Friday, July 3, 2020

করোনা মোকাবিলায় সাফল্যের দাবি কিমের https://ift.tt/eA8V8J

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় নিজের দেশের ‘উজ্জল সাফল্য’ দাবি করে তার প্রশংসা করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সম্প্রতি উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির এক রাজনৈতিক বৈঠক শেষে কিম বলেন, ‘আমরা মারাত্মক ভাইরাসটির সংক্রমণ প্রতিহত করেছি এবং স্থিতিশীল পরিস্থিতি ধরে রেখেছি।’

বিশ্বে করোনাভাইরাস যখন ব্যাপক হারে ছড়িয়ে পড়ছিলো, তখনই উত্তর কোরিয়া সীমান্ত বন্ধ করে দেয় এবং হাজার হাজার লোককে আইসোলেশনে থাকতে বাধ্য করে।

কিম উক্ত বৈঠকে করোনা মোকাবিলায় দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কার্যকর নেতৃত্বের পাশাপাশি পার্টির কেন্দ্রীয় কমিটির আদেশ মেনে নেয়ায় জনগণেরও প্রশংসা করেন। এছাড়া তিনি করোনা মোকাবেলায় সকলকে সর্বোচ্চ সতর্ক থাকারও আহ্বান জানান।

কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়, কিম মনে করেন করোনা মহামারি প্রতিরোধের জন্য সরকারের নেয়া পদক্ষেপ দ্রুত তুলে নেয়া হলে উত্তর কোরিয়ার ভয়াবহ অবস্থা তৈরি হতে পার।

উত্তর কোরিয়ায় এখনো কোনো করোনা রোগী শনাক্তের খবর পাওয়া যায়নি। জানুয়ারির শেষ দিকে উত্তর কোরিয়া দ্রুত ভাইরাসের বিরুদ্ধে পদক্ষেপ নেয়। সীমান্ত বন্ধ করার পাশাপাশি বিদেশিদের রাজধানী পিয়ংইয়ংয়ে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

এছাড়া দেশের নাগরিকদের আইসোলেশনে রাখার পাশাপাশি স্কুলও বন্ধ করে দেয়া হয়। বর্তমানে স্কুল খুললেও জনসমাবেশ নিষিদ্ধ। তবে করোনা ভাইরাস ঠেকাতে কড়াকড়ি আরোপ করায় খাদ্যের অভাবে ভুগছেন উত্তর কোরিয়ায় ৪০ শতাংশ মানুষ।

সূত্র: বিবিসি

The post করোনা মোকাবিলায় সাফল্যের দাবি কিমের appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Bz93EY

No comments:

Post a Comment