Wednesday, September 23, 2020

যশোর প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর সমাবেশ https://ift.tt/eA8V8J

বন্ধ পাটকল চালু, পাটের ন্যায্যমূল্য প্রদানসহ জাতীয় ও জনজীবনের জরুরী সমস্যা সমাধানে এবং করোনায় কর্মহীনদের কাজ, খাদ্য, চিকিৎসা ও রেশনিংয়ের দাবিতে দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে যশোর প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

২৩ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২ টায় ফ্রন্টের যশোর জেলা সহ-সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সম্পাদক হাফিজুর রহমান, কৃষক সংগ্রাম সমিতির জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা দপ্তর সম্পাদক কামরুজ্জামান রাজেস ও জাতীয় ছাত্রদলের অন্যতম নেতা মধুমঙ্গল বিশ্বাস প্রমূখ।

সমাবেশে বক্তারা রাষ্টায়ত্ব পাটকলগুলি বন্ধের কঠোর সমালোচনা করে অবিলম্বে তা আধুনিকায়ন ও চালু করার জোর দাবি করেন। নেতৃবৃন্দ বলেন, সম্ভবনাময় রাষ্ট্রীয় পাটকলসমূহ আইএমএফ ও বিশ্বব্যাংকের প্রেসক্রিপসনে প্রথমে ব্যক্তিমালিকানা, পরবর্তীতে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিশ্বের বৃহত্তম পাটকল আদমজী বন্ধ করে দেশীয় কাঁচামালের উপর ভিত্তি করে গড়ে ওঠা রাষ্ট্রায়ত্ব পাটকল বিক্রির যাত্রা শুরু হয়।

বর্তমান সময়েও ঐ একই নীতি নির্দেশনায় পরিকল্পিতভাবেই এই মিলগুলোকে চুড়ান্তভাবে বন্ধ করে দিয়ে ব্যক্তিমালিকানায় হস্তান্তর করার পথেই হাঁটা হচ্ছে। পাটকলসমূহ বন্ধ করে পাটের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল প্রায় এক কোটি জনগণের জীবন ও জীবিকা হুমকির মুখে ফেলা হয়েছে। সরকারকে এই ধরনের সিদ্ধান্ত বাতিল করে সম্ভাবনাময় ও ঐতিহ্যবাহী জাতীয় স্বার্থের পরিপূরক পাটশিল্প ও এই শিল্পের শ্রমিকদের রক্ষা তথা জাতীয় স্বার্থ রক্ষার জন্য আহ্বান জানানো হয়।

 

বক্তারা আরও বলেন, করোনা দূর্যোগে হোটেল-রেস্টুরেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ ছিল এবং এখনও অনেক অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক ও নিম্নআয়ের কর্মজীবী অনেক মানুষ কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিকদের এই দুর্বিষহ পরিস্থিতিতে না কোন মালিক তাদের কার্যত সহায়তা করছে, সরকারি সহায়তাও তারা পাচ্ছে না। উপরন্তু সম্প্রতি কিছু সংখ্যক হোটেল রেস্টুরেন্ট খুললেও অধিকাংশ শ্রমিককে এখনও কাজে নেওয়া হয়নি। আর যাদের কাজে নেওয়া হয়েছে তাদেরকে দিয়ে অতিরিক্ত কাজ করালেও আগের থেকে কম, কোন কোন ক্ষেত্রে অর্ধেক মজুরিতে কাজ করতে বাধ্য করানো হচ্ছে।

 

বিগত বছরের ন্যায় সম্প্রতি হঠাৎ করে ভারত কর্তৃক পিঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় দেশের বাজারে মূল্যবৃদ্ধি অব্যাহত থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলা হয় আড়দদার-মজুতদার সরকারের সাথে সমন্বিত হয়ে পরিকল্পিত নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করে জনগণের পকেট কাটছে। এমতাবস্থায় পিঁয়াজের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণের ব্যবস্থা ও গুদামজাতকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

বক্তারা বকেয়া পাওনাদি পরিশোধ করে বন্ধ পাটকলগুলি আধুনিকায়নপূর্বক চালু এবং করোনায় চাকুরিচ্যূত-কর্মহীন শ্রমিকদের রাষ্ট্রীয় উদ্যোগে কাজ, খাদ্য, চিকিৎসার ব্যবস্থা, নিত্যপণ্যের উর্দ্ধগতি রোধ ও পূর্ণাঙ্গ রেশনিংয়ের দাবিতে লাগাতার আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।

 

The post যশোর প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর সমাবেশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/32SPDWo

No comments:

Post a Comment