Tuesday, September 22, 2020

কলারোয়ায় প্রয়াত শিবিলের জন্মদিনে রচনা-চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও স্মরণ সভা https://ift.tt/eA8V8J

কলারোয়ার কৃতি সন্তান ও ব্র্যাক ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শুভংকরকাটি গ্রামের কাজী আছাদুজ্জামান আছাদের বড় ছেলে প্রয়াত কাজী আওনাফ আতিফ শিবিলের ২২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় ‘সৃজন অন্বেষণ’ নামে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে জন্মবার্ষিকী উপলক্ষে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মেলন কক্ষে ‘শিবিল স্মৃতি

পাঠাগার’ আয়োজিত স্মরণ সভা ও দোয়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান। ‘শিবিল মেমোরিয়াল ফান্ড’র অর্থায়নে অনুষ্ঠিত এ
অনুষ্ঠানে বক্তারা মেধাবী তরুণ কাজী আওনাফ আতিফ শিবিলের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করে বলেন, শিবিলের মৃত্যুতে একটি স্বপ্নের মৃত্যু হয়েছে। মেধাবী এই তরুণ এ দেশকে, সমাজকে সুন্দর আগামীর পথ দেখাতে পারতো। একটি মৃত্যু তাকে ঘিরে বেড়ে ওঠা সকল স্বপ্ন ও সম্ভাবনার অপমৃত্যু ঘটালো।

শিবিলের অভাব আমরা আজীবন বোধ করবো। সে বেঁচে থাকবে আমাদের অন্তরে, অস্তিত্বে, অনুভবে, স্মৃতিতে আজীবন। জন্মদিনের স্মরণ সভায় প্রয়াত শিবিলের স্মৃতিচারণ করেন তার পিতা ব্র্যাক ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী আছাদুজ্জামান আছাদ, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, উপজেলা দুপ্রক’র সহ-সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান, সাংবাদিক এমএ সাজেদ, উপজেলা দুপ্রক সদস্য উৎপল কুমার সাহা, সহকারী শিক্ষক অনুপ কুমার ঘোষ প্রমুখ। প্রয়াত শিবিলের বিদেহী আত্মার শান্তি
কামনায় দোয়ানুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া থানা জামে মসজিদের ইমাম আরবী প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।

দোয়ানুষ্ঠান শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। উল্লেখ্য, ২০১৯ সালের ৬ জানুয়ারি সন্ধ্যায় ভারতের ব্যাঙ্গালুরুর একটি হাসাপাতালে চিকিৎসারত অবস্থায় কাজী আওনাফ আতিফ শিবিল (১৯) মৃত্যুবরণ করেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের মেধাবী ছাত্র ছিলেন শিবিল।

শেখ জিল্লু, কলারোয়া প্রতিনিধি:

The post কলারোয়ায় প্রয়াত শিবিলের জন্মদিনে রচনা-চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও স্মরণ সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3iNPrNL

No comments:

Post a Comment