স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় কালের চিত্র পত্রিকা অফিসে জেলা তাঁতীলীগ আয়োজিত অনুষ্ঠানে জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য এড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সমীর কুমার বসু, পৌর তাঁতীলীগের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম জুয়েল প্রমুখ। জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন এইড হেলথ এর ডিপো মালিক সবুজ সরদারসহ জেলা, উপজেলা ও পৌর আ’লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ, শ্রমিকলীগের নেতাকর্মীরা। প্রেসবিজ্ঞপ্তি
The post জেলা তাঁতী লীগের উদ্যোগে জাতীয় চার নেতাকে স্মরণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3nROJTv
No comments:
Post a Comment