নিজস্ব প্রতিনিধি: সদর উপজেলার পার মাছখোলা পূর্বপাড়া জামে মসজিদ উন্নয়নে ৫০হাজার টাকার অনুদানের চেক প্রদান করেছেন প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। মঙ্গলবার সাতক্ষীরা জেলা পরিষদ থেকে এ অনুদানের চেক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জিএম মতিয়ার রহমান গাজী, মেহেদী হাসান, যুবলীগ নেতা শেখ মিঠু প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু বলেন, ‘আমার নির্বাচনী এলাকার বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অসহায়, দুস্থ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আগামী দিনেও এধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।’
The post পারমাছখোলা পূর্বপাড়া জামে মসজিদ উন্নয়নে ৫০ হাজার টাকা প্রদান appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZXrNqC
No comments:
Post a Comment