Friday, July 3, 2020

শ্যামনগরে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৪ https://ift.tt/eA8V8J

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালী গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। আহতদের শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন পার্শ্বেখালী গ্রামের মৃত বাহার আলীর পুত্র আব্দুর রহমান (৪০), আব্দুর রহমানের স্ত্রী শিরিনা (৩০), আব্দুল আজিজের স্ত্রী আমেনা বেগম (৪৫) এবং মোজাম্মেল হকের পুত্র আব্দুর রহিম (২০)। ঘটনার বিবরণে জানা যায়, মৃত বাহার আলী পুত্র আব্দুর রহমান ও আব্দুল আজিজের সাথে দীর্ঘদিন জমি-জায়গা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকাল ৮টার দিকে বড় ভাই আব্দুল আজিজ, আব্দুর রহমানের লাগানো গাছ কর্তন করতে থাকে। এ সময় আব্দুর রহমানের স্ত্রী শিরিনা বাঁধা সৃষ্টি করলে আজিজ গাজী, নুর মোহাম্মাদ, মোমিনুর, আব্দুর রহিম ও লাল্টু দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর শুরু করে। এ সময় আব্দুর রহমান আসলে তাকেও মারধর করে। এলাকাবাসী তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শ্যামনগরে প্রেরণ করেন। এ বিষয়ে আব্দুল আজিজ বলেন, সকালে আমি পথ বের করার জন্য গাছ কাটতে থাকলে সেটি রহমানের শালিকা ভিডিও করতে থাকলে বাক-বিতন্ডে গ্যামজ্যাম শুরু হয়। আব্দুর রহমান বলেন, আমার বড় ভাইসহ ৫/৬ জন সকালে আমার লাগানো গাছ কাটতে থাকে। আমরা বাঁধা সৃষ্টি করলে আমাদের মারধর করে। রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি:

The post শ্যামনগরে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৪ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2BAdpM4

No comments:

Post a Comment