Wednesday, April 22, 2020

ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কৃষক সংগ্রাম সমিতি https://ift.tt/eA8V8J

বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির এক যুক্ত বিবৃতিতে বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি যে, চলতি ইরি-বোরো ধানের মৌসুমের শেষ পর্বে করোনা ভাইরাসজনিত মহামারী পরিস্থিতির কারণে অঘোষিত লকডাউন কার্যকরি করায় সকল সেচযন্ত্র মেরামত দুঃসাধ্য হয়ে পড়েছে। ফসল ঘরে তোলার জন্য প্রয়োজনীয় যানবাহন মেরামত করে প্রস্তুত করতে পারছে কৃষক। এ কাজে সংশ্লিষ্ট মিস্ত্রিরা কাজ করতে পারছে না। কোথাও মিস্ত্রিরা কাজ করলেও যন্ত্রাংশের দোকান বা লেদ কারখানা বন্ধ থাকছে। ফলে ধান পাকার পূর্বে সেচ কাজ ব্যাহত হয়ে উৎপাদন ক্ষতিগ্রস্থ হচ্ছে। ধান ঘরে তুলতে সমস্যা হবে। সবজি চাষীদের ক্রেতা না থাকার কারণে কৃষক উৎপাদিত সবজি বিক্রয় করতে পারছে না। পানির দামে বিক্রি করে চরম দূর্দশার মধ্যে পড়েছে সবজি চাষীরাও। বিগত মৌসুমেও অতীতের ন্যায় ফসলের ন্যায্যমূল্য বঞ্চিত কৃষক দিশেহারা। নেতৃবৃন্দ করোনা মহামারীজনিত পরিস্থিতি এবং পরবর্তিতে খাদ্য সঙ্কট মোকাবেলায় নিম্নোক্ত দাবিসমূহ পূরণ করার আহ্বান জানান।

দাবিসমূহ-

১। উৎপাদিত ধানের ১/৩অংশ রাষ্ট্রকে ন্যায্যমূল্যে সরাসরি কৃষকের নিকট থেকে ক্রয় করতে হবে।

২। কৃষির সাথে সংশ্লিষ্ট ব্যবসা ও কৃষি ভিত্তিক শিল্প কারখানা বিশেষ ব্যবস্থায় দ্রুত চালু করতে হবে।

The post ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কৃষক সংগ্রাম সমিতি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2XWHuOQ

No comments:

Post a Comment