Friday, July 3, 2020

কুলিয়ায় দোকানঘর ফেরত চাওয়ায় গাড়ী ভাংচুর ও মারপিটের অভিযোগ https://ift.tt/eA8V8J

দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদ মোড়ে দোকানঘর ফেরত চাওয়ার কেন্দ্র করে গাড়ী ভাংচুর ও মারপিটের অভিযোগ উঠেছে কুলিয়া মাঝেরপাড়া ফজলুর ছেলে মিজান, মিন্টু ও তার ছোট ভাই জিয়ার বিরুদ্ধে। ভুক্তভোগী আব্দুর রশিদ জানান, আমি বিগত প্রায় এক বছর আগে বহেরা গ্রামের আব্দুল কাদের (কাদু) নিকট থেকে কুলিয়া ইউনিয়ন পরিষদ মোড়ে একটি দোকান ভাড়া নিয়ে থাকি। কিন্তু আমার ভাড়াকৃত দোকনটির কোন কার্যক্রম না থাকায় আমি ও আমার ছেলেরা পরামর্শ করিয়া কয়েক মাস আগে কুলিয়ার ফজলুর বড় ছেলে মিজানকে বিনা স্বার্থে সেখানে বসার সুযোগ করে দেই। কারণ সে আমার বড় ছেলে আনারুলের বন্ধু হয়। তাছাড়া আমি একজন ফল ব্যবসায়ী হওয়ায় দোকানটি বর্তমানে আমার প্রয়োজন থাকায় আমি মিজানকে কয়েকদিন আগে বলি দোকানটি ফেরত দিতে। কিন্তু সে সেখান থেকে না সরে বিভিন্ন অজুহাত দেখাতে থাকে। এক পর্যায়ে (১জুলাই) বুধবার সকালে আমি মোটরসাইকেল নিয়ে আমার ভাড়াকৃত দোকানের সামনে নিয়ে গিয়ে দাড়ায় এবং মিজানকে দোকান ছেড়ে দেওয়ার অনুরোধ করি। কিন্তু সে কোন কথা না শুনে পরিকল্পিতভাবে সে এবং তার মেজ ভাই মিন্টু ও ছোট ভাই জিয়া আমার উপর হামলা করে এবং আমার মটরসাইকেল ভাংচুর করে। এমতাবস্থায় আমার ছেলে আনারুল এগিয়ে আসলে তাকেও মারধর করে। কিন্তু আমরা অসহায় বলে কোন প্রতিবাদ করতে পারিনি। তারা শুক্রবার (৩জুলাই) আবারও আমাদেরকে বিভিন্ন হুমকি ধামকি দিয়েছে। আমি এমতাবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এবিষয়ে মিজানের সাথে কথা বলার জন্য তার মোবাইলে ফোন দিলে তার ফোনটি বন্ধ ছিলো। কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি:

The post কুলিয়ায় দোকানঘর ফেরত চাওয়ায় গাড়ী ভাংচুর ও মারপিটের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2YTEUJo

No comments:

Post a Comment