Wednesday, September 23, 2020

যশোরের ১৫ নমুনা করোনা পজেটিভ https://ift.tt/eA8V8J

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে যশোর ও মাগুরার ২০টি নমুনা করোনা পজেটিভ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে পরীক্ষা শেষে বুধবার সকালে এই তথ্য প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, এদিন তাদের ল্যাবে তিন জেলার সন্দেহভাজন করোনা রোগীদের মোট ১১৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৭টি নেগেটিভ ফল এসেছে।
এদিন যশোর জেলার ৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫টি পজেটিভ ফল দিয়েছে।

মাগুরার ২৯টি নমুনা পরীক্ষা করে পাঁচটি পজেটিভ ফল পাওয়া যায়। আর নড়াইলের পরীক্ষিত দুটি নমুনাই নেগেটিভ ফল দেয়।
পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জনদের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট তিন হাজার ৭৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে দুই হাজার ৭২৭ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৪৪ জন।

যশোর প্রতিনিধি:

The post যশোরের ১৫ নমুনা করোনা পজেটিভ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/35ZUV4r

No comments:

Post a Comment