Wednesday, April 22, 2020

৪ মে পর্যন্ত বাড়ছে সাধারণ ছুটি https://ift.tt/eA8V8J

কোভিড-১৯ এর সংক্রমণ রোধে দেশে চলমান সাধারণ ছুটি মে মাসের ৪ তারিখ পর্যন্ত বাড়ানো হচ্ছে।

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিবিসি বাংলাকে জানান, এই সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর বিষয়টি নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে। বিকাল নাগাদ সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠকের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

কোভিড রোধে ২৬ মার্চ থেকে প্রথম দফায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর তিন দফা ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। তৃতীয় দফায় ছুটি বাড়ানোর পর ২৫ এপ্রিল (শনিবার) তা শেষ হওয়ার কথা ছিল।

এখন সেখান থেকে ছুটির মেয়াদ আরও এক সপ্তাহের বেশি বাড়ানো হচ্ছে।

The post ৪ মে পর্যন্ত বাড়ছে সাধারণ ছুটি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Vqwurg

No comments:

Post a Comment