটি ২০ লাখ মার্কিন নাগরিক আবেদন করেছেন। বিধিনিষিধে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্যগুলোর গভর্নরদের সঙ্গে ইতোমধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন ট্রাম্প। তিনি অর্থনীতি সচল করে দেয়ার কথা বললেও ম্যারিল্যান্ড, ভার্জেনিয়া ও ওয়াশিংটনে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
The post অভিবাসন বন্ধের আদেশে স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2XS9cMt
No comments:
Post a Comment