Wednesday, September 23, 2020

কলারোয়ার কেরালকাতা ইউপির চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল https://ift.tt/2ZXiTcI

কলারোয়ার ৮নং কেরালকাতা ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত এই নির্বাচনের রিটার্নিং অফিসার ও কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসের নিকট তার দপ্তরে ৩ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেয়া ৩ প্রার্থী হলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মোরশেদ আলী (ভিপি মোরশেদ), স্বতন্ত্র হিসেবে কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ ও আরেক স্বতন্ত্র প্রার্থী কেরালকাতা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নিছার আলী।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, ‘যে ৩জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তারাই জমা দিয়েছেন।’

তিনি আরো জানান, ‘এই নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাঁছাই ২৬ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৪ অক্টোবর ও ভোট গ্রহণ ২০ অক্টোবর সকাল ৯টা থেকে বিরতীহীন ভাবে বিকাল ৫টা পর্যন্ত। ওই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৭৪৪৫ জন। এরমধ্যে পুরুষ ৮৭৬১ ও মহিলা ৮৬৮৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৪২টি।’

এদিকে, বুধবার দুপুরে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোরশেদ আলী তার মনোনয়নপত্র জমা দেন।
সেসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মুজিব, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, বর্তমান সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, আওয়ামী লীগ নেতা অধ্যাপক এমএ কালাম, ভুট্টোলাল গাইন, অধ্যাপক আব্দুর রহিম, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, প্রার্থীর প্রস্তাবকারী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সরদার জিল্লুর ও সমর্থনকারী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও উপজেলা বিআরডিবি সাবেক চেয়ারম্যান আবদুল গফুর প্রমুখ।
পরে উপজেলা চত্বরে আগত বিপুল সংখ্যক সমর্থকদের উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহবান জানান নেতৃবৃন্দ।

অপরদিকে, সোমবার ও মঙ্গলবার দুই স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

আরিফ মাহমুদ, নিজস্ব প্রতিনিধি:

The post কলারোয়ার কেরালকাতা ইউপির চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/33MYkRo

No comments:

Post a Comment