যশোর প্রতিনিধি: যশোর গোয়েন্দা পুলিশ ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। যশোরের বেনাপোল স্থল বন্দর রেস্ট হাউজের সামনে থেকে সোমবার গভীর রাতে আবু সাঈদ ও মাসুদুর রহমানকে আটক করা হয়। আবু সাইদ শার্শার অগ্রভুলট গ্রামের আবুল কালাম মোড়লের এবং মাসুদুর রহমান একই উপজেলার ভবেরবেড় গ্রামের ছানাউল্লাহ হাওলাদারের ছেলে।
জানা গেছে, যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাশ, এসআই নুর ইসলাম, এসআই আরিফুল ইসলাম ও এএসআই আমিনুলসহ সঙ্গীয় ফোর্সসহ সোমবার গভীর রাতে ¯’লবন্দরের রেস্টহাউজের সামনে থেকে সাঈদ ও মাসুদুর রহমানকে আটক করেন। পরে তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
The post যশোরে ডিবি পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা উদ্ধার: ২ জন গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3cnj1ap
No comments:
Post a Comment