Monday, September 21, 2020

করোনায় কর্মহীন ট্রাক শ্রমিকদের মানবেতর জীবন! https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: মহামারি করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন ট্রাক শ্রমিকদের কাটছে মানবেতর জীবন। জেলা ট্রাক, ট্রাকলংরী, ট্রাক্টর কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন (খুলনা রেজি: ১২৭৫) এর সাধারণ সম্পাদক শাহাঙ্গীর হোসেন শাহিন জানান, করোনা ভাইরাস সংক্রমণের কারণে ট্রাক শ্রমিকদের এখনও মানবেতর জীবন চলছে।

 

তিনি বলেন, ভারত থেকে দেশের স্থলবন্দর দিয়ে শত শত ট্রাকে আমদানিকারকরা মালামাল নিয়ে আসতো।

ট্রাক শ্রমিকরা মালামাল বহন করে জীবনযাপন করতো। কিন্তু দেশে মহামারি করোনা সংক্রমণ আসার কারণে স্থলবন্দরসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে যায়। এতে করে বিপাকে পড়েন শ্রমিকরা। হঠাৎ করে তাদের রুটি-রুজির উপর আঘাত আসে। প্রায় ৬ মাসের অধিক সময় ধরে তারা বেকার জীবন-যাপন করছেন। পরিবার-পরিজন নিয়ে বড্ড বেকায়দায় পড়েছেন শ্রমিকরা। এসব বেকার ও অসহায় শ্রমিকদের কর্মসংস্থান ও সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

The post করোনায় কর্মহীন ট্রাক শ্রমিকদের মানবেতর জীবন! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZWWj49

No comments:

Post a Comment