ভারতের উত্তর প্রদেশে দুর্বৃত্তের গুলিতে পুলিশের আট সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জনএ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।
বৃহস্পতিবার গভীর রাতে প্রদেশের রাজধানীর লখনৌ থেকে ১৫০ কিলোমিটার দূরে কানপুরের কাছে শিবরাজপুরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
মারা যাওয়া পুলিশ সদস্যদের মধ্যে একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এছাড়া রয়েছেন তিনজন সাব-ইন্সপেক্টর ও চারজন কনস্টেবল।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিকাশ দেবু নামে পুলিশের ওয়ান্টেড তালিকায় থাকা অন্তত ৬০ মামলার আসামিকে গ্রেফতারের অভিযানে যান স্থানীয় তিনটি থানার পুলিশ সদস্যরা। রাত ১টার দিকে ওই এলাকায় ঢোকার পর একটি বাড়ির ছাদ থেকে পুলিশ টিমের ওপর এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসীরা। তাতেই মৃত্যু হয় আট পুলিশ কর্মীর। এ ঘটনায় চারজন পুলিশ কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্র বলছে, সম্ভবত অভিযানের খবর আগেই পেয়ে গিয়েছিল সন্ত্রাসীরা। তারা তৈরি হয়েই ছিল। পুলিশের গাড়ি আসতেই গুলি চালাতে শুরু করে। ঘটনার পরেই উত্তর প্রদেশের সীমানা সিল করে দেয়া হয়েছে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
এদিকে পুলিশ সদস্যদের মৃত্যুতে শোক জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি জানিয়েছেন প্রদেশের পুলিশের ডিরেক্টর জেনারেল এইচ সি অসতি।
সূত্র: জি নিউজ
The post উত্তর প্রদেশে দুর্বৃত্তের গুলিতে ৮ পুলিশ নিহত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZrvGTy
No comments:
Post a Comment