Wednesday, November 3, 2021

জাতীয় চার নেতার স্মরণে কলারোয়া উপজেলা আ’লীগের দোয়া https://ift.tt/eA8V8J

ঐতিহাসিক জেল হত্যা দিবসে কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের উদ্যোগে ও সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) বিকেলে কলারোয়া পৌর সদরের পশুহাট মোড়ের দলীয় কার্যলয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিকের পরিচালনায় সভায় বক্তব্য দেন-উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হেলাল, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আ.লীগ নেতা শেখ কামাল রেজা, অধ্যাপক আব্দুর রহিম, কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.লীগনেতা আসলামুল আলম আসলাম, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম, উপজেলা তাতীলীগের সভাপতি রিপন, ছাত্রলীগনেতা জহুরুল ইসলাম টিটু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি বরুন কুমার মন্ডল, কলারোয়া পৌর সভার তুলসীডাঙ্গা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার ঘোষ, তাতীলীগনেতা লাল্টু হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটনসহ নেতা-কর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে জাতীয় ৪ নেতার স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তরা, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার পাশাপাশি জাতিকে নেতৃত্বহীন করার লক্ষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পাশাপাশি ৩নভেম্বর স্বাধীনতা বিরোধী চক্র কারাবন্দী অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী জাতীয় ৪ নেতাকে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা জানান। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম এই হত্যাকান্ডে নিহত মহান জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনান্তে দোয়া পরিচালনা করেন মাওলানা মনিরুজ্জামান। সূত্র: জুলফিকার আলী

The post জাতীয় চার নেতার স্মরণে কলারোয়া উপজেলা আ’লীগের দোয়া appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZRVxYH

No comments:

Post a Comment