যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের চন্ডিপুর গ্রামে সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার মৃত জিনিতুল্লাহ সরদারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. মাহাবুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় সাইফুল ইসলাম নিজ বাড়ীতে বিদ্যুত চালিচ ধান ঝাঁড়া মেশিন দ্বারা ধান ঝাঁড়তে গিয়ে বিদ্যুতায়িত হন। সঙ্গে সঙ্গে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
যশোর প্রতিনিধি:
The post যশোরের মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/34SX1jW
No comments:
Post a Comment