Friday, July 3, 2020

রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৬৭ হাজার ছাড়ালো https://ift.tt/eA8V8J

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় আরো ৬ হাজার ৭১৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৬৭ হাজার ছাড়ালো।

শুক্রবার রুশ জরুরি বিভাগ তাদের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরো ১৭৬ জনের মৃত্যু হয়েছে।

আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৬৭ হাজার ৮৮৩ জন। মৃত্যু হয়েছে ৯ হাজার ৮৫৯ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৩৭ হাজার ৮৯৩ জন।

সূত্র- রয়টার্স

The post রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৬৭ হাজার ছাড়ালো appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3itqd7J

No comments:

Post a Comment