নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৪র্থ খেলায় ২-০ গোলে কলারোয়ার খাসপুর ফুটবল একাদশকে হারিয়ে সেমিফাইনালের উঠেছে গদখালী। শুক্রবার বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত ওই খেলার প্রথমার্ধের ২৪ মিনিটে গদখালী যুব উন্নয়ণ সংঘের ১৩নম্বর জার্সিধারী খেলোয়াড় নাইম গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্যে বিরতিতে যায়।
বিরতির পরে ২মিনিটে গদখালীর সেই ১৩নম্বর জার্সীধারি খেলোয়াড় নাইম দলের এবং নিজের ২য় গোল করে দলকে আরও ব্যাবধান বাড়ান। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ওই ২ গোলেই খাসপুরকে হারিয়ে জয়লাভ করে গদখালী।
ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের ১৩নম্বর জার্সীধারি খেলোয়াড় নাইম। তাকে পুরস্কার প্রদান করেন সাঈদ টেলিকম।
ধারাবিবরণীতে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, শেখ শাহজাহান আলী শাহিন, রুস্তম আলী ও মিজানুর রহমান। রেফারির দায়িত্ব পালন করেন সাইফুল আলম। তাকে সহযোগিতা করেন আনোয়ার হোসেন ও মাসউদ পারভেজ মিলন। বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া গালর্স পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্ল¬ব, রেজাউল করিম লাভলু, হোন্ডা দাউদ মটরস এর সত্ত্বাধিকারী তরিকুল ইসলাম, রিয়াজ মাস্টার, সোহাগ খাঁন, সজীব, তাহফিমুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক হাবিবুর রহমান রনি, সিয়াম, রিশাদ, ক্রীড়া ব্যক্তিত্ব ইমন, বাবু, সুজন, আশরাফুল প্রমুখ।
রবিবার বিকালে একই মাঠে ১ম সেমিফাইনাল খেলায় কলারোয়ার গদখালী যুব উন্নয়ন সংঘ বনাম কলারোয়ার তুলশীডাঙ্গার দুরন্ত ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।
The post কলারোয়ায় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিতে গদখালী appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3i1AqaC
No comments:
Post a Comment