Wednesday, November 3, 2021

কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে স্বাগতিকরা সেমিতে https://ift.tt/eA8V8J

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় ৩-০ গোলে মাঠশিয়াকে হারিয়ে স্বাগতিকরা জয়লাভ করেছে।

বুধবার বিকেলে স্থানীয় হাইস্কুল মাঠে সোনামাটি যুব সংঘের আয়োজনে কেড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা শুরুর ২০ মিনিটে কেড়াগাছির ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় মিলন একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ১৫ মিনিটে কেড়াগাছি ৬ নম্বর জার্সিধারী খেলোয়ার বাপ্পি একটি গোল করে ব্যবধান বাড়ান ২৬ মিনিটে কেড়াগাছি ৮নম্বর জার্সিধারী খেলোয়ার সাগরের প্লান্টি শটে আরো একটি গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ৩-০ গোলে যশোরের মাঠশিয়াকে হারিয়ে সেমিতে খেলার গৌরব অর্জন করে স্বাগতিক সোনামাটি ফুটবল একাদশ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোশারফ হোসেন তাকে সহযোগিতা করেন মাসুদ পারভেজ মিলন ও সাইদুর রহমান। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। আগামী শুক্রবার প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় ভাদড়া বাউকোলা স্পোর্টিং ক্লাব বনাম কাজিরহাট ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

The post কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে স্বাগতিকরা সেমিতে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3wdFyAj

No comments:

Post a Comment