মাত্র এক মাসের ব্যবধানে মারা গেলেন বক্স অফিসে হিট ছবি ‘পিকে’র দুই অভিনেতা। মে মাসের ১৩ তারিখ মারা গেলেন সাই গুন্ডেয়ার। এরপরে জনপ্রিয় এই চলচ্চিত্রের আরেক গুরুত্বপূর্ণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর এল ঠিক ৩০ দিন পর অর্থাৎ জুন মাসের ১৪ তারিখে।
মস্তিস্কের ক্যানসার আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিরো সাই গুন্ডেয়ারের। গত একবছর ধরে লস অ্যাঞ্জেলসে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে শেষরক্ষা হলো না। এই অভিনেতার মৃত্যুতে সমবেদনা জানিয়ে টুইট করেছিলেন মহারাষ্ট্র সরকারের মন্ত্রী অনিল দেশমুখ।
এরপরে একই ছবির আরে নায়ক সুশান্ত সিং মারা যান জুন মাসের ১৪ তারিখ। তবে তার মৃত্যুর এতদিন পার হয়ে গেলেও এখনো সেটি নিয়ে জট খুলে নাই। সুশান্তের মৃত্যু আত্মহত্যা না তাকে খুন করা হয়েছে এটি নিয়ে চলছে তদন্ত। এছাড়া সুশান্তের মৃত্যুর যথার্থ তদন্ত করা হবে বলে গণমাধ্যমকে জানান মহারাষ্ট্র সরকারের মন্ত্রী অনিল দেশমুখ।
The post এক মাসের ব্যবধানে ‘পিকে’ ছবির দুই অভিনেতার মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2NU5EmQ
No comments:
Post a Comment