Saturday, July 4, 2020

যুক্তরাষ্ট্রে টানা তৃতীয় দিন ৫০ হাজারের বেশি আক্রান্ত https://ift.tt/eA8V8J

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরো ৫৭ হাজার ৬৮৩ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে একদিনে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির এটি নতুন রেকর্ড। এনিয়ে দেশটিতে টানা তৃতীয় দিন ৫০ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন। 

জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র

পরিসংখ্যান অনুযায়ী, এ নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২৭ লাখ ৯৩ হাজার ২২ জনে দাঁড়ালো। এর আগের ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৫৩ হাজার ৬৯ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় নতুন করে আরো ৭২৮ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ২৯ হাজার ৪০৫ জনে দাঁড়ালো।

এ মহামারি করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে পরপর তৃতীয় দিন রেকর্ড সংখ্যক মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হলো।

বর্তমানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য গুলোতে করোনাভাইরাসের নতুন বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কোভিড-১৯ ভাইরাসে মৃতের ও আক্রান্তের সংখ্যা আবার অনেক বেড়ে যাওয়ার কারণে এ দুই অঞ্চলের রাজ্যগুলোতে ব্যবসা প্রতিষ্ঠান ফের খুলে দেয়ার প্রক্রিয়া থেমে গেছে।

The post যুক্তরাষ্ট্রে টানা তৃতীয় দিন ৫০ হাজারের বেশি আক্রান্ত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31VvUpd

No comments:

Post a Comment