Monday, September 21, 2020

যশোরে আরো ২৪টি নমুনা করোনা পজেটিভ https://ift.tt/eA8V8J

যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আরও ২৪ নমুনা পজেটিভ ফল দিয়েছে। এর সবই যশোর জেলার।
বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ডক্টর শিরিন নিগার জানান, রোববার রাতে তাদের ল্যাবে তিন জেলার সন্দেহভাজন করোনা রোগীদের মোট ১৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১২টি নেগেটিভ ফল দিয়েছে।
এদিন যশোর জেলার ১১২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৪টি পজেটিভ ফল দেয়।
আর মাগুরার ২৩ ও নড়াইলের একটি নমুনা পরীক্ষা করে সবকটিই নেগেটিভ ফল পাওয়া যায়।
পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জনের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, সোমবার বিকেল চারটা পর্যন্ত যশোর জেলায় মোট তিন হাজার ৭৭১ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুই হাজার ৬৮৫ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৪৪ জন।

The post যশোরে আরো ২৪টি নমুনা করোনা পজেটিভ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2EjBBnc

No comments:

Post a Comment