Saturday, July 4, 2020

রেমডেসিভির ব্যবহারের অনুমতি দিল ইইউ https://ift.tt/eA8V8J

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় রেমডেসিভির ওষুধ অনুমোদন দিয়েছে ইউরোপিয়ান কমিশন। শুক্রবার এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) হেলথ কমিশনার স্টেলা কাইরিয়াকাইডস।

কাইরিয়াকাইডস বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে দক্ষ চিকিৎসা বা ভ্যাকসিন নিশ্চিত করার প্রচেষ্টায় আমরা কোনো রকম ত্রুটি রাখবো না। এই প্রথমবার ইইউ’র এক্সিকিউটিভ আর্ম করোনার চিকিৎসায় এই ওষুধের অনুমোদন দিল।

রেমডেসিভির মূলত ইবোলার ওষুধ হিসেবে ব্যবহার করা হতো। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা যায়, হাসপাতালে চিকিৎসাধীন করোনা ভাইরাসের রোগীরা এ ওষুধটি খেয়ে অপেক্ষাকৃত দ্রুত সুস্থ হয়ে উঠছেন। 

জানা গেছে, এরইমধ্যে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ রেমডেসিভির অনুমোদন দিয়েছে। এ নিয়ে বিতর্ক থাকলেও যুক্তরাষ্ট্রে চাহিদা বেশ তুঙ্গে। চলতি সপ্তাহে এক খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে আগামী তিন মাসে গিলিয়াডের সব সরবরাহ কিনে নিয়েছে মার্কিন সরকার। এবার অনুমোদন দিল ইউরোপিয়ান কমিশন।

অনুমোদনের শর্তে বলা হয়েছে, প্রাপ্তবয়স ও ১২ বছরের বেশি বয়সী কিশোরদের কিংবা যাদের ওজন ৪০ কিলোগ্রামের বেশি তাদের কভিড-১৯ চিকিৎসায় এটি ব্যবহার করা যাবে। 

গিলিয়াড সায়েন্স এর প্রধান মেডিকেল অফিসার ডা. মেরদাদ পারসেই বলেন, মহামারির এই নজিরবিহীন সময়ে অত্যন্ত দ্রুত পর্যবেক্ষণের মাধ্যমে রেমডেসিভিরকে স্বীকৃতি দেয়ায় ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির প্রশংসা করতেই হয়। ইউরোপজুড়ে কভিড-১৯ রোগীদের চিকিৎসায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ক্ষেত্রে এই শর্তযুক্ত অনুমোদন গুরুত্বপূর্ণ একটি ধাপ।

করোনাভাইরাস চিকিৎসায় যুক্তরাষ্ট্রে একমাত্র ওষুধ হিসেবে রেমডেসিভিরই অনুমোদন পেয়েছে। নিয়ে যুক্তরাষ্ট্রে ট্রায়ালও হয়েছে। তাতে দেখা যায়, এই ওষুধ সেবনের ফলে করোনা ভাইরাসের উপসর্গ ১৫ দিন থেকে কমে ১১ দিনে নেমে যায়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব এলার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস এর পরিচালক ডা. অ্যান্থনি ফাউচি বলেছেন, তথ্য-প্রমাণ বলছে, সেরে ওঠার সময় কমাতে রেমডেসিভিরের রয়েছে পরিষ্কার, তাৎপর্যপূর্ণ ও ইতিবাচক প্রভাব।

জীবন বাঁচাতে, হাসপাতালের ওপর চাপ কমাতে ও কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করার ক্ষেত্রে রেমডেসিভির ভূমিকা রাখতে পারে বলে তখন জানান যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা।

সূত্র: বিবিসি ও সিএনএন

The post রেমডেসিভির ব্যবহারের অনুমতি দিল ইইউ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2BBTxbp

No comments:

Post a Comment