চীন-ভারত বিবাদে ফের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ভারত-চীন যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে তাকে খুব খারাপ (ন্যাস্টি) বলে মন্তব্যও করেছেন তিনি।
শুক্রবার হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি ভারত এবং চীনের মধ্যকার পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। এ বিষয়ে সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে বলেও জানান তিনি।
জানা গেছে, দু’দেশের মধ্যে মধ্যস্ততার বার্তা দিলেও সীমান্তে উত্তেজনার জন্য অবশ্য চীনকেই দায়ী করেছেন তিনি। ট্রাম্পের দাবি, চীনের আগ্রাসনের জন্যই এই পরিস্থিতি খারাপ দিকে এগোচ্ছে। এমন পরিস্থিতিতে সহায়তা করতে পারলে খুশি হবেন বলে জানিয়েছেন ট্রাম্প।
শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা এ বিষয়ে নজর রাখছি। চীন ও ভারতের মধ্যকার পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে বেশিরভাগ মানুষই সেটা উপলব্ধি করতে পারছে না।
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের একটি সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে, মার্কিন সরকারের মূল্যায়ন হচ্ছে চীন কিংবা ভারত কেউই নিজেদের মধ্যকার বিদ্যমান বিবাদকে যুদ্ধের পর্যায়ে নিয়ে যেতে চায় না।
উল্লেখ্য, চীন-ভারত বিবাদে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব এটাই প্রথম নয়। গত মার্চের শেষের দিকে টুইটারে দেয়া এক পোস্টে ওই প্রস্তাব দেন তিনি। এতে ট্রাম্প লিখেছেন, আমরা ভারত ও চীন দুই দেশকেই জানিয়েছি যে, যুক্তরাষ্ট্র তাদের মধ্যেকার ক্রমবর্ধমান সীমান্ত বিরোধে মধ্যস্থতা করতে প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম। আপনাদের ধন্যবাদ!’ তবে শেষ পর্যন্ত তার ওই প্রস্তাবে সায় দেয়নি দিল্লি বা বেইজিং।
The post চীন-ভারত বিবাদে ফের মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2QWkfzt
No comments:
Post a Comment