Friday, July 3, 2020

বলিউডে নক্ষত্রপতন, মারা গেলেন বলিউডের ‘মাস্টারজী’ সরোজ খান https://ift.tt/eA8V8J

বলিউডে আবারো নক্ষত্রপতন! প্রয়াত বলিউডের ‘মাস্টারজী’ খ্যাত কোরিও্রগ্রাফার সরোজ খান।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ১৭ জুন হাসপাতালে ভর্তি হন বলিউডের নামজাদা কোরিওগ্রাফার সরোজ খান। বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।

সরোজ খান ভর্তি ছিলেন মুম্বাইয়ের গুরু নানক হাসপাতালে। ১৯৪৮ সালের ২২ নভেম্বর মুম্বইতে তার জন্ম হয়। আসল নাম নির্মলা নাগপাল। স্বাধীন কোরিওগ্রাফার হিসেবে তার কাজ শুরু হয় ১৯৭৮ সালে গীতা মেরা নাম ছবি দিয়ে।  শ্রীদেবী ও মাধুরি দীক্ষিতের সঙ্গে কাজ করে তার ক্যারিয়ারের গ্রাফচিত্র উর্ধ্বমুখী হয়।

তার নাচের স্টেপ এখনো বলিউডে জনপ্রিয়। ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত সরোজ খান একটি টিভি রিয়েলিটি শোয়ের বিচারক ছিলেন। তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড।

The post বলিউডে নক্ষত্রপতন, মারা গেলেন বলিউডের ‘মাস্টারজী’ সরোজ খান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/38rtvU4

No comments:

Post a Comment